Chittagong University Students Association of Teknaf- CUSAT

Call Directions Contact the organization

Chittagong University Students Association of Teknaf- CUSAT চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত টেকনাফের শিক্ষার্থীদের সংগঠন চুসাট অফিসিয়াল পেইজে স্বাগতম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফ উপজেলার ছাত্রছাত্রীদের একটি অরাজনৈতিক ও সমাজকল্যাণ মূলক সংগঠন।

Chittagong University Students Association of Teknaf- CUSAT  এর ৫ম কার্যনির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ...
12/09/2026

Chittagong University Students Association of Teknaf- CUSAT এর ৫ম কার্যনির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাব‌র্ষের শিক্ষার্থী Lincoln Abraham (মোহাম্মদ জোবাইর) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন, তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

সূত্র: শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদকক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী ফেসবুক পোস্টের জেরে হ্নীলা মৌলভীবাজার আ...
05/09/2026

সূত্র: শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী ফেসবুক পোস্টের জেরে হ্নীলা মৌলভীবাজার আলী আকবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমান উল্লাহর ওপর সশস্ত্র হামলার অভিযোগে চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একজন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি শিক্ষা, সামাজিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপরও গুরুতর আঘাত। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে কোনো নাগরিককে হামলা, ভয়ভীতি বা হুমকির মুখে পড়তে হবে—এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চুসাট মনে করে, মাদক টেকনাফের অন্যতম ভয়াবহ সামাজিক সংকট। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈধ কার্যক্রমকে উৎসাহিত করা একজন নাগরিকের স্বাভাবিক সামাজিক দায়িত্বের অংশ। এ কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি মাদকবিরোধী অবস্থানের কারণে একজন শিক্ষককে পরিকল্পিতভাবে হামলার শিকার করে থাকে, তবে তা অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি।

আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনাটি নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং কোনো প্রভাবশালী মহল বা রাজনৈতিক পরিচয়ের কারণে যেন কেউ আইনের ঊর্ধ্বে না থাকে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত প্রধান শিক্ষক আমান উল্লাহর নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

চুসাট বিশ্বাস করে, একটি নিরাপদ, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব টেকনাফ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে কথা বলা মানুষকে ভয় দেখিয়ে বা হামলা করে দমিয়ে রাখা যাবে না।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ...
23/08/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তিচুসাটের ৭ম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণসভাপতি হামিদ হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আনছার“সৌহার্দ্য ও স...
18/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

চুসাটের ৭ম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ

সভাপতি হামিদ হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আনছার

“সৌহার্দ্য ও সম্প্রীতি—এখানেই বলিয়ান” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৭ সালে প্রতিষ্ঠিত চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)-এর ৭ম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

চুসাট কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনীত প্রার্থীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে হামিদ হোসাইন, ইংরেজি বিভাগ, সেশন ২০১৯–২০২০ এবং নুরুল আনছার, গণিত বিভাগ, সেশন ২০২২–২০২৩ নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে তাঁদের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে হামিদ হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নুরুল আনছার নির্বাচিত হন। তাঁদের প্রার্থিতা যাচাই-বাছাই ও বৈধতা নির্ধারণের পর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। পরবর্তী সময়ে সাধারণ সভায় প্রয়োজনীয় প্রস্তাব ও অনুমোদন গ্রহণের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হবে।

২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে চুসাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি, কল্যাণ ও সাংগঠনিক উন্নয়নে কাজ করে আসছে। প্রতিষ্ঠার মূল আদর্শকে সামনে রেখে সংগঠনটি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি টেকনাফের শিক্ষার্থীদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করেছে।

চুসাটের ৭ম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের ঐতিহ্য ও গঠনতন্ত্রকে সমুন্নত রেখে সকল সদস্যের মতামত, সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে চুসাটকে আরও গতিশীল, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত নেতৃত্ব বলেন, চুসাট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়; এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীদের ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

তাঁরা চুসাটের সকল সাবেক ও বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং টেকনাফের শিক্ষার্থীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। একই সঙ্গে সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ও মূলমন্ত্র “সৌহার্দ্য ও সম্প্রীতি—এখানেই বলিয়ান” ধারণ করে আগামী দিনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

চুসাট নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন, সকল প্রার্থী, ভোটার, সদস্য এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)

কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর ফলাফল ঘোষণা।
18/08/2026

কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর ফলাফল ঘোষণা।

প্রেস বিজ্ঞপ্তি____
17/08/2026

প্রেস বিজ্ঞপ্তি____

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর তফসিল এবং নীতিমালা ...
12/08/2026

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর তফসিল এবং নীতিমালা নিম্নে ঘোষণা করা হলো।

উপদেষ্টা পরিষদের সাথে কার্যনির্বাহী কমিটির সভার স্থিরচিত্র।  কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ চুসাটের গঠনতন্ত্র অনুযায়...
11/08/2026

উপদেষ্টা পরিষদের সাথে কার্যনির্বাহী কমিটির সভার স্থিরচিত্র।

কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ চুসাটের গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। নিচে চুসাটের গঠনতন্ত্রের ড্রাইভ লিংক দেওয়া হলো...

https://drive.google.com/file/d/1KxxRIMZrAIEGpeKGoJp-ozw51VjrlF_R/view?usp=drivesdk

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার ...
11/08/2026

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে নিম্নলিখিত নির্বাচন কমিশন সুপারিশ করা হলোঃ

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)-এর সংহতি প্রকাশ:তারিখঃ ২৯ জুলাই ২০২৬সম্প্রতি টেকনাফে অপ...
29/07/2026

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)-এর সংহতি প্রকাশ:

তারিখঃ ২৯ জুলাই ২০২৬

সম্প্রতি টেকনাফে অপহরণ, মাদক পাচার ও অন্যান্য অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। চুসাট শুরু থেকেই এ সমস্যার বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আমরা মনে করি, এ সংকট মোকাবিলায় প্রশাসনের কার্যকর উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ অত্যন্ত জরুরি। তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অপহরণকারী ও মাদক চক্রের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান অভিযান পরিচালনার জোর দাবি জানাচ্ছি এবং টেকনাফবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত টেকনাফ গড়ে তোলা সম্ভব।

এ প্রেক্ষাপটে টেকনাফে অপহরণ, মাদক ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে #নিরাপদ_সীমান্ত_আন্দোলন_টেকনাফ_উখিয়া সহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক প্ল্যাটফর্ম যে সকল শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচি গ্রহণ করেছে, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) সেসব উদ্যোগের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করছে। জনস্বার্থে গৃহীত সকল যৌক্তিক ও ইতিবাচক উদ্যোগে আমরা ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।

— চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব টেকনাফ (চুসাট)

Address

Chittagong
4000

Telephone

+8801818471869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University Students Association of Teknaf- CUSAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chittagong University Students Association of Teknaf- CUSAT:

Shortcuts

Share