03/10/2026
🎓 রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে CURSF এর নতুন উদ্যোগ---
আলহামদুলিল্লাহ।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে রাঙ্গুনিয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক অনলাইন সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
📚 সেশনে আলোচনার বিষয়বস্তু ছিল—
🔹 বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি
🔹 কার্যকর ও সঠিক প্রস্তুতি কৌশল
🔹 সময় ব্যবস্থাপনা ও পড়াশোনার পরিকল্পনা
🔹 ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
🔹 সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির বাস্তব কৌশল
🔹 ভর্তি-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও পরামর্শ
সেশনে রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা ভর্তি প্রস্তুতি নিয়ে নিজেদের বিভিন্ন প্রশ্ন, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, সুপরিকল্পিত প্রস্তুতি ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের কাঙ্ক্ষিত অবস্থান অর্জন করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
🌿 এই আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে রাঙ্গুনিয়ার স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আগামীতে আরও বিভিন্ন দিকনির্দেশনামূলক সেশন, কর্মশালা ও কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।
🎯 একটি স্বপ্ন, একটি লক্ষ্য—
রাঙ্গুনিয়ার প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে সঠিক পথে এগিয়ে নেওয়া।
📚 শিক্ষার্থীদের স্বপ্নপূরণের যাত্রায় পাশে আছে —
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।