09/05/2022
''সমীকরণ" এ আপনাকে স্বাগতম।
একটা পেইজ পরিচালনার জন্য কিছু লক্ষ বা উদ্দেশ্য থাকে।
ঠিক তেমনি আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের সবসময় আড্ডাবাজীতে মাতিয়ে রাখা। বিনোদনের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করা। যেখানে আপনাদের দেওয়া পোস্ট গুলো সবার বিনোদন লাভের জন্য সহায়ক হবে।
আমরা এইখানে সবাই বন্ধু ও ভাই-বোনের মতো। একটা পরিবারে থাকলে আপনারা যেমন বড়দের সম্মান ছোটদের স্নেহ করেন এবং প্রতিটি কথাই কাজে ভালো মানুষের পরিচয় দেন ঠিক তেমনি এখানেও তেমন একটা পরিবেশ বজায় রাখবেন বলে আন্তরিক ভাবে আশা করছি।
নিয়ম বহির্ভূত কেও কিছু করলে পেইজের স্বার্থে ও অন্যান্য মেম্বারদের স্বার্থে তাদেরকে পেইজ থেকে ব্যান/ব্লক/রিমুভ করে দিতে হয়।
পেইজ মেম্বার হয়ে একটা ফ্যামিলিরর মতো করে থাকতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। আর নিয়ম গুলি হচ্ছে:
১। পেইজের ধর্মনিরপেক্ষ থাকতে হবে। ধর্ম নিয়ে আপত্তিজনক কোনো পোস্ট-কমেন্ট করা যাবে না।
২। রাজনৈতিক দল বা দলীয় ব্যক্তিদের নিয়ে আপত্তিজনক কোন পোস্ট দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ।
৩। Youtube ছাড়া অন্য কোন গ্রুপ বা পেইজের লিংক, ভিডিও লিংক, পর্ণ ছবি শেয়ার পোস্ট দেওয়া যাবে না।
৪। কোন ধরনের ব্যবসায়ীক বিজ্ঞাপন জনিত পোস্ট গ্রহণযোগ্য হবে না।
৫। সেক্সুয়াল হ্যারেজ করে পোস্ট অথবা কমেন্ট করা যাবে না।
৬। নোংরা পিক-কমেন্ট অথবা অনুমতি ছাড়া অন্য মেম্বারের পারসোনাল ছবি এবং মোবাইল নাম্বার দেওয়া যাবে না।
৭। কোনো ধরনের অপ্রিতিকর পোস্ট-কমেন্ট দেখলেই পেনেল মেম্বারদের মেনশন করবেন। অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
৮। সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ম হল পেইজে মেয়ে মেম্বারদের সাথে কেউ কোন রুপ অশালীন আচরণ, অসম্মানজনক মন্তব্য অথবা তাদের বিরক্ত করার চেস্টা করবেন না। আপনাদের পরিবারে আপনাদের বোনরা যেভাবে নিরাপদ ও সম্মানের সাথে থাকে, পেইজের মেয়ে মেম্বারদের জন্যও পেইজের পরিবেশটা টিক তেমনি রাখার চেষ্টা করবেন।
৯। যেসব মেয়েরা পেইজ নিয়মিত পোস্ট কমেন্ট পরিবেশ টা জমিয়ে রাখে, তাদের ইনবক্সে গিয়ে আজে বাজে মন্তব্য করার চেস্টা করবেন না।
১০। পেইজের ইম্প্রুভমেন্ট এর জন্য নতুন কোন আইডিয়া-পরিকল্পনা থাকলে অবশ্যই পেনেল মেম্বারদের সাথে তা শেয়ার করবেন।
উল্লেখিত নিয়মাবলী সবার জন্য সমান। এমনকি পেনেল মেম্বারদের জন্যেও প্রযোজ্য।
সুতরাং নিয়ম মেনে চলুন আর পরিবেশটা কে সুন্দর করে রাখতে আমাদের সহযোগীতা করুন। :)