Association Of GNHS Ex-Students AGES

Association Of GNHS Ex-Students AGES Garib-E Newaz High School

আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এজিইএস এর পরিচিত এবং প্রিয় মুখ ২০০৮ ব্যাচের ছোট ভাই মোঃ আমির...
15/05/2024

আসসালামু আলাইকুম।

আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এজিইএস এর পরিচিত এবং প্রিয় মুখ ২০০৮ ব্যাচের ছোট ভাই মোঃ আমিরুল ইসলাম (উজ্জ্বল)। ব্রেইন টিউমার এর যন্ত্রণায় মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তাররা উজ্জলকে দ্রুত অপারেশন করার পরামর্শ দেয়। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য উজ্জলকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন, এই অবস্থায় তার দ্রুত অপারেশন এবং চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন।

উজ্জলের পরিবারের এবং তার ব্যাচের বন্ধুদের সাথে এজিইএস মূল কমিটি এবং এজিইএস কল্যাণ তহবিলের কমিটি আলোচনা করার পর তার পরিবার এবং তার ব্যাচের বন্ধুরা তার চিকিৎসার জন্য এই অর্থ বহন করা অসম্ভব বলে জানিয়ে এজিইএস কল্যাণ তহবিলে আর্থিক সহযোগিতার জন্য লিখিত আবেদন জানায়।

তাই প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এজিইএস এর সকল ব্যাচের বড় ভাই এবং ছোট ভাই এবং সকল ব্যাচ প্রতিনিধিদের তাদের ব্যাচ থেকে উজ্জলের চিকিৎসার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এজিইএস কল্যাণ তহবিলকে প্রসারিত করার অনুরোধ রইলো।

21/01/2024
নোটিশ আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অবগত আছেন যে, প্রতি বছরের মতো এবারও হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুস) উন্মুক্ত...
10/01/2024

নোটিশ

আসসালামু আলাইকুম,

সবাই নিশ্চয়ই অবগত আছেন যে, প্রতি বছরের মতো এবারও হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুস) উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। অতীতের মতো এবারও এই আয়োজনে জাতীয় পর্যায়ের খেলোয়াড়গন অংশগ্রহন করছে।

স্বনামধন্য এই প্রতিযোগিতায় AGES অংশগ্রহণ করতে ইচ্ছুক। তাই যারা ব্যাডমিন্টনে পারদর্শী তাদেরকে নিম্মে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মোঃ গিয়াস উদ্দিন
সহ সভাপতি , AGES
০১৮১৯৩১৫৪৯১
মোঃ ইকবাল হোসেন
মোবাইল ০১৮১৯৬২৩১৩৬
মোঃ মোশাররফ হোসেন
০১৭২১৩১৭২৬০

প্রচারে
মোঃ মোশাররফ হোসেন শিপন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
AGES
10/01/2024

02/01/2024

শোকবার্তা

আমাদের গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ১৯৯৩ ব্যাচের মোঃ সাইফুদ্দীন দুলাল ভাই ও ১৯৯৫ ব্যাচ এবং AGES এর সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের বড় বোনের মেয়ে কিছুক্ষণ আগে মৃত্যু বরণ করেন।

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন "

আমার Association Of GNHS Ex-Students AGES এর পক্ষ থেকে তার এ অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্তে
মোঃ মোশাররফ হোসেন শিপন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
AGES
02/01/2024

01/01/2024

শোক সংবাদ
গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ২০১৮ ও ২০১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ঈদগা বউবাজার এর বাসিন্দা Md Munim Newaz ও Md Mahin Newaz এর পিতা আজ সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

আমরা Association Of GNHS Ex-Students AGES এর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোকার্তে
মোঃ মোশাররফ হোসেন শিপন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
AGES

শোক সংবাদগরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাএ ২০০৮ ব্যাচ এর তানভীর চৌধুরী ও ২০১৩ ব্যাচ এর ওহিদুল আলম নাবির এর  শ্রদ...
18/12/2023

শোক সংবাদ

গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাএ ২০০৮ ব্যাচ এর তানভীর চৌধুরী ও ২০১৩ ব্যাচ এর ওহিদুল আলম নাবির এর শ্রদ্ধেয় পিতা মাহবুব আলম চৌধুরী গতকাল রাত ১০:২০ মিনিট এ ইন্তেকাল করেছেন,

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"

আমরা Association Of GNHS Ex-Students AGES এর পক্ষ হতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

মোঃ মোশাররফ হোসেন শিপন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
AGES
18.12.23

16/12/2023

আসসালামু আলাইকুম ,

আজ ১৬ ডিসেম্বর ২০২৩ ইং শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এজিইএস এর প্রথম আয়োজন এএফএল ২০২৩ইং এর সমাপনী অনুষ্ঠান, এই উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

**সন্ধ্যা ০৬:০০
কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান।
**সন্ধ্যা ০৭:০০
* অংশগ্রহণকারী ৩২ দলকে ক্রেষ্ট প্রদান।
* পরিচালনা কমিটির সকল সদস্য কে ক্রেষ্ট প্রদান।
* কমেন্টেটর এর সকল সদস্য কে ক্রেষ্ট প্রদান।
* সেরা গোলদাতা, সেরা গোল রক্ষক, সেরা খেলোয়াড় কে ক্রেষ্ট প্রদান।
* টুর্নামেন্টের প্রথম গোল দাতা কে ক্রেষ্ট প্রদান।
* প্রীতি ম্যাচ বিজয়ী দল কে ক্রেষ্ট প্রদান।
* ৩য় (তৃতীয়) স্থান অধিকারকারী দলকে ট্রফি প্রদান।
* রানার্স আপ দল কে ট্রপি ও মেডেল প্রদান।
* চ্যাম্পিয়ন দল কে ট্রপি ও মেডেল প্রদান।
**রাত ০৮:৩০
সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো

সমাপনী অনুষ্ঠানে স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আমন্ত্রণ রইলো। আপনাদের উৎসব মুখর উপস্থিতি আমাদের আগামীর পথ চলায়ও অনুপ্রাণিত করবে। সকলের দোয়া, শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসায় AGES এর প্রথম আয়োজন AGES FOOTBALL LEAGUE 2023 সফল হয়েছে।

ধন্যবাদ

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারকাতুহু প্রাক্তন ভাই বোনেরা। AGES এর প্রথম আয়োজন AFL, সকলের অংশ গ্রহন ও অক্লান্ত প...
14/12/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারকাতুহু প্রাক্তন ভাই বোনেরা।

AGES এর প্রথম আয়োজন AFL, সকলের অংশ গ্রহন ও অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সফলতার ধার প্রান্তে প্রায়।

১৬ই ডিসেম্বর পুরস্কার বিতরণী, আলোচনা সভা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬ টার পর যথাক্রমে অনুষ্ঠিত হবে।

আমাদের সবার প্রিয় অজয় তার দল নিয়ে গান পরিবেশন করবেন। আমাদের AGES এর সকল সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য।

আকতার হোসেন রিশাদ
সাংস্কৃতিক সম্পাদক
AGES

12/12/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারকাতুহু প্রাক্তন ভাই বোনেরা।

AGES এর প্রথম আয়োজন AFL, সকলের অংশ গ্রহন ও অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সফলতার ধার প্রান্তে প্রায়। AGES এর সিদ্ধান্তক্রমে ১৫ই ডিসেম্বর প্রীতি ম্যাচ,তয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ সন্ধ্যা ৬টার পর যথাক্রমে অনুষ্ঠিত হবে।
১৬ই ডিসেম্বর পুরস্কার বিতরণী, আলোচনা সভা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬ টার পর যথাক্রমে অনুষ্ঠিত হবে।

এতে AFL পরিচালনা কমিটির সকল সদস্য, কমেন্টেটর এবং অংশ গ্রহনকারী প্রত্যেক ব্যাচকে
অংশ গ্রহন পূর্বক তাদের সম্মাননা স্বারক গ্রহন করার বিনীত অনুরোধ রইল।

এটি আমাদের প্রথম আয়োজন হিসেবে ভূল ত্রুটি
থাকতেই পারে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং করছি সুশৃঙ্খল ভাবে AFL কে সফল করে
AGES কে সামনের দিকে এগিয়ে নিতে।

তারপরেও আমাদের নিজেদের অজান্তে আমাদের কোন ভূলে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থী।

পরিশেষে প্রাক্তন সকল ভাই বোনদের ১৫, ১৬ই ডিসেম্বর যথাসময়ে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করে অনুষ্ঠানকে স্বার্থক ও সুন্দর করার উদাত্ত আহ্বান রইল।

ধন্যবাদান্তে
মোঃ মাসুদ রায়হান
সাধারণ সম্পাদক AGES.

12/12/2023

আসসালামু আলাইকুম ,
আসছে ১৫ ডিসেম্বর ২০২৩ ইং শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এজিইএস এর প্রথম আয়োজন এএফএল এর ফাইনেল খেলা। দারুন একটি চমক অপেক্ষা করছে সকলের জন্য। শেষের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে পরপর তিনটি ম্যাচ!!

**সন্ধ্যা ৬ টার প্রথম ম্যাচে "ব্যাচ ৯৬" ও "উচ্ছ্বাসে ভরপুর ২০১৫" লড়বে এএফএল এর তৃতীয় স্থান নিশ্চিত করার জন্য।

**সন্ধ্যা ৭ টায় থাকছে চমক!! আবারো মাঠে নামছে সকলের শ্রদ্ধার ও প্রিয় টিম "এভারগ্রীন"। নান্দনিক ও শৈল্পিক ফুটবলে মেতে উঠুক প্রিয় স্কুল মাঠ। প্রীতি এই ম্যাচে এবার তাঁদের প্রতিপক্ষ " এএফএল" কমিটি।

এএফএল এর শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে রাত ৮ টায়। প্রথমবার চ্যাম্পিয়ান হয়ে ইতিহাস রচনার জন্য মুখোমুখি হচ্ছে
"অন্যরকম ২১" ও "লিজেন্ড ২০০০"

১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করবো এজিইএস এর প্রথম ইভেন্ট এএফএল এর সফল সমাপ্তির জমকালো আয়োজনের মাধ্যমে।

১৫ ডিসেম্বর দারুন তিনটি ম্যাচ উপভোগ করার পাশাপাশি ১৬ ডিসেম্বরের সমাপনী অনুষ্ঠানে স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আমন্ত্রণ রইলো।

ধন্যবাদান্তে
মোঃ মোশাররফ হোসেন শিপন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
AGES
11.12.23

Battlefield Semifinal Day!!ফাইনালে 🏆 উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে শেষ চারটি দল!!🔥প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্যাচ ২০১৫ বনাম...
08/12/2023

Battlefield Semifinal Day!!

ফাইনালে 🏆 উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে শেষ চারটি দল!!

🔥প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্যাচ ২০১৫ বনাম ব্যাচ ২০২১ সন্ধ্যা ৭:৩০

🔥দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ব্যাচ ১৯৯৬ বনাম ব্যাচ ২০০০ রাত ৮:৩০

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্ ওয়া বরকাতুহুপ্রিয় প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই বোনেরা। AGES আমাদের একটি পরিবার। সবাইকে নি...
06/12/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্ ওয়া বরকাতুহু
প্রিয় প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই বোনেরা। AGES আমাদের একটি পরিবার। সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রত্যয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।
অনাকাঙ্ক্ষিত এক ঘটনার বিপরীতে আমাদের গৃহীত সিদ্ধান্ত সমূহ নিন্মে উপস্থাপন করা হলো।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা
AFL এর উপদেষ্টা বৃন্দ, পরিচালনা কমিটি, AGES এর উপস্থিত সহ সভাপতি ও সম্পাদক বৃন্দ, বিশেষ করে ব্যাচ ২০১৩ এর ছোট ভাইরা এবং ব্যাচ ২০১৫ এর ছোট ভাইরা যারা ভূল বুঝতে পরে সংশোধনে অঙ্গিকার বদ্ধ হয়ে সামনে সেমিফাইনালে খেলার পথ উন্মুক্ত করেছেন।

ধন্যবাদান্তে
মোঃ মাসুদ রায়হান
সাধারণ সম্পাদক AGES.

Address

Chittagong
4216

Telephone

+8801710234388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Association Of GNHS Ex-Students AGES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share