ডাকঘর - Dakghor

ডাকঘর - Dakghor প্রকাশ্যে চেতনা,সাহায্যের উন্মাদনা।

বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি। যাদের রক্তের বিনিময়ে প্রাণের ভাষা "বাংলা" তে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি, লিখছি, পড়ছ...
21/02/2026

বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি। যাদের রক্তের বিনিময়ে প্রাণের ভাষা "বাংলা" তে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি, লিখছি, পড়ছি।❤️💚
বিশ্বের সকল ভাষার প্রতি শ্রদ্ধা।

01/01/2026

Today we have entered the year 2026. The entire "Dakghor" family wishes you a year filled with peace, prosperity, and joy.

"Happy New Year"❤️

27/12/2025

আজ ডাকঘরের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর ডাকঘরের যাত্রা শুরু হয়েছিল। আজ সেই যাত্রার ৮ বছর পূর্ণ হলো এবং আমরা ৯ম বছরে পদার্পণ করলাম।

এই ৮ বছরের সময়ে ডাকঘর ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করে এসেছে। নানা বাস্তবতা ও সীমাবদ্ধতার মধ্যেও সংগঠনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়।

ডাকঘরের সাথে যুক্ত বর্তমান ও সাবেক সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি ধন্যবাদ জানাই।
আশা করি আগামী দিনগুলোতেও ডাকঘর তার লক্ষ্য অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

ধন্যবাদ সবাইকে।

Heartiest Congratulations to Our Organizational Secretary Nowmi Chowdhury.We are incredibly proud to share that our belo...
18/10/2025

Heartiest Congratulations to Our Organizational Secretary Nowmi Chowdhury.

We are incredibly proud to share that our beloved Organizational Secretary Nowmi Chowdhury has gone to Selcuk University, Konya, Turkey to pursue her MSc with a fully funded scholarship.

Your dedication, sincerity, and contribution to our organization have always inspired us.
This achievement reflects your hard work and passion for learning.

While we will truly miss your presence, we are excited for the bright future that awaits you.
May this new journey bring growth, success, and endless opportunities.

Our best wishes to Nowmi Chowdhury. ❤️

আমাদের ছোট্ট প্রয়াস—স্বপ্নবাগিচা স্কুলের বাচ্চাদের হাতে তুলে দেওয়া কিছু পূজোর উপহার।হাসিই হোক সব উৎসবের আসল রঙ। শুক্রবার...
27/09/2025

আমাদের ছোট্ট প্রয়াস—স্বপ্নবাগিচা স্কুলের বাচ্চাদের হাতে তুলে দেওয়া কিছু পূজোর উপহার।
হাসিই হোক সব উৎসবের আসল রঙ।

শুক্রবার,২৬ সেপ্টেম্বর ২০২৫ইং।
স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন,টাইগারপাস, রেলওয়ে কলোনী,চট্টগ্রাম।

Our beloved ডাকঘর founding member Shuvajit Chowdhury is embarking on a new journey as he moves to Birmingham, UK for his...
06/09/2025

Our beloved ডাকঘর founding member Shuvajit Chowdhury is embarking on a new journey as he moves to Birmingham, UK for his higher studies.

May this new journey be filled with success, growth, and endless opportunities. We truly believe his talent, dedication, and hard work will take him to greater heights.

Our Dakghor family will always be by his side. Wishing him all the very best for a bright and prosperous future.

No matter where he goes, he will always remain a part of Dakghor. 💙

গতকালের মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেলো অগণিত স্বপ্ন,থেমে গেলো কত প্রাণবন্ত শিশুর হাসি।আমরা নির্বাক, নিথ...
22/07/2025

গতকালের মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেলো অগণিত স্বপ্ন,থেমে গেলো কত প্রাণবন্ত শিশুর হাসি।

আমরা নির্বাক, নিথর, নিস্তব্ধ।

এই অবর্ণনীয় শোকের মুহূর্তে আমরা প্রার্থনা করি—প্রাণ হারানো শিশুদের আত্মা যেন শান্তি পায়,আর আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

ডাকঘর।

21/07/2025

শোকাহত!

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসের এই পবিত্র সময়ে, আমরা একটি ছোট মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি এবং তার জন্য ...
29/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

রমজান মাসের এই পবিত্র সময়ে, আমরা একটি ছোট মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি এবং তার জন্য নতুন বই,খাতা,কলম কিনে দিয়েছি। তার পড়াশোনার দিকে একটি নতুন দিগন্ত উন্মোচন হয়েছে, যা তার ভবিষ্যৎকে আলোকিত করবে।
এছাড়া, ঈদের আনন্দে তার অংশগ্রহণ নিশ্চিত করতে, আমরা মেয়েটির জন্য ঈদের নতুন ড্রেসও কিনে দিয়েছি।
ঈদ একটি বিশেষ দিন, যেখানে সবাই নতুন পোশাক পরিধান করে আনন্দ উদযাপন করে। এই বিশেষ দিনে মেয়েটির মুখে হাসি ফোটানোর জন্য, তাকে ঈদের পোশাক উপহার দেওয়ার মাধ্যমে আমরা তার আনন্দে অংশীদার হতে পেরেছি।

এছাড়া, একজন বয়স্ক মহিলাকে ঈদের বাজার করে দিয়েছি, যাতে তিনি এই বিশেষ দিনে আনন্দ উপভোগ করতে পারেন। বয়সের কারণে অনেক সময় তারা নিজেদের প্রয়োজনীয় কিছু কিনতে পারেন না বা আর্থিক কষ্টে ভোগেন।
আমরা বিশ্বাস করি, এই ধরনের কাজের মাধ্যমে তাদের জীবনেও স্রষ্টার রহমত ও আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব।

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
সবার ঈদ আনন্দমুখর ও শান্তিপূর্ণ হোক, এই প্রার্থনা করি।

আজ ২০ মার্চ বিশ্ব সুখ দিবস। দিবসটির লক্ষ্য হলো-মানুষকে সহজ, দৈনন্দিন সুখের অভ্যাস অনুশীলন করতে উৎসাহিত করে বিশ্বকে একটি ...
21/03/2025

আজ ২০ মার্চ বিশ্ব সুখ দিবস। দিবসটির লক্ষ্য হলো-মানুষকে সহজ, দৈনন্দিন সুখের অভ্যাস অনুশীলন করতে উৎসাহিত করে বিশ্বকে একটি মানবিক এবং সুখি জায়গা করে তোলা।

মানুষ সুখ প্রত্যাশী, আমরা সবাই সুখী হতে চায়। তাই আসুন, সকলে রাগ, ঝামেলা, দ্বন্দ্ব এবং অভিমান ভুলে এক সুখী পৃথিবী গড়ে তুলি।

আমরা এক অনন্ত গল্পের অংশ হলাম, যেখানে সময়ের ক্ষয়ে যাওয়া প্রতিটি সেকেন্ডে ভরা ছিল অভিজ্ঞতার অমূল্য রত্ন। বৃদ্ধাশ্রমে খাবা...
10/02/2025

আমরা এক অনন্ত গল্পের অংশ হলাম, যেখানে সময়ের ক্ষয়ে যাওয়া প্রতিটি সেকেন্ডে ভরা ছিল অভিজ্ঞতার অমূল্য রত্ন। বৃদ্ধাশ্রমে খাবারের আয়োজন, তবে সবচেয়ে বেশি পূর্ণতা পেয়েছে তাঁদের মুখের হাসি ও জীবনের অজানা কাহিনীগুলোতে। আমরা হয়তো তাঁদের জন্য কিছুই নই, কিন্তু আজকের এই ক্ষণিকের সঙ্গী হয়ে, তাদের সঙ্গেই অদৃশ্য সেতু বেঁধে গেলাম। তাঁদের নিঃশব্দ কাহিনীগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে যায়।
উনারা ভালো থাকুক, তাঁদের জীবনের প্রতিটি দিন হোক আনন্দ ও শান্তিতে পূর্ণ। 🌸

৭ই ফেব্রুয়ারি, ২০২৫ইং শুক্রবার।
আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র,নোয়াপাড়া,রাউজান, চট্টগ্রাম।

মানবতার ছায়া যেন বৃদ্ধাশ্রমের প্রাঙ্গণে,  একটু হাসি, একটু স্পর্শ, একটুকু ভালোবাসা,  যেন প্রতিটি হৃদয়ে জ্বলে মানবতার প্রদ...
06/02/2025

মানবতার ছায়া যেন বৃদ্ধাশ্রমের প্রাঙ্গণে,
একটু হাসি, একটু স্পর্শ, একটুকু ভালোবাসা,
যেন প্রতিটি হৃদয়ে জ্বলে মানবতার প্রদীপ,
বয়সের ভারে নয়, মমতায় যেন বাঁধে বাসা।

বৃদ্ধাশ্রমে লুকিয়ে থাকা গল্পগুলো জানতে, ডাকপিয়নরা আগামীকাল যাচ্ছে আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে।🌸

Address

Chittagong

Telephone

+8801521226988

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাকঘর - Dakghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ডাকঘর - Dakghor:

Share