Mirsarai Association Chattogram-মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Mirsarai Association Chattogram-মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম

Mirsarai Association Chattogram-মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম Mirsarai Association Chattogram is a Social welfare Organization.

নামকরণ
বর্তমান মীরসরাই এলাকায় মোগল আমলে একটি সামরিক ঘাঁটি ছিল। ঘাঁটিটি মেহমান সরাই নামে পরিচিত। সেখানে মীর সাহেব নামে এক মুসলিম সৈনিক মারা যায়। তাঁর নামে এই থানার নামকরণ 'মীরের সরাই' বা 'মীরসরাই' করা হয়েছে বলে ধারণা করা হয়।
ইতিহাস:
১৩৪০ সালে সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ চট্টগ্রাম অধিকার করে এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গৌড় সুলতান হোসেন শাহ ও নুসরাত শাহের আমলে পরাগল খাঁ ও ছুটি

খাঁ এ অঞ্চলের শাসনকর্তা ছিলেন। এর পরে দিল্লীর সম্রাট শেরশাহের ভাই নিজাম শাহ এখানকার শাসনকর্তা ছিলেন। তাঁর নামানুসারে নিজামপুর পরগণার নামকরণ হয় এবং সমগ্র মিরসরাই এলাকা নিজামপুর পরগণার অন্তর্ভুক্ত হয়। ষোড়শ শতকের শুরু থেকে এই অঞ্চল বাংলা সাহিত্যচর্চার অন্যতম কেন্দ্র ছিল। ১৫৮০ থেকে ১৬৬৬ সাল পর্যন্ত অধিকাংশ সময় এই অঞ্চল আরাকানীদের শাসনে ছিল। সুবেদার শায়েস্তা খাঁ এর পুত্র বুজুর্গ উমেদ খাঁ ফেনী নদী পার হয়ে বর্তমান মীরসরাই থানার যে স্থানে সৈন্যদল নিয়ে অবতরণ করেন, সে স্থানের নামকরণ হয় বুজুর্গ উমেদনগর। তাঁর চট্টগ্রাম বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চল স্থায়ীভাবে মোগলদের শাসনে চলে যায়। ইংরেজ শাসনামলের শেষদিকে চট্টগ্রামের বিপ্লবীদের তৎপরতার অন্যতম কেন্দ্র ছিল মীরসরাই উপজেলার দুর্গাপুর ও করেরহাট এলাকা। ১৯৭১ সালের ২০ এপ্রিল ক্যাপ্টেন অলি আহমদের নেতৃত্বে মীরসরাই সদরের দক্ষিণে ফেনাফুনি ব্রিজের পাশে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর প্রচণ্ড লড়াই হয়। যুদ্ধে পাকবাহিনীর প্রায় ১০০ সৈন্য নিহত হয়। এছাড়াও শুভপুর সেতু, হিঙ্গুলী সেতু, অছি মিয়ার সেতু ও মস্তাননগরসহ গোটা এলাকায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই সংঘটিত হয়।

শিক্ষার মান উন্নয়নই আগামীর সবচেয়ে বড় বিনিয়োগ—এই ভাবনা নিয়েই “মতবিনিময়” অনুষ্ঠান।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার উন্নয়নে...
01/04/2026

শিক্ষার মান উন্নয়নই আগামীর সবচেয়ে বড় বিনিয়োগ—এই ভাবনা নিয়েই “মতবিনিময়” অনুষ্ঠান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গঠনমূলক আলোচনা, প্রস্তাব আর নতুন দিকনির্দেশনা নিয়ে এক প্রাণবন্ত আয়োজন। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে শিক্ষা নিয়ে বাস্তবসম্মত চিন্তা ভাগাভাগি—যা আমাদের মিরসরাইয়ের ভবিষ্যৎকে আরও শক্ত ভিত্তি দেবে।

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের এমন উদ্যোগে সবার সহযোগিতা কামনা করছি। এগিয়ে যাক শিক্ষা, এগিয়ে যাক আমাদের প্রিয় মিরসরাই। 📚✨

স্থান : উপজেলা অডিটোরিয়াম, মিরসরাই
সময় : বিকাল ৩ ঘটিকা

মিডিয়া কাভারেজ দৈনিক সুপ্রভাত ও আজাদী
08/05/2025

মিডিয়া কাভারেজ দৈনিক সুপ্রভাত ও আজাদী

মিডিয়া কাভারেজ মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতেক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
07/05/2025

মিডিয়া কাভারেজ

মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে
ক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতেক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান***************************...
06/05/2025

মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে
ক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
************************************************
মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম'র উদ্যোগে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ ও দুস্থ ১০ পরিবারের মাঝে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম'র উপদেষ্টা ড. কামাল উদ্দিন, সভাপতি মাহফুজুল হক মনি, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন রাজিব, মহিলা সম্পাদিকা রুহি মোস্তফা, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, সিনিয়র সদস্য আইয়ুব আলী প্রমুখ।

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান বলেন, ‌'২১ এপ্রিল ভোরে কালবৈশাখী ঝড়ে আমার দুইটি বসতঘর পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। সেই থেকে এখন পর্যন্ত মানবেতর জীবনযাপন করছি। মিরসরাই এসোসিয়েশন- চট্টগ্রাম'র আর্থিক সহায়তা পেয়ে আমার খুবই উপকার হলো। শীঘ্রই বসতঘর নির্মাণ কাজে হাত দেবো।'

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম'র সভাপতি মাহফুজুল হক মনি ও সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা জানান, এসোসিয়েশনের মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে গত ২১ এপ্রিল মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের মানবিক কর্মকান্ডের এই ধারা অব্যাহত থাকবে।

Mirsarai24 Tv
Mahfuzul Hoque Moni

মিরসরাই উপজেলার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল আউয়াল চৌধুরী রেড ক্...
29/04/2025

মিরসরাই উপজেলার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল আউয়াল চৌধুরী রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম ইউনিট এর সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই গুরু-দায়িত্ব পালনে তিনি সার্বিকভাবে সফলকাম হবেন - এই প্রত্যাশা করছি ।
শুভকামনায়-
কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬)
মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম। 🌹🌹

প্রিয় সদস্যবৃন্দ,বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখ-এর আনন্দঘন উৎসবে আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।এই অ...
11/04/2025

প্রিয় সদস্যবৃন্দ,

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখ-এর আনন্দঘন উৎসবে আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

এই অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করার পাশাপাশি সদস্যবৃন্দদের মাঝে সৌহার্দ্য ও আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য সুযোগ।

অনুষ্ঠানের বিবরণ:

📅 তারিখ: সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫ (১লা বৈশাখ ১৪৩২)
📍 স্থান: মিরসরাই ভবন
🕘 সময়: সকাল ৯টা – দুপুর ১টা

অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী বাঙালি নাশতা এবং প্রাণবন্ত আড্ডা। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে।

07/04/2025
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
26/03/2025

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মিরসরাই  এসোসিয়েশন চট্টগ্রাম এর নব-নির্বাচিত  কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৬) এর ১ম সভায় সর্বসম্মতভাবে গঠিত উপদেষ্টা পর...
26/03/2025

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৬) এর ১ম সভায় সর্বসম্মতভাবে গঠিত উপদেষ্টা পরিষদঃ

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (সাবেক মন্ত্রী)
জনাব এম এ জিন্নাহ (সাবেক এমপি)
অধ্যাপক ডা. রবিউল হোসেন
লায়ন প্রফেসর এমডি এম কামাল উদ্দিন চৌধুরী
প্রফেসর সামস উদ-দোহা
জনাব এম এ তাহের
আলহাজ্ব এস জোহা চৌধুরী
মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা
এডভোকেট আবদুল মন্নান
জনাব কামরুল হাসান হারুণ
এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী (ফারুখ)
লায়ন মো: নুরুল আমিন
জনাব আবদুল আউয়াল চৌধুরী
জনাব নুরুল আমিন, চেয়ারম্যান
অধ্যক্ষ ফজলুল করিম
ড. মুহাম্মদ কামাল উদ্দিন
জনাব ওমর ফারুখ আজাদ

🌹মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদের  সভা সম্পন্নঃ🌹এসোসিয়েশন এর সভাপতি মো: মাহফুজুল হক মনির সভাপতিত্বে ...
25/03/2025

🌹মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদের সভা সম্পন্নঃ🌹

এসোসিয়েশন এর সভাপতি মো: মাহফুজুল হক মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়ার সঞ্চালনায় মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল, মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে নিন্মলিখিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

# সংবিধানের গঠনতন্ত্র মোতাবেক (২০২৫ -২০২৬) সালের ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী গঠিত হয়।
# যাকাত ফান্ড কালেকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সকল সদস্যদেরকে যাকাত এর একটা অংশ মিরসরাই এসোসিয়েশন যাকাত ফান্ড এ দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

# এসোসিয়েশন কে কার্যক্রম গতিশীল করার জন্য আগ্রহী সদস্যদের কে নিয়ে দ্রুত বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

# ভবনের বাকী কাজ দ্রুত শেষ করার জন্য একটা উপ-কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন , সিনিয়র সহ সভাপতি এটিএম মঞ্জুরুল হক বাহার, সহ সভাপতি মোঃ ইউনুছ ভূইয়া, যুগ্ম সম্পাদক (১ম) ইঞ্জিনিয়ার হামিদুল হক , যুগ্ম সম্পাদক (২য়) এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, , অর্থ সম্পাদক মো: বাহার উদ্দিন ,সমাজ কল্যাণ সম্পাদক বাবু মানিক রতন শর্মা, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এডভোকেট নুরুল করিম এরফান, সাংস্কৃতিক সম্পাদক মো: মোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন ফরহাদ ,তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য- মোঃ আইয়ুব আলী, ইসমাইল নিজামী সবুজ, এডভোকেট এমরান উদ্দিন স্বপন তোবারক হোসেন ও ইঞ্জিনিয়ার শাহদাত হোসেন।

Address

Plot 1/A, H/Block, Port Conecting Road, H/A
Chittagong
4000

Telephone

01748530832

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai Association Chattogram-মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mirsarai Association Chattogram-মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম:

Share