25/02/2026
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন সরকারি সংস্থা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির মাননীয় কনভেনর জনাব মোহাম্মদ মাসুদ করিমের নেতৃত্বে মাননীয় সিটি মেয়র জনাব ডাঃ শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রোডস এন্ড হাইওয়ে কতৃক স্থাপিত সারাদেশের সাথে চট্টগ্রামের ব্যবসায় বৈষম্য সৃষ্টিকারী ওজন স্কেলটি উম্মুক্ত করে দেওয়ার জন্য মেয়র মহোদয়ের সহযোগিতা কামনা করা হয়।
সাক্ষাতে চট্টগ্রামের যানজট, দ্রব্য মূল্যের বৃদ্ধি, মশা বিস্তার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। সাক্ষাতে কমিটির কো কনভেনর জনাব মোহাম্মদ রাশেদ আলী, সদস্য যথাক্রমে সর্বজনাব মোহাম্মদ মারুফ পাটোয়ারী, মাহতাব উদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম উদ্দিনসহ চেম্বারের ভারপ্রাপ্ত সচিব জনাব মোহাম্মদ জয়নাল উদ্দিন উপস্থিত ছিলেন।