আলোকবর্তিকা Alokbartika

আলোকবর্তিকা Alokbartika আত্মিক, আধ্যাত্মিক, মানবতার কল্যাণ ও অগ্রসরদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে আলোকবর্তিকা

আলোকবর্তিকা প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি মানুষের মনকে আনন্দ দিতে ও বিবেককে জাগ্রত করার জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছে। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, সে বেঁচে থেকেও যেমন শান্তি পায় না, তেমনি মৃত্যুর পরেও হারিয়ে যায় বিস্মৃতির অতলে। তাই সৃষ্টির সেবা, প্রেম ও সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই আলোকবর্তিকা যে পথে মানবকল্যাণ, সৃষ্টিশীলতা ও নতুনত্বের ধারা প্রবাহিত সেই প

থই আলোর পথ। সেই পথই আলোকবর্তিকা...
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংগঠন
প্রধান কার্যালয়ঃ
জয়নগর ১নং লেইন, চকবাজার, চট্টগ্রাম। 01628-807082,

Khaja Osman Faruquee (Khaja'ji) is a Sufi Meditation master. He is the author of Sufi Meditation Book that contain ancie...
06/01/2025

Khaja Osman Faruquee (Khaja'ji) is a Sufi Meditation master. He is the author of Sufi Meditation Book that contain ancient wisdom teachings and sacred practices to empower others in creating profound self-transformation.


When mind and heart are clear, everything will flow.
.

Develop mastery of the mind, clear the emotional system and create balance in all aspects of life.
In this online sufi meditation method course, you will learn the techniques to develop mastery of the mind, clear the emotional system and create balance in all aspects of life.

Sufi Meditation has countless proven health benefits for both the mind and body. However, Sufi meditation is much more than just a technique to stay healthy, it is a way to develop lasting inner peace, a heightened state of awareness to understand the workings of the mind and reality, and above all - to know your True Self.

Learn the techniques to work with the subtler levels of the self and learn to tap into a 'higher state' of being and create a beautiful life for yourself and others.



_is_medication.

জীবনে বর্তমানই শ্রেষ্ঠ সময়। বর্তমানই একমাত্র সময়। বর্তমান ছাড়া, এই মুহূর্ত ছাড়া আর কোনো সময়ের অস্তিত্ব নেই। মানুষ য...
30/12/2024

জীবনে বর্তমানই শ্রেষ্ঠ সময়। বর্তমানই একমাত্র সময়। বর্তমান ছাড়া, এই মুহূর্ত ছাড়া আর কোনো সময়ের অস্তিত্ব নেই। মানুষ যদি শুধু এই মুহূর্তে উপস্থিত থাকতে পারত তা হলেই অনেক দুঃখ-যন্ত্রণা থেকে মুক্তি পেত। কারণ মানুষের বেশির ভাগ দুঃখ-কষ্টই হচ্ছে অতীত ও ভবিষ্যতের ভাবনা।
'এই মুহূর্ত' বলতে ঠিক বর্তমানও বোঝায় না। কারণ বর্তমানেরও কোনো অস্তিত্ব নেই। কোনো কিছু বর্তমান হিসেবে চিহ্নিত করতে গেলে সাথে সাথেই তা অতীত হয়ে যায়। তাহলে 'এই মুহূর্তটা ঠিক কী? এটা হচ্ছে মুহূর্ত থেকে মুহুর্তের অনন্ত যাত্রা, প্রতিটি সেকেন্ডের পার্থক্য, যা একমাত্র বোধে ধরা দেয় ধ্যানমগ্ন হওয়ার মাধ্যমে।

সময় যেন এক চলমান ট্রেন। ২০২৪ এর প্ল্যাটফর্ম ছেড়ে এই ট্রেন এখন ২০২৫ এর দিকে ধাবমান। আর মাত্র ১দিন, তারপরই নতুন গন্তব্য ২০২৫।

নতুন বছরের শুরু থেকেই আমাদের অনলাইনে জিকির মুরাকাবা ও সুফি মেডিটেশন মাস্টারক্লাস ফ্রি সেশন নিয়মিত চলবে ইনশাআল্লাহ। ৬,৭,ও ৮ জানুয়ারী ৩ দিনের ক্লাস আছে। আপনারাও অংশগ্রহণ করুন এবং অন্যদেরকেও যুক্ত করতে পারবেন।

এছাড়াও আমাদের পেইড কোর্স যেমন সুফি মেডিটেশন মেথড (লেভেল -1) শুরু হবে ২০ জানুয়ারি থেকে এবং
স্পিরিচুয়াল হিলিং কোর্স (অনলাইন) শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। যারা অনলাইনে সুফি মেডিটেশন মেথড কোর্স করতে আগ্রহী আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে। 01814-022480
স্পিরিচুয়াল জার্নি উইথ সুফি মেডিটেশন ৬ মাসের অনলাইন ক্লাস শুরু হবে ৩ জানুয়ারী থেকে প্রতি মাসে ৩টি ক্লাস।

আগামী ২৮- ৩০ জানুয়ারি' লাইট অফ দ্যা হলি কুরআন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সবার জন্য উন্মুক্ত থাকবে। ফ্রী সেশন।

আমরা চাই, আপনিও সুফি সেন্টারের সাথে যুক্ত হয়ে এমন একজন প্রাণবন্ত প্রশান্তপূর্ণ শুদ্ধ মানুষ হয়ে জীবন যাপন করুন, একই সাথে নিজের ক্যারিয়ারকে তো উন্নত করবেনই, এর পাশাপাশি অবদান রাখবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই সেটি হোক প্রফেশনাল, পারসোনাল লাইফ কিংবা স্পিরিচুয়াল লাইফ।

তাই আপনি যদি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগে থাকেন, তবে আমরা আপনাকে রিকুয়েস্ট করবো, আর দেরি না করে এখনই সিদ্ধান্ত নিয়ে যুক্ত হয়ে যান আমাদের যেকোনো ক্লাস বা কোর্সে।

আমাদের অনলাইন কোর্স বা ক্লাসের বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন
01814022483
01814022481

আলোর অভিযাত্রায় আপনাকে স্বাগত






13/12/2024

Spiritual Journey Whit Sufi Meditation

If you seek Clarity on your Spiritual Journey, this Course is for you

We understand that the spiritual path can be confusing and frustrating. You may have tried various methods, watched countless videos, read many books and still feel stuck or lost. It’s not your fault!

The lack of clear guidance and effective practices has left many seekers feeling disempowered.

That’s why we’ve created this course to dismantle blockages and guide you with full clarity and support.

Re. 01814-022480





#খাজা_ওসমান_ফারুকী
#সুফি_মেডিটেশন
#সুফি_মেডিটেশন_মেথড
#সুফি_সেন্টার
#খাজাজী

10/12/2024
10/12/2024
রূপান্তরমূলক এই অভিযাত্রায় আমাদের সঙ্গী হোন। আধ্যাত্মিকতার আলোকচ্ছটায় উদ্ভাসিত করুন আপনার জীবন।
07/12/2024

রূপান্তরমূলক এই অভিযাত্রায় আমাদের সঙ্গী হোন। আধ্যাত্মিকতার আলোকচ্ছটায় উদ্ভাসিত করুন আপনার জীবন।

সুফি মেডিটেশন চর্চা মানে আরও বেশি 'নিজ' হয়ে ওঠা

আপনি যখন নিজের ভিতরে ঝাঁপ দেবেন, অন্তঃস্থলের দেখা পাবেন; দেখা পাবেন সত্যিকার আনন্দের। এর ভিতরে রয়েছে একটি বিশুদ্ধ, অতিকায়, অসীম এক মহাসমুদ্র। এটি স্বর্গসুখ- শারীরিক, মানসিক, আবেগিক ও আত্মিকভাবে নিজের ভিতর থেকে আনন্দ ফুটে উঠতে থাকবে।

নাগরিক-যান্ত্রিক জীবনের জটিলতায় চাপ-উদ্বেগ-আতঙ্ক প্রত্যেকের ভিতর যেন ঘরবাড়ি তৈরি করে রেখেছে। সেখানে আধ্যাত্মিক ধ্যান চর্চা জীবনকে সহজ করে তোলে- চমৎকার ও মহিমান্বিত অর্থপূর্ণ জীবন গঠনে সহযোগিতা করে। ফলস্বরূপ নিজের অভ্যন্তরে সত্যিকার অর্থে সৃজনশীলতার প্রবাহ শুরু হয়। এ হলো সৃজনশীলতার এক মহাসমুদ্র। ক্রমাগত এটির গভীরে প্রবেশের সাথে সাথে অনুভব করবেন অপার আনন্দ। এই মহাসমুদ্রে আপনাকে পৌঁছে দেওয়ার বাহন সুফি মেডিটেশন। এটি হলো সেই অপার আনন্দ-অভিজ্ঞতা লাভ যেটি সকল কিছুর কারণ।
#সুফি_মেডিটেশন

#সুফি_মেডিটেশন
#স্পিরিচুয়াল__মেডিটেশন
#সুফি_মুরাকাবা
#খাজা_ফারুকী
#সুফি_মেডিটেশন_মেথড



#সুফি_সেন্টার

13/11/2024

লাইট অফ দ্য হলি কুরআন
অনলাইনে ৪ মাস। (১৫ টি ক্লাস।)

মানবতার শান্তি, উন্নতি ও মুক্তির সনদ ঐশীগ্রন্থ আল-কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। এর প্রতিটি শব্দের পরতে পরতে মানব কল্যাণের কথা নিহিত রয়েছে। এই কুর'আনের প্রতিটি বাক্য ও শব্দ গভীর তাৎপর্যপূর্ণ। তাই যুগ যুগ ধরে এর গভীর মর্মার্থ উদ্ধারে মুসলিম মনীষীরা সাধনা করছে।

কুরআন ইসলামের ধর্মীয় বিশ্বাসের মূল উৎস, ধর্মের রুহ ও মানব আত্মার সঞ্জীবনী। তাই প্রত্যেকের জন্য কুরআন বোঝা, কুরআনের মর্ম অনুধাবন করা এবং যে লক্ষ সামনে রেখে মানবজাতিকে কুরআন দান করা হয়েছে তা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টায় সচেষ্ট থাকা ।

পবিত্র কুরআনুল কারিম আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি, অনুবাদ ও তাফসির পড়ি, কিন্তু কুরআনের সঙ্গে আমাদের বন্ধনটা কেমন যেন প্রাণহীনই থেকে যায়।

৩০ পারা কুরআন আমাদের কাছে অধরা রহস্য মনে হয়। কুরআনের নুকুশ তথা বাহ্যিক শব্দগুলোর অর্থ ও ব্যাখ্যা-বিশ্লেষণ আমরা জানলেও কুরআনের মর্মার্থ আমরা বুঝতে সক্ষম হই না। কুরআনুল কারিম যে আসলে কতটা বৈচিত্রময় তাও আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি না।

কিন্তু কেন?

কারণ কুরআন অধ্যয়নের মূলনীতিগুলো আমাদের জানা নেই। তাদাব্বুরে কুরআন তথা কুরআন নিয়ে চিন্তা-ফিকির ও গবেষণা করার সঠিক পথ ও পন্থা এবং মূলনীতিগুলো আমাদের অজানা। কীভাবে কুরআন অধ্যয়ন করলে কুরআনুল কারিম আমরা সহজে বুঝতে পারবো তাও আমরা জানি না।এক কথায় প্রিন্সিপলস অব কুরআন জানা নাই।

আপনাকে কুরআন বুঝার ও কুরআন নিয়ে গবেষণা করার সংশ্লিষ্ট যতগুলো মূলনীতি আছে সবগুলো সম্পর্কে এবং কুরআনের মর্মার্থ বুঝতে যা যা প্রয়োজন সবগুলো বিষয়ের সঙ্গে একটি সহজ-সরল সেতুবন্ধন তৈরি করে দিবে আমাদের দুইদিনের কোর্সে কুরআনের উপর গবেষণা ও বিশ্লেষণ চালিয়ে কুরআন অধ্যয়নের মূলনীতি ও কুরআন বোঝা তথা তাদাব্বুর ফিল কুরআনের জন্য যেসকল বিষয় প্রয়োজন আমরা সে বিষয়গুলোকে সবস্তিরে উল্লেখ করবো।

আপনি নিজ ভাষায় অনুবাদ, তাফসির ও মর্মার্থ বুঝতে চাইলে এবং কুরআন সম্পর্কে চমকপ্রদ সব তথ্য জানতে চাইলে এই #লাইট_অফদ্য_হলি_কুরআন কোর্সটি আপনাকে অবশ্যই করতে হবে।
এবং এই কোর্সটি সম্পন্ন করলে আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন কুরআন আসলে কতটা বৈচিত্রময়। কুরআনুল কারিম কতটা সহজ! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোর্সের প্রতিটি বিষয় কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। প্রতিটি বিষয়ে কুরআন ও হাদিসের একাধিক রেফারেন্স রয়েছে।

কুরআন আল্লাহ আআলার ঐশীগ্রন্থ মহাবিশ্বের বিস্ময় অলৌকিক ও মুজিজাপূর্ণ একটি কিতাব। কুরআন পূর্বের সমস্ত কিতাবের সারনির্যাস তথা পূর্বের কিতাবে উল্লেখিত সমস্ত বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে নিয়েছে।

এক কথায় এই পরিচিতিমূলক আলোচনার মাধ্যমে একটি সমুদ্রের বর্ণনা দিয়েছি মাত্র। যারা কুরআনের গভীর সমুদ্রে অবগাহন করতে চায় তাদের জন্য লাইট অফ দ্য হলি কুরআন কোর্সটি করা অবশ্য কর্তব্য!!

আরো
কি কি বিষয় নিয়ে জানতে পারবেন?

🔶 মানব মনস্তত্বের কুরআনী ধারণা সমূহ।
🔶 কুরআন: একটি আধুনিক মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ।
🔶 পবিত্র কুরআন ও মানব মন।
🔶 পবিত্র কুরআনের দর্শন ও দার্শনিকতা।
🔶 ইসলামি আধ্যাত্মিকতার মূল ভিত্তি পবিত্র কুরআন।
🔶 পবিত্র কুরআন এর ঐতিহাসিক ও ঐতিহ্য সম্বলিত ইতিহাস।
🔶 আল- কুরআন এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধ্যান।
🔶 পরীক্ষামূলক বিজ্ঞান এবং ধর্ম: মহাজাগতিক আইন এবং আল- কুরআন।
🔶 আল- কুরআনে নৃতত্ত্ব।
🔶 আল- কুরআনের দৃষ্টিতে মানুষের সৃষ্টি উৎস।
🔶 আল- কুরআন এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা।
🔶 পবিত্র কুরআন এর আলোকে পবিত্র জীবনের দিকনির্দেশনা।

অনলাইনে যুক্ত হতে চাইলে কমেন্ট করুন
এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বিস্তারিত জানতে আগ্রহী হলে এই নাম্বারে যোগাযোগ করুন।
01814-022480

পরনিন্দা করা খুব সহজ, এজন্য জানতে হয় না, বুঝতে হয় না, চিন্তা-ভাবনাও করতে হয় না। মেশিন চালিয়ে দিলেই হলো।পরনিন্দা মিথ্যার ...
10/11/2024

পরনিন্দা করা খুব সহজ, এজন্য জানতে হয় না, বুঝতে হয় না, চিন্তা-ভাবনাও করতে হয় না। মেশিন চালিয়ে দিলেই হলো।

পরনিন্দা মিথ্যার চেয়েওে মন্দ। এটি সত্যের চেহারা পাল্টে দেয় এবং আত্মবিকাশের পথে মারাত্মক প্রতিবন্ধকতা উৎপন্ন করে।
তাই পরনিন্দাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।

#সমগ্র_জীবনই_আধ্যাত্মিকতা
#সুফি_মেডিটেশন_মেথড
#খাজা_ওসমান_ফারুকী

হৃদয়কে মুক্ত করুন সমস্ত জিঞ্জির থেকে, সমস্ত অশান্তি ও অতৃপ্তির জাল থেকে, সমস্ত ঘৃণার কাঁটাতারের বেড়ায় আটকে থাকার অসহায়ত্...
07/11/2024

হৃদয়কে মুক্ত করুন সমস্ত জিঞ্জির থেকে, সমস্ত অশান্তি ও অতৃপ্তির জাল থেকে, সমস্ত ঘৃণার কাঁটাতারের বেড়ায় আটকে থাকার অসহায়ত্ব থেকে।

ইসলামি প্রেক্ষাপটে মননশীলতা হলো ধ্যানের ফলাফল। এই শব্দটির মূল অর্থ, 'দেখা, পর্যবেক্ষণ করা, মনোযোগ-সহকারে দেখা।' মননশীলতা ও ধ্যানের মধ্যকার ঘনিষ্ঠ ব্যুৎপত্তিগত এবং ভাষাগত মিল দেখতে পাই। প্রযুক্তিগত আধ্যাত্মিক শব্দ হিসাবে এটি বান্দার 'ধ্রুব জ্ঞান' হিসাবে বিবেচিত হয় যার মাধ্যমে বান্দা ভিতর-বাহিরে চির সত্য দ্বারা পরিচালিত হয়। ধ্যান চর্চার সময় একজন মুসলমান ক্রমাগতভাবে পূর্ণ জ্ঞানে থাকেন যে, মহান আল্লাহ তার ভিতরের ও বাহিরের অবস্থা সম্পর্কে অবগত আছেন। এটির মাধ্যমে হৃদয়, মন ও শরীর দিয়ে আল্লাহর সাথে সংযুক্ততা অনুভব করা যায়।

Step Into the MysticalAre you ready to transcend the ordinary and delve into the extraordinary?Join Me on My Mission to ...
04/11/2024

Step Into the Mystical
Are you ready to transcend the ordinary and delve into the extraordinary?
Join Me on My Mission to Raise the Frequency of the Planet through the Power of Alla'Hu Sound.


Khaja Osman Faruquee

🌹আল্লাহু'– জিকির🌹

ঝোড়ো সমুদ্রে ‘আল্লাহু’ জিকির আমার নোঙর। এই জিকির আমাকে শান্ত করে। যেন ঢেউয়ের গভীর থেকে এটি আমাকে ওপরে উত্থাপন করে এবং হৃদয়কে এতটাই খুলে দেয় যে, আমি মনে করি আমি আর ভালোবাসা ধরে রাখতে পারি না। ‘হু’ আমাকে দেখায় যে, আমি পারি।

আল্লাহু'- এর আধ্যাত্মিক উচ্চারণ বা জিকির জীবনের প্রতিটি মাধ্যমে– ঘাসের প্রতিটি ডগায়, প্রতিটি ছায়াপথে, দেহের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কোষে চলমান।

আল্লাহু হলো সমস্ত শব্দের অনুরণিত ধ্বনি, যা জীবনের ভাষায় গাঁথা। “এটি পাতার বাতাস, বৃষ্টির বর্ষণ, ঝোড়ো বজ্রপাত, পাখিদের গান, টর্নেডোর ভয়ংকর গর্জন। এবং জিকিরের শব্দ হাসি, কান্না, সমুদ্র ও পাহাড়ের স্রোতের শান্ত ঢেউয়ে শোনা যায়। এটি এমন একটি শব্দ যা সকল সময়ে, সকল জায়গায় মহান আল্লাহকে ডাকতে বা স্বরণ করতে ব্যবহার করা যায়।”

জিকির আধ্যাত্মিক অনুশীলন। আপনার বাড়ির পথে যাত্রার জন্য জিকির আপনার বিশ্বস্ত বন্ধু এবং পথনির্দেশক মানচিত্র— আত্মআবিষ্কারের চূড়ায় দেখতে পাই আল্লা'হু'

জিকিরের উদ্দেশ্য হৃদয়কে পবিত্র ও পরিশুদ্ধ করে মানুষ যেন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ়তর করতে পারে।

বয়স বা ধর্ম নির্বিশেষে যে কেউ ‘আল্লাহু’ জপ বা জিকির করতে পারে এটি একটি সহজ চর্চা যা আপনার দৈনন্দিন আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসাবে ব্যবহার করতে পারেন।

আত্মার জমিনে হোক প্রেমের চাষাবাদ।

🛑🛑🛑

Khaja Osman Faruquee
A Sufi Missionary. Sufi Meditation Master. Editor. Author. Quranic Interpreter. & Mentor.

Step Into the Mystical
Are you ready to transcend the ordinary and delve into the extraordinary?
Join Me on My Mission to Raise the Frequency of the Planet through the Power of Alla'Hu Sound.

#সমগ্র_জীবনই_আধ্যাত্মিকতা
#সুফি_মেডিটেশন_মেথড_কোর্স
#খাজা_ওসমান_ফারুকী
#জিকরুল্লাহ

আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার মাধ্যমেই কেবল আবেগের ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজে পেতে পারি। আমাদের চারপাশের সবকি...
26/10/2024

আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার মাধ্যমেই কেবল আবেগের ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজে পেতে পারি। আমাদের চারপাশের সবকিছুই যখন অস্থিতিশীল তখন নিরাপত্তা কেবল তাঁর কাছেই পেতে পারি। মুক্তি বা পরিত্রাণ হলো আল্লাহর প্রতিশ্রুতিতে আশ্বস্ত হওয়া—যখন কিনা জীবন আমাদের অনিশ্চয়তায় পূর্ণ।

আমাদের চেতনা মন, প্রাণ ও কেবলমাত্র দেহের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, মনের চেতনার নিচে এবং উর্ধ্বে চেতনার আরও অনেক স্তর রয়েছে সাধারণভাবে সেসবের নাগাল আমরা পাই না। কারণ, সেই ঊর্ধ্বতর চেতনাকে উপলব্ধি করার শিক্ষা আমরা পাইনি। উদাহরণস্বরূপ বলা যায় যে, আলোর ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ-দৈর্ঘ্য আমাদের সাধারণ দৃষ্টির গোচরে আসলেও ৪০০ ন্যানোমিটারের নিচে এবং ৭০০ ন্যানোমিটারের ওপরের তরঙ্গ আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন, অতিবেগুনি রশ্মি, এক্স-রে ইত্যাদি। খালি চোখে আলোর এসব তরঙ্গ দেখতে না পেলেও এটিকে অস্বীকার করার উপায় নেই। কারণ, বৈজ্ঞানিকরা বিশেষ উপায়ে এই রশ্মিগুলি দেখেছেন এবং তাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের অবহিত করেছেন। ঠিক তেমনই মুসলিম বিশ্বের সুফিসাধকগণ হাজার বছর আগে সত্যদৃষ্টির উপলব্ধির আলোয় বলেছিলেন যে, মনের ঊর্ধ্বে চেতনার অনেক উন্নত স্তর আছে। মানুষ যদি আল্লাহর রহমতের দয়া চায় তবে সে তার মনের চেতনাকে প্রসারিত করে উর্ধ্বতর চেতনার আলোয় জীবনকে বদলে ফেলতে পারে। মনের চেতনাই সর্বোচ্চ ধাপ নয়। বরং মানুষের বর্তমান জীবন এবং তার সমস্যা যেরকম জটিল হয়েছে, মানুষ শুধু তার মন-বুদ্ধির চেতনা দিয়ে তাকে সমাধান করতে পারবে না। তার জন্য চাই সেই উদার ও উন্নত চেতনা, যা মনের ঊর্ধ্বতর স্তরে রয়েছে। মন-বুদ্ধিকে জ্ঞানালোকিত করার জন্য এই ঊর্ধ্বতর চেতনায় উত্তরণ দরকার। এজন্যই সুফি মেডিটেশন মেথডে জীবনের সমস্ত ক্ষেত্রে আধ্যাত্মিকতার অঙ্গন হিসাবে নেওয়া হয়েছে।

⭕বি. দ্র.⭕

আগামী ৩১ অক্টোবর রাত ৯টায়

🛑মানবজীবনে আধ্যাত্মিকতা চর্চা কেন জরুরী? 🛑

এই বিষয় নিয়ে একটা অনলাইন ক্লাস হবে ১ঘন্টা ৩০ মিনিটের। সাথে থাকবে প্রশ্ন -উত্তর পর্ব।

যারা অংশগ্রহণ করতে আগ্রহী তারা কমেন্ট করুন।
আপনাকে যুক্ত করে নেওয়া হবে ক্লাসে।

#সমগ্র_জীবনই_আধ্যাত্মিকতা
#খাজা_ওসমান_ফারুকী

#খাজা_ওসমান_ফারুকী #সুফি_মেডিটেশন #সমগ্র_জীবনই_আধ্যাত্মিকতা #আধ্যাত্মিক_যাত্রার_পথ_উন্মোচন

Address

Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when আলোকবর্তিকা Alokbartika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোকবর্তিকা Alokbartika:

Share

Our Story

আলোকবর্তিকা প্রতিষ্ঠার পর থেকে মানুষের মনকে আনন্দ দিতে ও বিবেককে জাগ্রত করার জন্য নানা ধরনের কর্ম করে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি মানুষের মনে আনন্দ থাকেলে সে উন্নত মানুষ হবে। মন জাগ্রত করতে পারলে তবেই জাতি আলোর দিকে ধাবিত হবে এবং দেশ ও দেশের মানুষের প্রকৃত উন্নয়ন ঘটবে।

আলোক বর্তিকা বিশ্বাস করে নতুনত্বে। পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আবিস্কৃত হচ্ছে।