23/03/2026
ঈদের আনন্দে CSA’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!⚽🌙
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দনাইশ স্টুডেন্টস' এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে
ঈদের পরবর্তী দিনে চন্দনাইশের দেওয়ানহাটের Royal Sports Arena টার্ফে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিএসএ'র প্রথম সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব মুহাম্মদ তাহের উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব জিয়াউদ্দিন রোহান, সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব নোমান বিন হাসান রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব তাহমিদুর রহমান মুন্না, সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা জনাব কায়াচুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা জনাব এম. আব্দুল্লাহ বিন ইসমাইল (আবিদ),
এবং বর্তমান কার্যকরী কমিটির সভাপতি ইমরান শাহেদ,
সাধারণ সম্পাদক জায়েদুল হাসান আশিক, সাংগঠনিক সম্পাদক সিফাতুল ইসলাম সাফিম সহ CSA’র সাবেক ও বর্তমান অন্যান্য নেতৃবৃন্দ।
এই আয়োজনটি সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলায় পরিণত হয় এবং সবার মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।
ভবিষ্যতেও CSA এমন আয়োজন অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
Chandanaish Students' Association (CSA) 🤍⚽