13/06/2026
𝐅𝐅𝐈𝐈𝐔𝐂 𝐅𝐮𝐭𝐬𝐚𝐥 𝐅𝐢𝐞𝐬𝐭𝐚 – 𝟐𝟎𝟐𝟔 (𝐒𝐞𝐚𝐬𝐨𝐧 𝟎𝟑) ⚽🏆
আগামী ০৩ই জুলাই ২০২৬ (শুক্রবার) পর্দা উঠতে যাচ্ছে ফটিকছড়ি ফোরামের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব FFIIUC Futsal Fiesta – 2026 (Season 03)-এর।
📅 তারিখ: ০৩ জুলাই, ২০২৬।
🗓️ দিন: শুক্রবার।
⏰ সময়: বিকাল ৪:০০ ঘটিকা।
📍 লোকেশন: The Millennium Arena, Behind Pragati Nursing College, Koilar Ghar, Oxygen.
🗺️ গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/skpsywE7vnuhqrd46
🌟 মূল আকর্ষণসমূহ:
⚽ ফুটসাল টুর্নামেন্ট।
🏆 চ্যাম্পিয়ন ট্রফি।
🥈 রানার্স-আপ ট্রফি।
⭐ প্লেয়ার অব দ্য ম্যাচ।
🌟 প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।
🧤 সেরা গোলকিপার অ্যাওয়ার্ড।
🥇 চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়ের জন্য গোল্ড মেডেল।
🥈 রানার্স-আপ দলের সকল খেলোয়াড়ের জন্য সিলভার মেডেল।
🍽️ ডিনার।
🎮 এছাড়াও থাকছে 𝑭𝑭𝑰𝑰𝑼𝑪 𝒆-𝑺𝒑𝒐𝒓𝒕𝒔 𝑺𝒖𝒑𝒓𝒆𝒎𝒂𝒄𝒚 – 𝟐𝟎𝟐𝟔 (𝒆𝑭𝒐𝒐𝒕𝒃𝒂𝒍𝒍 𝑺𝒆𝒓𝒊𝒆𝒔) 𝑺𝒆𝒂𝒔𝒐𝒏 𝟎𝟏 এর বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ কর্মসূচি।
👥 টিম সংক্রান্ত তথ্য -
টিম মেম্বার: ৯ জন (৭ জন খেলোয়াড় + ২ জন সাবস্টিটিউট)।
💰 টিম রেজিস্ট্রেশন ফি: ৩১০০৳ মাত্র।
⏳ রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৮ জুন, ২০২৬ (রবিবার)।
📌রেজিষ্ট্রেশন লিংক : কমেন্ট সেকশনে দেওয়া আছে।
💳 রেজিস্ট্রেশন ফি প্রেরণের মাধ্যম —
bKash (Personal): 01882-741285.
মোহাম্মদ নাবিল হোসেন
Finance Secretary.
বিঃদ্রঃ
🔹 প্রতিটি টিমের পক্ষ থেকে যেকোনো একজন সদস্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণের পূর্বে নির্ধারিত মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
🔹 রেজিস্ট্রেশন ফি পাঠানোর সময় bKash Reference-এ অবশ্যই টিমের নাম উল্লেখ করতে হবে।
🔹 নির্ধারিত সংখ্যক টিম পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
🔹 যেসব টিমে খেলোয়াড়ের ঘাটতি রয়েছে অথবা যারা খেলতে আগ্রহী কিন্তু এখনো কোনো টিম পাননি, তারা এক্সিকিউটিভ কমিটির সাথে যোগাযোগ করুন। ইন শা আল্লাহ, আপনাদের জন্য টিম ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
🔹 ফিমেইল মেম্বার এবং অন্যান্য সদস্য যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন না, কিন্তু ইভেন্টে উপস্থিত থাকতে ইচ্ছুক, তারা নির্ধারিত ফি প্রদান করে স্বতন্ত্রভাবে ফর্ম পূরণ করবেন। সেক্ষেত্রে ফর্মের "অংশগ্রহণকারীর নাম", "ডিপার্টমেন্ট" এবং "সেকশন/ব্যাচ" অংশ অবশ্যই পূরণ করতে হবে।
🔹খেলোয়াড়দের অবশ্যই ফটিকছড়ির হতে হবে।
কিছু নির্দেশনা :
➤ খেলায় দল থাকবে মোট ৮ টি।
➤ দলের সদস্য মোট ৯ জন। (৭ জন মাঠে থাকবে, ২ জন অতিরিক্ত)।
➤ প্রত্যেক দলের আলাদা জার্সি/টি-শার্ট থাকতে হবে। জার্সি/টি-শার্ট ও খেলার অন্যান্য কিটস নিজেদের ম্যানেজ করতে হবে। এক্ষেত্রে যেকোনো দেশের (যেমন- স্পেন, জার্মানি ইত্যাদি)/যেকোনো ফুটবল ক্লাবের/ভার্সিটির ক্লাব বা ডিপার্টমেন্টের/ব্যাচ বা সেকশনের জার্সি বা টি-শার্ট পড়া যাবে।
➤ মাঠে খালি পায়ে খেলতে হবে (মাঠ কার্পেটিং করা আছে)
➤ ম্যাচে রেফারি ও আয়োজক কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
➤ প্রথম দল অযোগ্য হওয়ার পর একজন খেলোয়াড় অন্য কোন দলের হয়ে খেলতে পারবেন না অর্থাৎ একজন খেলোয়াড় শুধুমাত্র একটি দলের হয়ে খেলতে পারবেন।
➤ প্রত্যেক খেলোয়াড়ের ভার্সিটির আইডি কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক।