কাজেম আলী স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • কাজেম আলী স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ

কাজেম আলী স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ "কাজেম আলী স্কুল আমাদের, আমরা কাজেম আলী স্কুলের"

১৩৬ বছর পুরানো এই বিদ্যক্ষেত্রটিতে একটি প্রাক্তন ছাত্র পরিষদ থাকা অনেক প্রয়োজন।
বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর আর কেউ খবর রাখে না বা বেশীরভাগ সময় খবর নেওয়া হয় না। যদি বিদ্যালয়ে একটি প্রক্তন ছাত্র পরিষদ থাকে, তাহলে সবাই সবার যোগাযোগে থাকবে, স্কুলের বিভিন্ন কাজে এগিয়ে আসতে পারবে।
"কাজেম আলী স্কুল আমাদের, আমরা কাজেম আলী স্কুলের "এই স্লোগান নিয়ে আগামী ২০১৭ সালের জানুয়ারি মাসেই কাজেম আলী স্কুল

প্রাক্তন ছাত্র পরিষদ আনুষ্ঠিক যাত্রা আরম্ভ করবে।
সবাইকে পাশে থাকার অনুরোধ রইল।
উদ্যেগে,


কাজেম আলী স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ — সদস্য সংগ্রহে আপনার সাথে আমাদের যাত্রা!কাজেম আলী স্কুল এন্ড কলেজ, চট্টগ...
01/05/2025

কাজেম আলী স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ — সদস্য সংগ্রহে আপনার সাথে আমাদের যাত্রা!

কাজেম আলী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামের শিক্ষার ইতিহাসে এক অনন্য নাম।
১৮৮৫ সালে সম্মানিত কাজেম আলী মাস্টার "চিটাগাং মিডল ইংলিশ স্কুল" নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, যা ১৮৮৬ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। পরবর্তীতে তাঁর স্মৃতিকে অম্লান রাখতে ১৯২৬ সালে এর নামকরণ করা হয় "কাজেম আলী হাই স্কুল"। ২০১২ সালে কলেজ শাখা সংযুক্ত হয়ে এটি হয় "কাজেম আলী স্কুল এন্ড কলেজ"। শত বছরের ঐতিহ্য বহন করা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে গড়ে উঠেছে হাজারো গর্বিত প্রাক্তন শিক্ষার্থী।

২০২৫ সালে, আমরা কাজেম আলী স্কুল এন্ড কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে শুরু করেছি "প্রাক্তন ছাত্র পরিষদ" গঠনের মহান উদ্যোগ।

এ আয়োজনে ১৯৯৩ ব্যাচসহ একাধিক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সদস্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। আমাদের লক্ষ্য, প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে বন্ধুত্ব, সহযোগিতা, স্মৃতিচারণ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য অবদান রাখার সুযোগ তৈরি হবে।

কাজেম আলী স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের লক্ষ্যে গতকাল অনুষ্ঠিতব্য শেষ আলোচনা সভায় যে যে বিষয়গুলো নিয়ে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে-

✅ বিগত সকল প্রাক্তন শিক্ষার্থীদের ডাটাবেইজ তৈরি ও সংরক্ষণ করা,
✅ প্রাক্তন পরিষদের সদস্য ফরম বিতরণ এবং যারা দেশের বাইরে আছেন তাদের জন্য ই-ফরম তৈরি ও ফরমের শুভেচ্ছা ফি ( ৫১ টাকা) নির্ধারণ,
✅ প্রাক্তন প্রত্যেক ব্যাচের সাথে আলোচনা সভা করা এবং ব্যাচের প্রতিনিধি দায়িত্ব অর্পণ,
✅ প্রত্যেক ব্যাচের প্রতিনিধিদের সাথে সম্বন্বয়পূর্বক একটি আহ্বায়ক কমিটি গঠন যে কমিটির কাজ হবে-
📌 সমাজের গুণীজন, আমাদের প্রাক্তনদের মধ্যে যারা সমাজে ভালো অবস্থানে আছেন তাদের নিয়ে একটি সুন্দর ও গুরুত্ববহ উপদেষ্টা প্যানেল তৈরি,
📌উপদেষ্টা পরিষদের দিক-নির্দেশনা নিয়ে প্রাক্তন পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা প্রণয়ন,
📌 একটি সুন্দর ও বৃহৎ পূর্ণমিলনীর আয়োজনে উদ্যোগ গ্রহন এবং পূর্ণাঙ্গ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কমিটি গঠন।

এছাড়া গতকালের মিটিং এ স্কুলের নানা সমস্যার কথা উঠে এসেছে এবং প্রাক্তন পরিষদ গঠনে কি কি বাধা আসতে পারে এবং সেগুলো আমরা কাটিয়ে কিভাবে সফল হতে পারি এবং প্রাক্তন পরিষদের মাধ্যমে কিভাবে নানা সামাজিক কাজ ও সেবামূলক কাজ করা যায় ভবিষ্যতে সে বিষয়ে আলোচনা হয়েছে।

🚩 পরবর্তী সভা: আগামী ১০ই মে, ২০২৪ ইং শনিবার বিকেল ৪:৩০ এ আমরা সকলে ইনশাল্লাহ স্কুলে বসে আরেকটি আলোচনা সভা করবো। সকলে চেষ্টা করবেন উপস্থিত থেকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শগুলো তুলে ধরতে।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের লক্ষ্যে সদস্য ফরম সংগ্রহের স্থান।
🚩ফরমের শুভেচ্ছা মূল্য ৫১ টাকা মাত্র!

✅ শাহাদাত হোসাইন (১৪ ব্যাচ)
📌 গ্রীন অপটিক্যাল, চকবাজার থানার অপরপাশে।
☎️ মোবাইল: 01871280083

✅ গোলাম মোস্তফা সাকিব (১৬ ব্যাচ)
📌 চন্দনপুরা গণি বেকারী
☎️ 01888293173

✅ আবরার শিকদার / গালিব (১৬ ব্যাচ)
📌 ক্রিস্টাল কাপ, পাঁচলাইশ, চট্টগ্রাম।
☎️ 01531849574 / 01864474324

✅ মোঃ এহতেশামুল হক ইসমাম (২০ ব্যাচ)
📌 চকবাজার / রসুলবাগ / বাকলিয়া / হাটহাজারী / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
☎️ 01891653285

✅ নাঈম (১৬ ব্যাচ)
📌 গফসপ রেস্তোরাঁ, চট্টেশ্বরী রোড / গুলজার মোড়, চকবাজার।
☎️ 01822306345

✅ ইজাজ বিন আজম (১৪ ব্যাচ)
📌 Gadget N Goods, সাফ আমিন শপিংমল, ৩য় তলা, কলেজ রোড, চট্টগ্রাম।
☎️ 01558950681

✅ ওয়াহিদুল মোস্তফা মারুফ (১৪ ব্যাচ)
📌 চট্টগ্রাম কলেজের পূর্ব গেট / সিরাজুদ্দৌলা রোড / ডি.সি. রোড / ষোলশহর / নিউ মার্কেট
☎️ 01856196098

✅ মোঃ নাহিদুল ইসলাম ইমন (১৬ ব্যাচ)
📌 ঢাকা (লালবাগ, ঢাবি, বুয়েটে, ডিএমসি, মোহাম্মদপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, মিরপুর ১০, মতিঝিল)
☎️ 01879306001

সবাই ফরম সংগ্রহ করে আমাদের কাজেম আলী স্কুল এন্ড কলেজে পরিবার একত্রিত হওয়ার জন্য সহযোগিতা করুন।

একসাথে এগিয়ে চলি, ঐতিহ্যের সেতু গড়ি!

Address

College Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাজেম আলী স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share