Hajrat Shah Aminullah Rh. Mahabub Chowdhury Nurani Sunniya Cadet Madrasha

Hajrat Shah Aminullah Rh. Mahabub Chowdhury Nurani Sunniya Cadet Madrasha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hajrat Shah Aminullah Rh. Mahabub Chowdhury Nurani Sunniya Cadet Madrasha, Non-Governmental Organization (NGO), Chittagong.

21/03/2026

ঈদ মোবারক 🌙

আজ আমাদের শিক্ষার্থীদের জন্য ছিল আনন্দের একটি মুহূর্ত। নতুন আইডি কার্ড হাতে পেয়ে তারা ভীষণ খুশি ও উচ্ছ্বসিত। ছোট ছোট এই...
08/03/2026

আজ আমাদের শিক্ষার্থীদের জন্য ছিল আনন্দের একটি মুহূর্ত। নতুন আইডি কার্ড হাতে পেয়ে তারা ভীষণ খুশি ও উচ্ছ্বসিত। ছোট ছোট এই আনন্দই তাদের শিক্ষাজীবনকে আরও সুন্দর ও উৎসাহময় করে তোলে।
সবার জন্য দোয়া— তারা যেন ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে📚
কার্ড প্রদান করেন - প্রধান তত্ত্বাবধায়ক মহোদয় এবং শিক্ষক মন্ডলী।

✒️শিক্ষার্থীদের সপ্তাহিক প্র্যাক্টিক্যাল নামাজ প্রশিক্ষণে আমাদের শিক্ষার্থীদের আচার-আচরণ, শৃঙ্খলা ও ঈমানি জীবনে নতুন আলো...
03/03/2026

✒️শিক্ষার্থীদের সপ্তাহিক প্র্যাক্টিক্যাল নামাজ প্রশিক্ষণে আমাদের শিক্ষার্থীদের আচার-আচরণ, শৃঙ্খলা ও ঈমানি জীবনে নতুন আলো যোগ করছে। প্রতিটি রুকু-সিজদা ঠিকভাবে শেখার মাধ্যমে তারা নামাজকে শুধু একটি কর্তব্য নয়, বরং জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে শিখছে।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং শিক্ষার্থীদের আমলী জীবনে স্থিতিশীলতা দান করুন। 🤲

📚 নতুন বছর, নতুন ক্লাস, নতুন ছবক 📚আলহামদুলিল্লাহ! মাদরাসায় আজ থেকে শুরু হলো নতুন বছরের নতুন ক্লাস ও নতুন ছবক গ্রহণের মাধ...
11/01/2026

📚 নতুন বছর, নতুন ক্লাস, নতুন ছবক 📚
আলহামদুলিল্লাহ!
মাদরাসায় আজ থেকে শুরু হলো নতুন বছরের নতুন ক্লাস ও নতুন ছবক গ্রহণের মাধ্যমে। নতুন উত্সাহ, নতুন লক্ষ্য আর সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে সব শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভকামনা।
দোয়া করি—এই বছরটি হোক জ্ঞান, আমল ও সফলতায় ভরপুর। 🤲

📚🎓🖊️ ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান – ২০২৫🖊️ 🎓📚আজ আমাদের মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শি...
10/12/2025

📚🎓🖊️ ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান – ২০২৫🖊️ 🎓📚

আজ আমাদের মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শিশুদের প্রাণচাঞ্চল্য, অভিভাবকদের উপস্থিতি এবং শিক্ষকদের আন্তরিকতায় পুরো পরিবেশ এক অনন্য উষ্ণতায় ভরে উঠেছিল।

ছোট্ট শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সেই আনন্দঘন মুহূর্তগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন, মুখে হাসি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমাদের সকল অতিথি, শিক্ষক ও অভিভাবকদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। আর প্রিয় শিক্ষার্থীরা—
তোমাদের আগামী জীবন হোক জ্ঞান, নৈতিকতা ও সুন্দর চরিত্রে ভরপুর।
আল্লাহ তোমাদের সফলতা দান করুন। আমিন

🩺আজ মাদরাসায় শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়💉💉
29/10/2025

🩺আজ মাদরাসায় শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়💉💉

✨ الحمد لله ثم الحمد لله 🤍📖  হযরত শাহ আমিনুল্লাহ (রহ.) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদরাসায়“বার্ষিক পুরস্কার...
28/10/2025

✨ الحمد لله ثم الحمد لله 🤍

📖 হযরত শাহ আমিনুল্লাহ (রহ.) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদরাসায়
“বার্ষিক পুরস্কার বিতরণ ও হিফজুল কুরআন সমাপনী অনুষ্ঠান ২০২৫”
সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ! 🌿

🎖️ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অব.)
সভাপতি - কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়,
ব্যবস্থাপনা পরিচালক - মাহবুব চৌধুরী স্টেডিয়াম,
চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি ( ল এন্ড অর্ডার), চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

👉এতে আরো বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতি, শিক্ষকমণ্ডলীর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণামূলক ও সফল।

🕌 এই অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের হিফজুল কুরআন সমাপ্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের জন্য ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 🏆📜

🤲 আল্লাহ তায়ালা যেন আমাদের শিক্ষার্থীদের কুরআন সুন্নাহর আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করেন। আমিন

গতকালের বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া  মর্মান্তিক দুর্ঘটনায় অসংখ্য কোমলমতি শিশু সহ আরো অনেকে শ...
22/07/2025

গতকালের বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় অসংখ্য কোমলমতি শিশু সহ আরো অনেকে শহীদ হয়েছে। এই হৃদয় বিধায়ক ঘটনাটি কতো যে কষ্টের তা ভাষায় প্রকাশ করার মত নয়।
এই দুর্ঘটনায় শহীদ হওয়া সকলের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামন করে ছোট্ট সোনামণিদের নিয়ে আজ মাদরাসা প্রাঙ্গণ দোয়া মাহফিলের আয়োজন হয়।
আল্লাহ যেন শিশু সহ শহীদ সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন🤲।

আলহামদুলিল্লাহ আজ থেকে ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।প্রধান তত্ত্বাবধায়ক মহোদয় এবং অতিথিবৃন্দ পরীক্ষার হল পরিদর্শন কর...
14/05/2025

আলহামদুলিল্লাহ
আজ থেকে ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
প্রধান তত্ত্বাবধায়ক মহোদয় এবং অতিথিবৃন্দ পরীক্ষার হল পরিদর্শন করেন।
ছাত্র-ছাত্রীরা সুন্দর ও মনোরম পরিবেশে আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

13/02/2025
13/02/2025

দৌড় প্রতিযোগিতা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajrat Shah Aminullah Rh. Mahabub Chowdhury Nurani Sunniya Cadet Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share