স্বপ্নবিলাস বিদ্যানিকেতন

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন একটি ভিন্নধর্মী সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষাপ্রতিষ্ঠান

28/05/2026

ঈদ মোবারক ✨

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক ত্যাগ,ভালোবাসা,সম্প্রীতি ও মানবতার শিক্ষা। পবিত্র ও মহিমান্বিত এই দিনে মহান আল্লাহ সকলের কুরবানি কবুল করুক। আমিন

25/05/2026

অনিবার্য কারণ বশত আমাদের আসন্ন সাইক্লথন (সাইকেল র‍্যালি) ইভেন্টটি স্থগিত করা হয়েছে। ইনশা আল্লাহ, সামনে আরো বড় পরিসরে আমরা এই ইভেন্টটি আয়োজন করবো। ধন্যবাদ

"এসো শারদ-প্রাতের পথিক এসো শিউলি-বিছানো পথে।এসো ধোয়া তুলোর মেঘে ভেসে আলোকের সোনার রথে।বনের হরিৎ অঙ্গনে আজ কোন নূতনের চরণ...
24/05/2026

"এসো শারদ-প্রাতের পথিক এসো শিউলি-বিছানো পথে।
এসো ধোয়া তুলোর মেঘে ভেসে আলোকের সোনার রথে।
বনের হরিৎ অঙ্গনে আজ কোন নূতনের চরণপাত?শিউলি-তলে বিছানো এই কাহার হিয়ার অশ্রুপাত?"
- কাজী নজরুল ইসলাম

নজরুলের সবুজ বনে নতুন চারার আবির্ভাব এর মতোই আমরাও চাই আমাদের চারপাশ সবুজের সমারোহে পরিপূর্ণ থাকুক। পাখির কন্ঠ, প্রজাপতির নাচ, ফুলেল খুশবু, আর এক শান্তির ছায়া.... এইতো..

সবুজ বিশ্ব নির্মাণের লক্ষ্যে আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস এ স্বপ্নবিলাস বিদ্যানিকেতন চন্দনাইশ এ ১ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে
“ সাইক্লেথন ও বৃক্ষরোপণ কর্মসূচী - ২০২৬ ”

মূল লক্ষ্য উদ্দেশ্য ঃ

১) চন্দনাইশের প্রাকৃতিক সৌন্দর্য, সম্ভবনাময় খাত সবার মাঝে তুলে ধরা।

২) পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, চারাগাছ বিতরন ও সবাইকে গাছ লাগানো তে উৎসাহিত করা।

৩) মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি

৪) মরণফাঁদ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দ্রুত ৪ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

তারিখ: ৫ ই জুন, ২০২৬
স্থান: গাছবাড়িয়া, খানহাট, চন্দনাইশ, চট্টগ্রাম

> সাইক্লেথন এ সর্বোচ্চ ১০০ জন অংশগ্রহণ করতে পারবেন। স্লট সংখ্যা বাড়ানোর সুযোগ নেই।
> বয়সসীমা: ১৫ বছরের ঊর্ধে
> রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি

অংশগ্রহণ করলে থাকছে-
> টি- শার্ট
> হাইড্রেশন ফ্রুটস
> চারাগাছ
> অনলাইন সার্টিফিকেট

** রেজিস্ট্রেশন লিংক পরবর্তীতে পেইজ এবং গ্রুপে দেওয়া হবে।

#বৃক্ষরোপণকর্মসূচী২৬
#চন্দনাইশসাইক্লেথন২৬

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর আজকের শ্রেনী কার্যক্রম এর কিছু স্থিরচিত্র। পশ্চিম বরকল আব্বাস ফকির বাড়ি শাখা। আমরা চন্দনাইশে...
22/05/2026

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর আজকের শ্রেনী কার্যক্রম এর কিছু স্থিরচিত্র। পশ্চিম বরকল আব্বাস ফকির বাড়ি শাখা।

আমরা চন্দনাইশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে, মানবিক প্রজম্ম তৈরি করতে, তরুন প্রজন্ম কে ইতিবাচক মানসিকতা নিয়ে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

তরুনদের উচিত এগিয়ে আসা। নিজেদের জ্ঞান ও চিন্তাভাবনা আরেক জনের সাথে শেয়ার করা এবং ছিন্নমূল মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার এই সুযোগ এর সদ্ব্যবহার করা উচিত। মানুষের জন্য কিছু করতে পারার মতো আত্মতৃপ্তি আর কোন কিছুতে নেই।

আমাদের এই কার্যক্রম এ তরুনদের কে স্বাগতম। আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে আগ্রহী হলে কমেন্ট বা মেসেজ করতে পারেন।

অগ্রিম ধন্যবাদ।

20/05/2026

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md. Imam Hossen Patowary, Kazi Md Adil

🌿 The Earth is our home. Will we see the planet destroyed? - "NO"Then let's make a promise to protect it.  However, prom...
19/05/2026

🌿 The Earth is our home. Will we see the planet destroyed? - "NO"

Then let's make a promise to protect it. However, promises don't always work. We believe in action. That's why Shwapnobilash Bidhyaniketon is organizing “CYCLE RALLY & TREE PLANTATION PROGRAM ” on the occasion of World Environment Day, on 5th June, 2026.

Planting trees is essential to inhale pure oxygen, sit in the shade & protect the nature.

So let's create awarness & save our planet 🌍


গতকাল, শুক্রবারের আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ বিশেষ এর কিছু স্থিরচিত্র। আব্বাস ফকির বাড়ি শাখায়। আমরা চেষ্টা করছি, প্রত...
16/05/2026

গতকাল, শুক্রবারের আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ বিশেষ এর কিছু স্থিরচিত্র। আব্বাস ফকির বাড়ি শাখায়।

আমরা চেষ্টা করছি, প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য।

আগামী ২১ এপ্রিল, শুরু হতে যাচ্ছে এসএসসি / সমমান দাখিল - ২০২৬ পরীক্ষা। অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকাম...
20/04/2026

আগামী ২১ এপ্রিল, শুরু হতে যাচ্ছে এসএসসি / সমমান দাখিল - ২০২৬ পরীক্ষা। অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

জীবনের সবচেয়ে সেরা সময় (স্কুল লাইফ) এর ইতি টানা হবে এই পরীক্ষার মাধ্যমে। পরবর্তীতে আপনারা জীবনের আরেকটি অধ্যায়ে প্রবেশ করবেন। মহান আল্লাহ প্রত্যেকের পরিশ্রমের প্রতিদান দিক। সকলের জীবন সুন্দর হোক এই প্রত্যাশা।

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন
#স্বপ্ন_দেখি_স্বপ্ন_দেখাবো_বলে

Address

Chandanaish, Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নবিলাস বিদ্যানিকেতন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share