BD Clean - Chattogram

BD Clean - Chattogram We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৬ পর্যন্ত) ৫৮ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

মানবতার সেবায় কাঁধে কাঁধ মিলিয়ে বোয়ালখালীর বন্যাদুর্গতদের পাশে প্রশাসন ও সহযোগিতায় বিডি ক্লিন - বোয়ালখালী। ​চট্টগ্রাম...
15/07/2026

মানবতার সেবায় কাঁধে কাঁধ মিলিয়ে বোয়ালখালীর বন্যাদুর্গতদের পাশে প্রশাসন ও সহযোগিতায় বিডি ক্লিন - বোয়ালখালী।

​চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এই সংকটময় মুহূর্তে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। বানভাসি মানুষের এই দুঃসময়ে তাদের মুখে হাসি ফোটাতে এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে বিডি ক্লিন এর একঝাঁক স্বেচ্ছাসেবী।

​প্রশাসনের সুশৃঙ্খল দিকনির্দেশনা এবং বিডি ক্লিন পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজ দুর্গত এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে ভালোবাসার উপহার সফলভাবে বিতরণ করা হয়েছে।

​বিপদ যত বড়ই হোক, সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করা সম্ভব।

​আসুন, যার যার অবস্থান থেকে আমরা সবাই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। আপনার একটু সহানুভূতি কিংবা ছোট একটি উদ্যোগ বদলে দিতে পারে বিপদে পড়া একটি পরিবারের দিন।

#বিডিক্লিন
#বিডিক্লিনচট্টগ্রাম
#বিডিক্লিনবোয়ালখালী
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

দুর্যোগ কেড়ে নিতে পারে মানুষের ঘর, কিন্তু কেড়ে নিতে পারে না মানবতার হাত।একটু সহমর্মিতা, একটুখানি ভালোবাসাই হতে পারে বি...
15/07/2026

দুর্যোগ কেড়ে নিতে পারে মানুষের ঘর, কিন্তু কেড়ে নিতে পারে না মানবতার হাত।
একটু সহমর্মিতা, একটুখানি ভালোবাসাই হতে পারে বিপর্যস্ত মানুষের নতুন করে বাঁচার শক্তি।

বিডি ক্লিন - ফটিকছড়ি উপজেলা টিম এর উদ্যোগে বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কিছু ভালোবাসার উপহার বিতরণ করা হয়। পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়া, বর্তমান পরিস্থিতি জানা এবং মানসিকভাবে সাহস জোগানোরও চেষ্টা করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, ভালোবাসার উপহার কিছু সামগ্রী নয় এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। বিপদের সময় একজন মানুষের পাশে আরেকজন মানুষের উপস্থিতিই সবচেয়ে বড় শক্তি।

মানুষের জন্য মানুষের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।
আসুন, দুর্যোগের সময় নয় সব সময়ই মানবতার পাশে থাকি।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয়।যখন অসংখ্য হাত এক হয়ে যায়,তখন দুর্যোগের অন্ধকারেও আশার আলো জ্বলে ওঠে। ব...
14/07/2026

মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয়।
যখন অসংখ্য হাত এক হয়ে যায়,তখন দুর্যোগের অন্ধকারেও আশার আলো জ্বলে ওঠে।

বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে ভালোবাসা বিতরণ করে BD Clean - Chattogram। আমাদের সামর্থ্য হয়তো সীমিত, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং সেবার অঙ্গীকার সীমাহীন।

এই মানবিক কার্যক্রম সফল হয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং সম্মিলিত উদ্যোগের প্রতিফলন। বিডি ক্লিনের প্রতিটি সহযোদ্ধা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে প্রচেষ্টা আর বিশেষভাবে বাঁশখালীর যুবসমাজ শুরু থেকে শেষ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে বিডি ক্লিন এর এই কার্যক্রমকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।আপনাদের এই আন্তরিকতা প্রমাণ করে মানুষের জন্য কাজ করতে চাইলে পরিচয়ের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটি মানবিক হৃদয়ের।

বিডি ক্লিন বিশ্বাস করে, পরিচ্ছন্নতার আন্দোলনের পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোও আমাদের সামাজিক দায়িত্ব। এই পথচলায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।

আমরা একসাথে আছি বলেই আশা বেঁচে থাকে, আমরা একসাথে কাজ করি বলেই পরিবর্তন সম্ভব।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিবেশ রক্ষা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি প্রতিদিনের দায়িত্ব।সচেতনতা তখনই পরিপূর্ণ হয়,যখন কথার পাশাপাশি কাজেও তার প্...
09/07/2026

পরিবেশ রক্ষা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি প্রতিদিনের দায়িত্ব।
সচেতনতা তখনই পরিপূর্ণ হয়,যখন কথার পাশাপাশি কাজেও তার প্রতিফলন ঘটে।

পরিবেশ অধিদপ্তর-Department of Environment-DOE উদ্যোগে ০৯ জুলাই ২০২৬,রোজ বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী দিনের নিরাপত্তা এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিডি ক্লিন - চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে সকলের এই সম্মিলিত উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠান শেষে #বিডি_ক্লিন_চট্টগ্রাম এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম প্রাঙ্গণে একটি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কারণ আমরা বিশ্বাস করি পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা তখনই অর্থবহ হয়,যখন সেই বার্তার বাস্তব প্রতিফলন আমাদের কাজের মাধ্যমে ফুটে ওঠে।

আসুন,পরিবেশ রক্ষার অঙ্গীকার শুধু একটি দিবসে নয়, বছরের প্রতিটি দিন বাস্তবায়ন করি।
একসাথে গড়ে তুলি একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।পরিচ্ছন্নতা আমাদের অঙ্গীকার, আর মানবসেবা আমাদের দায়িত্...
09/07/2026

দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।
পরিচ্ছন্নতা আমাদের অঙ্গীকার, আর মানবসেবা আমাদের দায়িত্ব।

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ফটিকছড়ি উপজেলার তথা চট্টগ্রাম জেলার অনেক উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এবং অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।
এই পরিস্থিতিতে বিডি ক্লিন – ফটিকছড়ি উপজেলা টিম-এর একটি প্রতিনিধি টিম উপজেলার আশ্রয়কেন্দ্রতে পরিদর্শন করে আশ্রয় নেওয়া মানুষের খোঁজখবর নিয়েছে, উনাদের সঙ্গে কথা বলেছেন এবং পানিবন্দী এলাকায় গিয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক বার্তা পৌঁছে দিয়েছেন।

বিডি ক্লিন শুধু পরিচ্ছন্নতার আন্দোলনের নাম নয় এটি মানবিকতারও একটি প্ল্যাটফর্ম। দেশের যেকোনো দুর্যোগ,সংকট কিংবা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।

আসুন, দুর্যোগে আতঙ্ক নয় সচেতনতা, সহমর্মিতা ও মানবিকতাকে শক্তি হিসেবে ধারণ করি।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না, সে শুধু আমাদের কাজের ফল ফিরিয়ে দেয়।    #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
08/07/2026

প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না,
সে শুধু আমাদের কাজের ফল ফিরিয়ে দেয়।

#বিডিক্লিন

#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

07/07/2026

আমাদের যত্রতত্র ফেলা ময়লা, আজ আমাদেরই দুর্ভোগের কারণ।

#বিডিক্লিন

#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ান গেইট এর পাশের আবর্জনা আজ ইতিহাস।  #বিডি_ক্লিন_চট্টগ্রাম টিমের একঝাঁক তারুণ্যের অক্লান্...
07/07/2026

চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ান গেইট এর পাশের আবর্জনা আজ ইতিহাস। #বিডি_ক্লিন_চট্টগ্রাম টিমের একঝাঁক তারুণ্যের অক্লান্ত পরিশ্রমে এই জায়গাটি এখন সম্পূর্ণ পরিচ্ছন্ন।

আসুন, এই পরিচ্ছন্নতা ধরে রাখতে আমরা সবাই দায়িত্বশীল হই। যত্রতত্র ময়লা না ফেলি।

অপরিচ্ছন্ন অবস্থার ছবিটি দেখুন পিন কমেন্ট এ..

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

07/07/2026

যেখানে ময়লার স্তূপ সেখানেই আমাদের যুদ্ধ,
শ্রমে-ঘামে গড়বো পরিচ্ছন্ন দেশ ছাপিয়ে পথ রুদ্ধ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ান গেইট এর পাশের বর্তমান অবস্থা!শহরের এই চিত্র কি আমরা চাই?পরিবেশের এই ক্ষতি কি আমরা এভাব...
06/07/2026

চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ান গেইট এর পাশের বর্তমান অবস্থা!

শহরের এই চিত্র কি আমরা চাই?
পরিবেশের এই ক্ষতি কি আমরা এভাবেই মেনে নেব?
এই আবর্জনা কি আমাদেরই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে না?

কমেন্টে জানান, এই স্থানটিকে আপনি কেমন দেখতে চান?

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Chattogram:

Shortcuts

Share