02/08/2026
শোক ও স্মরণসভায় উপস্থিতির আহ্বান
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক নিশান দাশগুপ্ত আমাদের ছেড়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা, নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ, আবেগ এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার অক্লান্ত প্রচেষ্টা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তাঁর স্মৃতি ও আদর্শ আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।
প্রিয় নিশান দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ০৭ আগস্ট, শুক্রবার, বিকাল ৫:০০টায় সদরঘাট কালী মন্দিরে সংগঠনের উদ্যোগে নিম্নোক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে—
🪔 সান্ধ্য নৈবেদ্য নিবেদন
🪔 প্রদীপ প্রজ্জ্বলন
🍽️ প্রসাদ বিতরণ
📚 শিক্ষা সামগ্রী বিতরণ
উক্ত স্মরণানুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
আসুন, আমরা সবাই একত্রিত হয়ে আমাদের প্রিয় নিশান দাশগুপ্তের আত্মার শান্তি কামনা করি এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমাদের এই ভালোবাসা ও সম্মান হয়তো ওপার থেকেও তাঁকে শান্তি ও আনন্দ দেবে।
আহ্বানে
Youth Welfare Mission Bangladesh (YWMB)