04/07/2026
প্রিয় বন্ধু মোবাশ্বের,
আজ আবার কর্মস্থল কাতারের উদ্দেশ্যে তোমার যাত্রা। কিছুদিন একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে অনেক দিন রয়ে যাবে।
কুলগাঁও হাজী ছালেহ উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৪ ব্যাচের সকল বন্ধুদের পক্ষ থেকে তোমার জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। আল্লাহ তাআলা তোমার সফর নিরাপদ করুন, কর্মজীবনে বরকত ও সাফল্য দান করুন, সুস্থ ও ভালো রাখুন এবং সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করুন।
ইনশাআল্লাহ, আবারও খুব শিগগিরই আমাদের প্রিয় ৯৪ ব্যাচের মিলনমেলায় তোমাকে পাশে পাব—এই প্রত্যাশায়।
ভালো থেকো বন্ধু। আল্লাহ হাফেজ।