Greater Rajshahi Association-GRA of CUET

Greater Rajshahi Association-GRA of CUET This is the official page of GRA which is the oldest and one of the largest Regional Association of CUET.

গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব চুয়েট-এর পক্ষ থেকে সবার জন্য রইল ঈদ এর শুভেচ্ছা, ভালোবাসা আর একসাথে থাকার আহ্বান। এই ঈদে...
20/03/2026

গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব চুয়েট-এর পক্ষ থেকে সবার জন্য রইল ঈদ এর শুভেচ্ছা, ভালোবাসা আর একসাথে থাকার আহ্বান। এই ঈদে ভিন্নতা ভুলে কাছাকাছি আসি, হাসি ভাগ করি, আর একে অপরের পাশে দাঁড়াই।পবিত্র রমজানের সংযমের শিক্ষা পূর্নতা লাভ করুক বর্ণিল ঈদ উৎসবে।

ঈদ মোবারক! 🌙✨

চুয়েট এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষাতে বৃহত্তর রাজশাহী অ্যাসোসিয়েশন পরিবার। আল্পনা-আড্ডার মধ্য দি...
17/01/2026

চুয়েট এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষাতে বৃহত্তর রাজশাহী অ্যাসোসিয়েশন পরিবার। আল্পনা-আড্ডার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চুয়েটে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি উৎসব। সুদূর উত্তরবঙ্গ থেকে আগত পরিক্ষার্থী ও অভিভাবকদের জন্য GRA এর সদস্যরা বৃহত্তর রাজশাহী অ্যাসোসিয়েশন এর স্টলে অবস্থান করে। এছাড়াও পুরো ভর্তি প্রক্রিয়ার সময়জুড়ে পরিক্ষার্থীদের পরিক্ষা সংক্রান্ত, আবাসন সংক্রান্ত এবং পরিবহন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে GRA এর সদস্যরা ছিল সদা নিয়োজিত।

আগামী ১৭ জানুয়ারি,২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫-২৬ সেশানের স্নাতক পর্যায়ের ...
04/01/2026

আগামী ১৭ জানুয়ারি,২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫-২৬ সেশানের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নযাত্রায় পাশে আছে 'গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন' অফ চুয়েট(GRA)।
স্বপ্ন যখন ইঞ্জিনিয়ার হওয়ার, আর লক্ষ্য যখন পাহাড়-ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের একটি ক্যাম্পাসে পড়াশোনা করা তখন চুয়েট ই সেরা অপশান।
রাজশাহী বিভাগের (রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাট) চুয়েট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় প্রতি বছরের মতো এবারও প্রস্তুত Greater Rajshahi Association (GRA)।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন বা দ্বিধা কাজ করছে। ফর্ম ফিলাপ থেকে শুরু করে যাতায়াত কিংবা ভর্তি প্রস্তুতির যেকোনো প্রয়োজনে নিচের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের বড় ভাইয়েরা সবসময় প্রস্তুত তোমাদের পথ দেখাতে। 🤝

📞 আমাদের হেল্পলাইন নম্বরসমূহ:
(ছবিতে দেওয়া তালিকা অনুযায়ী বিভাগ ভিত্তিক কয়েকজনের নাম নিচে দেওয়া হলো)

CE (Civil): Mohabbot (01787342119), Mashfiq (01581484467)

ME (Mechanical): Arif (01762742632), Sindeed (01305673398)

WRE/BME/URP: N. Tanvir (01735779532), Galib (01706820525), Noman (01706319581)

মনে রাখবে: লক্ষ্য স্থির থাকলে আর সঠিক দিকনির্দেশনা পেলে সাফল্য সুনিশ্চিত। যেকোনো তথ্যের জন্য দ্বিধাহীনভাবে আমাদের কল করো। অথবা আমাদের পেইজের ইনবক্স এ ম্যাসেজ করতে পারো।

চুয়েট ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ! শুভকামনা তোমাদের সবার জন্য। ❤️

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চামাধ্যমিক এর গণ্ডি পেরিয়ে, প্রতি পদক্ষেপে যোগ্যতার পরীক্ষা দিয়ে দেশের প্রকৌশলীরা নিজেদের প্রস্তু...
23/09/2025

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চামাধ্যমিক এর গণ্ডি পেরিয়ে, প্রতি পদক্ষেপে যোগ্যতার পরীক্ষা দিয়ে দেশের প্রকৌশলীরা নিজেদের প্রস্তুত করে দেশ সেবার জন্য। অথচ এই দীর্ঘ পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে প্রাপ্য নায্য সম্মান ও অধিকার টুকুও আদায় করার জন্য আন্দোলন করতে হয়, নামতে হয় রাস্তায়, জীবনের কোনো মূল্য নেই। মূল্যায়নের অভাবে , নিরাপত্তার অভাবে পরিবার ও দেশ ছেড়ে পাড়ি জমাতে হয় বিদেশে। আর দেশের উন্নতি আটকে থাকে। সভ্যতার বিকাশের এতদিনের পরিক্রমায় প্রতিটা দেশ গড়ে উঠে প্রকৌশলীদের হাত ধরে। টেকসই উন্নয়নের জন্য দরকার দক্ষ প্রকৌশলী। অথচ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রকৌশলীরা আজ অবহেলিত।

যে দেশে প্রকৌশলীদের মূল্য নেই, সম্মান নেই, যেখানে মেধার চেয়ে গায়ের জোরের দাম বেশি, সেই দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। বছরের পর বছর ধরে আমরা দেখছি, প্রকৌশলীরা উপেক্ষিত, তাঁদের মেধা ও অবদান অবমূল্যায়িত, অথচ ক্ষমতার দাপট আর গায়ের জোরই হয়ে উঠেছে সাফল্যের একমাত্র মাপকাঠি।

এই প্রেক্ষাপটে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলন, চুয়েট।
যতদিন না প্রকৌশলীদের অধিকার নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এই সিদ্ধান্তের সাথে গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশান, চুয়েট দৃঢ়ভাবে একাত্মতা পোষণ করছে।

প্রকৌশলী অধিকার আন্দোলন: চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন📌 ঐতিহাসিক লালদিঘী ময়দান⏰ দুপুর ৩.০০টা📆 ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার...
03/09/2025

প্রকৌশলী অধিকার আন্দোলন:

চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন
📌 ঐতিহাসিক লালদিঘী ময়দান
⏰ দুপুর ৩.০০টা
📆 ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

চট্টগ্রামের মহাসমাবেশে দলে দলে যোগদান করুন।

Executive  Committee 2024-2025 of Greater Rajshahi Association of CUET.
30/08/2025

Executive Committee 2024-2025 of Greater Rajshahi Association of CUET.

বাংলাদেশের প্রকৌশল খাতে দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার বঞ্চনা, সুযোগ-সুবিধার বৈষম্য ও নীতি বৈপরীত্য প্রকৌশলীদের পেশাগত উন্ন...
26/08/2025

বাংলাদেশের প্রকৌশল খাতে দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার বঞ্চনা, সুযোগ-সুবিধার বৈষম্য ও নীতি বৈপরীত্য প্রকৌশলীদের পেশাগত উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়েছে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’, যার লক্ষ্য হলো যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, প্রকৌশলীদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং কর্মক্ষেত্রে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তোলা। এরই প্রেক্ষিতে সমগ্র দেশের প্রকৌশল শিক্ষার্থী গণ ৩ টি দাবি উত্থাপন করেছে

দফা ১: ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে।

দফা ২: টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

দফা ৩: ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডিটেশনের আওতায় আনতে হবে।

Greater Rajshahi Association of CUET এ সকল দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে এবং সকল দাবির প্রতি পুর্ণ সমর্থন জানাচ্ছে।
আরো লক্ষণীয়, গত ২৫-০৮-২০২৪ তারিখে NESCO তে কর্মরত BUET-EEE ১৭ ব্যাচের রোকন ভাই কে কতিপয় উগ্রপন্থী ডিপ্লোমা দ্বারা হত্যার হুমকি দেওয়া হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের অতিসত্বর আইনের আওতাইয় আনার দাবি জানাচ্ছি।

দীর্ঘদিন ধরে ধৈর্যের সাথে অপেক্ষা করার পরও নীতিনির্ধারক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং আমাদের ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এর প্রতিবাদস্বরূপ আগামী ২৭ আগস্ট ২০২৫ তারিখে ঢাকা অভিমুখে ঘোষিত লং মার্চ-এ অংশগ্রহণ করার জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি এবং সার্বিক সফলতা কামনা করছি।

Executive Committie of Greater Rajshahi Association of CUET for 2024-25 session.
30/07/2025

Executive Committie of Greater Rajshahi Association of CUET for 2024-25 session.

ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় এখনই।বছরের পর বছর ধরে মেধা, শ্রম আর দক্ষতা বিনিয়ো...
04/07/2025

ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় এখনই।
বছরের পর বছর ধরে মেধা, শ্রম আর দক্ষতা বিনিয়োগ করেও অবমূল্যায়ন এই বাস্তবতা আর মেনে নেওয়া যায় না।
চট্টগ্রামের সকল পাবিলক, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আহবান করছি মহাসমাবেশে উপস্থিত হয়ে নিজের অধিকার আদায়ে আওয়াজ তুলুন।

🎓 প্রকৌশলীদের ন্যায্য মর্যাদা ফিরিয়ে আনতে এবং
তিন দফা দাবি বাস্তবায়নের পক্ষে -

📢 মহাসমাবেশ
🗓️ ৫ জুলাই ২০২৫, বিকেল ৪ টা
📍 বিপ্লব উদ্যান, ২নং গেইট চট্টগ্রাম

চট্টগ্রামের সকল পাবিলক, প্রাইভেট ইউনিভার্সিটি এবং স্কুল-কলেজের শিক্ষার্থী যারা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন অভিভাবকসহ সবাইকে আহবান করছি মহাসমাবেশে উপস্থিত হয়ে নিজের অধিকার আদায়ে আওয়াজ তোলার জন্য।

#বিএসসি_ইঞ্জিনিয়ারের_অধিকার
#চাকরিতে_বৈষম্যের_প্রতিবাদ
#৫জুলাই_মহাসমাবেশ

🌙 Eid al-Adha Mubarak! 🌙On this blessed occasion of Eid al-Adha, the Greater Rajshahi Association of CUET extends heartf...
06/06/2025

🌙 Eid al-Adha Mubarak! 🌙

On this blessed occasion of Eid al-Adha, the Greater Rajshahi Association of CUET extends heartfelt wishes to all our members, families, and well-wishers.

May this Eid bring peace, prosperity, and spiritual fulfillment to your lives. Let the spirit of sacrifice and unity strengthen the bond among us and inspire compassion for all.

🌙 Eid Mubarak from Greater Rajshahi Association, CUET! 🌙May this blessed Eid bring joy, peace, and prosperity to you and...
30/03/2025

🌙 Eid Mubarak from Greater Rajshahi Association, CUET! 🌙

May this blessed Eid bring joy, peace, and prosperity to you and your loved ones. Have a wonderful and joyful celebration!

Address

Kaptai, Highway Raozan Pahartali Road
Chittagong
4349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greater Rajshahi Association-GRA of CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share