দেশবন্ধু - Deshbondhu

দেশবন্ধু - Deshbondhu সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন।

Social and Volunteer organization. Non Profit Organization.

আসসালামু আলাইকুম, এবারের রমজানের শুরুতেই দেশবন্ধু এর পক্ষ থেকে দরিদ্র-অসহায় ২৫টি পরিবারে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হ...
19/02/2026

আসসালামু আলাইকুম,
এবারের রমজানের শুরুতেই দেশবন্ধু এর পক্ষ থেকে দরিদ্র-অসহায় ২৫টি পরিবারে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অক্সিজেন এলাকায় ৫টি মসজিদ এবং একটি বৃদ্ধাশ্রমে পুরো রমজান মাসব্যাপি খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এই রমজানে আরো ২ধাপে বিতরণের প্রস্তুতি নিচ্ছি আমরা। সেই হিসেবে সকলের সহযোগিতা আশা করছি।

আমাদের দেয়া প্রতি প্যাকে আইটেমের তালিকাঃ

চাউল 5 kg
ছোলা -1 kg
পিয়াজ -1 kg
আলু -2 kg
তেল-1 L
চিড়া-500 গ্রাম
মুসরডাল 500 গ্রাম
খেঁজুর - ১৩ টি।

দেশের বাহির থেকে কয়েকজন প্রবাসী ভাই সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে যারা আমাদের সাথে আগে থেকেই ছিলেন এবং এখনো যারা আমাদের সাথে আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যারা সহযোগিতা করতে আগ্রহী আপনারা বিকাশ/নগদ/রকেটে দিতে পারেন।

01913 230 232 (personal)
01816 120 560 (personal)

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র-অসহায় মানুষদের মাঝে কাঁচা ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হবে। আপনাদের সকলের স...
03/02/2026

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র-অসহায় মানুষদের মাঝে কাঁচা ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হবে। আপনাদের সকলের সহযোগিতা আশা করছি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে...
30/12/2025

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মহান আল্লাহ মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধীষ্ট করুন।...আমীন।

ঈদ মোবারক!
31/03/2025

ঈদ মোবারক!


আজ ৬ ই রমজান, অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে ৩০ প্যাকেট ইফতার সরবরাহ করা হয়েছে এ...
07/03/2025

আজ ৬ ই রমজান, অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে ৩০ প্যাকেট ইফতার সরবরাহ করা হয়েছে এক ভাইয়ের উদ্যোগে। ৩০ প্যাকেটের খরচ তিনি একাই বহন করেছেন।

সবাইকে পবিত্র মাহে রমজান মোবারকের শুভেচ্ছা। আল্লাহপাক আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে রহমত, মাগফেরাত এবং নাজাতের...
01/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজান মোবারকের শুভেচ্ছা।

আল্লাহপাক আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে রহমত, মাগফেরাত এবং নাজাতের দিনগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।

আজ ২৮/০২/২০২৫, রোজ শুক্রবার দেশবন্ধু এর পক্ষ হতে চট্টগ্রামের অক্সিজেন এলাকার ২৫ দরিদ্র পরিবারকে প্রথম ধাপের কাঁচা ইফতার ...
28/02/2025

আজ ২৮/০২/২০২৫, রোজ শুক্রবার দেশবন্ধু এর পক্ষ হতে চট্টগ্রামের অক্সিজেন এলাকার ২৫ দরিদ্র পরিবারকে প্রথম ধাপের কাঁচা ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের ফান্ড কালেকশন কম থাকায় সীমিত পরিসরে খোঁজ খবর নিয়ে নির্দিষ্ট পরিবারের কাছেই পৌঁছে দেয়া হয়েছে আমাদের এসব উপহার সামগ্রী।

পুরো রমজান মাস জুড়েই এভাবে আরো বিভিন্ন পরিবারকে আমরা ইফতার ও সেহেরী সামগ্রী দেয়ার পরিকল্পনা রেখেছি। সাথে ঈদ উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণের মতো পরিকল্পনাও রয়েছে।

যারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়াতে চান। যোগাযোগ করতে পারেন।

সহযোগিতা পাঠাতে পারেন:
______________________________
01913 230232 (bkash/nagad/rocket personal)

01816 120560 (bkash/nagad/rocket personal)
______________________________


আসসালামু আলাইকুম! আহলান ওয়া সাহলান! মাহে রমাদান! 👉মাহে রমজান মানুষকে সংযমের পাশাপাশি দানশীলতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা...
18/02/2025

আসসালামু আলাইকুম!
আহলান ওয়া সাহলান! মাহে রমাদান!

👉মাহে রমজান মানুষকে সংযমের পাশাপাশি দানশীলতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা দেয়। অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান-সদকা করলে অভাবগ্রস্থদের উপকার হয় এবং মানবতা উপকৃত হয়।

👉রমজানে প্রতিটি ভালো কাজের নেকি ৭০ গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান-সদকা করা যাবে, তা বহুগুণে বৃদ্ধি পাবে। রাসুলুল্লাহ (স.) তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন।

👉প্রতিবারের ন্যায় এবারো দেশবন্ধু এর পক্ষ থেকে রোজার পূর্বে কাঁচা ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করার প্রস্তুতি চলছে। এতে আপনাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা অথবা পণ্য দিয়ে সহযোগিতা আশা করছি।

সহযোগিতা পাঠাতে পারেন:
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল)

01913 230232

01816 120560

ধন্যবাদান্তে,
দেশবন্ধু এর সকল সদস্যবৃন্দ।

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার শীতল ঝর্না আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আজ আমাদের সংগঠনের পক্ষ হত...
04/01/2025

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার শীতল ঝর্না আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আজ আমাদের সংগঠনের পক্ষ হতে বাজার করে দেয়া হয়েছে। চাল,তেল, পেঁয়াজ, রসূন,মরিচ, হলুদের গুড়া সহ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ছিলো এর অন্তুর্ভুক্ত।

04/09/2024

শোক সংবাদ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ আমাদের মাঝে আর নেই।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

ফেনীর বন্যার্তদের ত্রাণ সহায়তা দিতে গিয়ে ট্রাক দূর্ঘটনায় আহত হয়ে বহুদিন মৃত্যুর সাথে লড়াই করে শেষমেশ মৃত্যুর কাছে পরাজিত হয়েছে।

আমরা গভীর ভাবে শোকাহত ও
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।

আলহামদুলিল্লাহ, আজ ২৬/০৮/২০২৪ ইংরেজি, দেশবন্ধু এবং অক্সিজেন মোড় গ্রুপের সমন্বয়ে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি, মির্জারহাট, ...
26/08/2024

আলহামদুলিল্লাহ, আজ ২৬/০৮/২০২৪ ইংরেজি, দেশবন্ধু এবং অক্সিজেন মোড় গ্রুপের সমন্বয়ে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি, মির্জারহাট, সুয়াবিলের কিছু পরিবার এবং ফকিরহাটের কিছু পরিবারে বন্যা পরবর্তী সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে।

খাবারের পাশাপাশি কিছু পরিবার যাদের ঘর ভেঙ্গে গিয়েছে তাদের আমরা টিন দিয়েছি যাতে করে অন্তত তারা সাময়িকভাবে একটা রুম হলেও সেটাপ করতে পারে।

যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি মোটামুটি যাদের বেশি প্রয়োজন এরকম পরিবারকে দেয়ার জন্য। এবং আমরা সেভাবে খবর নিয়েই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।

আরো কিছুদিন আমরা বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহ করবো এবং আরো কিছু পরিবারকে সাহায্য করার চেষ্টা করবো।

এখন পর্যন্ত পরিচিত এবং অপরিচিত অনেকেই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদ সবাইকে। ❤️

আজকের  জরুরি সভায় ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরণ কর্মসূচী ১ দিন বাড়িয়ে রবিবার  পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে...
23/08/2024

আজকের জরুরি সভায় ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরণ কর্মসূচী ১ দিন বাড়িয়ে রবিবার পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আমাদের সহ-সভাপতি, সেক্রেটারিসহ অনেক সদস্যদের বাড়ি ফটিকছড়িতে হওয়ায় ওখানের আপডেট নিউজ আমাদের কাছে আছে।

আমরা সবকিছু গুছিয়ে প্রোপার প্ল্যান করে ওখানে আমাদের টিম এবং অক্সিজেন মোড় - Oxygen Moor গ্রুপের টিম সমন্বয় করে যাবো, সাথে আরো একটা টিম আমাদের সাথে জয়েন করার সম্ভাবনা রয়েছে।

ইন শা আল্লাহ, আমরা সবকিছু খুবই সুন্দরভাবে সম্পন্ন করবো।

উল্লেখ্যঃ আমাদের সেক্রেটারি ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ছেলে। এতে করে আমাদের কাজগুলো গুছিয়ে করা সহজ হবে।

যারা সহযোগিতা করবেন ভাবছেন এখনো আপনাদের হাতে সময় আছে। আমরা আগামীকাল রাত পর্যন্ত প্যাকিংয়ের কাজে নিয়োজিত থাকবো তাই আপনারা অনুদান দিতে চাইলে দিতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

Address

Bongobondhu Avenue, Oxygen, Bayezid
Chittagong
4213

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশবন্ধু - Deshbondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share