কণিকা - একটি রক্তদাতা সংগঠন

কণিকা - একটি রক্তদাতা সংগঠন জরুরী রক্তের প্রয়জনে ফোন করুন

01886526452
01619526452

কণিকা-একটি রক্তদাতা সংগঠন। কণিকার এই পেজটি সম্পূর্ন স্বেচ্ছায় রক্ত-দাতাদের জন্য এবং রক্তের প্রয়োজনে রক্তের সন্ধানে হাহাকার করতে থাকা মানুষগুলোর জন্যে। স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়েই আমরা কাজ করি। বলতে পারেন কণিকা হলো একটি ই-ব্লাড ব্যাংক।এই পেইজটির মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা নিজেরা কোন রক্ত সংগ্রহ করি না অথবা রক্ত দানের বিণিময়ে কোন প্রকার আর্

থিক লেনদেন করি না। তাই কারো রক্তের প্রয়োজন হলে:
- প্রয়োজনীয় রক্তের গ্রুপ, হসপিটালের নাম, বেড নম্বর, যে জন্য রক্ত দরকার, রোগীর লোকেশন, যোগাযোগ নাম্বার এবং সময়/তারিখ সঠিক ভাবে আমাদের ওয়ালে অথবা পেইজ ইনবক্সে জানাবেন।আর যারা স্বেচ্ছায় রক্ত দান করতে চান তারা পোস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন। চাইলে রক্তের গ্রুপ, লোকেশন এবং যোগাযোগের নাম্বার আমাদের পেইজ ইনবক্স অথবা ওয়ালেও জানাতে পারেন। আর রক্ত দিতে না পারলে অনুগ্রহ করে পোস্ট গুলো শেয়ার করবেন। কারণ আপনার পক্ষে রক্ত দেওয়া সম্ভব না হলেও অন্য কেউ হয়তে পোস্টটি দেখে রক্ত দিতে এগিয়ে আসবে। এছাড়াও নিয়মিত পোস্টে লাইক/কমেন্ট করে সঙ্গে থাকবেন। কারণ পোস্টগুলো আপনারা দেখতে না পেলে প্রয়োজনীয় রক্ত জোগাড় করা অসম্ভব হয়ে যাবে।


বি: দ্র: যে কোন প্রকার অভিযোগ, মতামতের জন্য পেইজ ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

On this blessed occasion of Eid al-Adha, may the spirit of sacrifice and devotion bring peace, joy, and prosperity to yo...
28/05/2026

On this blessed occasion of Eid al-Adha, may the spirit of sacrifice and devotion bring peace, joy, and prosperity to your home. Eid Mubarak!

Be happy and Blessed with your family🤍

|||রক্ত দিয়ে জীবন বাঁচাই|||গত ১০ মে,২০২৬ রোজ রবিবার। নগরীর চাইল্ড কেয়ার হসপিটালে হামে আক্রান্ত এক শিশুকে ও নেগেটিভ (O-) ...
12/05/2026

|||রক্ত দিয়ে জীবন বাঁচাই|||

গত ১০ মে,২০২৬ রোজ রবিবার। নগরীর চাইল্ড কেয়ার হসপিটালে হামে আক্রান্ত এক শিশুকে ও নেগেটিভ (O-) রক্ত দান করেন কণিকা একটি রক্তদাতা সংগঠন এর সম্মানিত শুভাকাঙ্ক্ষী হাবিব পাটোয়ারী।

বর্তমানে হামে আক্রান্ত শিশুমৃত্যুর হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এসময় এমন এক মুমূর্ষু শিশুর প্রাণ বাঁচাতে এই দুর্লভ রক্তের গ্রুপের ডোনার খুঁজে পেতে অসহায় মাতা পিতার সহায় হয়ে ছিলেন হাবিব।

কণিকা একটি রক্তদাতা সংগঠন হাবিবের এই মানবিক কাজের জন্য তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সেই সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।
তিনি তাঁর ভালো কাজের উত্তম প্রতিদান পাক।

আপনারাও রক্তদানে এগিয়ে আসুন।সৃষ্টির সেবায় নিয়োজিত করুন নিজেকে।

#সৃষ্টিরজন্যভালোবাসা.
-

আজ ৮ ই মে, ২০২৬ রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শহিদ মিনার প্রাঙ্গণে কণিকা একটি রক্তদাতা সংগঠন এর উদ্যোগে বিশ্ব ...
08/05/2026

আজ ৮ ই মে, ২০২৬ রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শহিদ মিনার প্রাঙ্গণে কণিকা একটি রক্তদাতা সংগঠন এর উদ্যোগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হয়েছে।

এবারের স্লোগান ছিল সচেতনতা গড়ে তুলি, থ্যালাসেমিয়া রোধ করি।

এ কর্মসূচিতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উল্লেখযোগ্য সাড়াপ্রদান করেছে। থ্যালাসেমিয়া নিয়ে তাদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে কণিকা একটি রক্তদাতা সংগঠন।

স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে আসা অনেকে ব্যক্ত করেন এ ধরনের কর্মসূচি তাদের জন্য খুবই উপযোগী। তারা কণিকা একটি রক্তদাতা সংগঠন এর সার্বিক উন্নতি কামনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাইফুল্লাহ মুনির।
সংগঠনের বর্তমান সভাপতি আফিফ ইকবাল, সাধারণ সম্পাদক মায়া খানম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার জেলির সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি সুসম্পন্ন হয়।সংগঠনের কার্যনির্বাহী কমিটির বাকি সদস্য ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচির উদ্দেশ্য সাধনে রসদ যুগিয়েছে।
.
#সৃষ্টিরজন্যভালোবাসা

৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস -২০২৬ উপলক্ষে কণিকা একটি রক্তদাতা সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য প...
07/05/2026

৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস -২০২৬ উপলক্ষে কণিকা একটি রক্তদাতা সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থান : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহিদ মিনার প্রাঙ্গণ.

আশা করা যায় সকলের অংশগ্রহণে প্রাণবন্ত এই উদ্যোগ সফল হবে।
আসুন সচেতন হই,থ্যালাসেমিয়া রোধ করি।



"জগতের সকল প্রাণী সুখী হোক "এই বাণীর দ্বারা সকলের জীবনে নেমে আসুক সুখশান্তি ও উন্নতি।সবাইকে কণিকা-একটি রক্ত দাতা সংগঠনের...
01/05/2026

"জগতের সকল প্রাণী সুখী হোক "
এই বাণীর দ্বারা সকলের জীবনে নেমে আসুক সুখশান্তি ও উন্নতি।

সবাইকে কণিকা-একটি রক্ত দাতা সংগঠনের পক্ষ থেকে জানাই

"শুভ বুদ্ধ পূর্ণিমা"

শ্রমই সভ্যতার ভিত্তি, শ্রমিকই উন্নয়নের চালিকাশক্তি।আজ মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ...
01/05/2026

শ্রমই সভ্যতার ভিত্তি, শ্রমিকই উন্নয়নের চালিকাশক্তি।
আজ মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
যাদের ঘাম মিশে আছে প্রতিটি অগ্রগতির গল্পে,
যাদের পরিশ্রমে এগিয়ে চলে সমাজ ও সভ্যতা-
তাদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা।
মানবতার সেবায় যেমন শ্রম অপরিহার্য, তেমনি জীবন বাঁচাতে প্রয়োজন সহমর্মিতার হাত।
কণিকা — একটি রক্তদাতা সংগঠন
শ্রমের মর্যাদা, মানবতার জয়। ❤️🩸
#মে-দিবস

26/04/2026

একজন রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ও নেগেটিভ (O-).
আগ্রহী কেউ থাকলে অনুগ্রহ করে একটু নক দেয়ার জন্য অনুরোধ করছি৷

স্থান: ইম্পেরিয়াল হাসপাতাল
যোগাযোগ: +880 1670-317374 (আনোয়ার ভাই)

আজ, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ ই বৈশাখ,১৪৩৩.রোজ শনিবার কণিকা একটি রক্তদাতা সংগঠন এর সদস্যদের আত্ম উন্নয়ন এর অংশ হিসেবে নগরীর জিই...
18/04/2026

আজ, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ ই বৈশাখ,১৪৩৩.রোজ শনিবার কণিকা একটি রক্তদাতা সংগঠন এর সদস্যদের আত্ম উন্নয়ন এর অংশ হিসেবে নগরীর জিইসি তে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
যার বিষয় ছিল,প্রমিত বাংলা উচ্চারণ,উপস্থাপনা ও প্রায়োগিক পাঠ।কর্মশালাটি পরিচালনা করেন জনাব রাশেদ মুহাম্মদ, শ্রদ্ধেয় দলপতি,শব্দচারী আবৃত্তি অঙ্গন।।তাঁর অসাধারণ অন্তর্ভুক্তিমূলক,অর্থবহ এই কর্মশালা পরিচালনার জন্য কণিকা একটি রক্তদাতা সংগঠন এর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কণিকা একটি রক্তদাতা সংগঠন এর সহ-প্রতিষ্ঠাতা জনাব সাঈদ আহমাদ নাসিফ।

এবং সংগঠনের সাধারণ সম্পাদক মায়া খানম এর সভাপতিত্বে কর্মশালা সম্পন্ন হয়।

কণিকার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালাকে প্রাণবন্ত করেছে।এবং সদস্যরা আশা করে এ ধরনের আত্ম উন্নয়ন এর কর্মশালা আরো বেশি অনুষ্ঠিত হবে।

কণিকা একটি রক্তদাতা সংগঠন শব্দচারী আবৃত্তি অঙ্গনের উত্তরোত্তর সাফল্য কামনা করে।





শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। বাঙালির চিরায়ত এই বৈশাখ উদযাপনে নতুন বছর নিয়ে আসুক সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি।কণিক...
14/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। বাঙালির চিরায়ত এই বৈশাখ উদযাপনে নতুন বছর নিয়ে আসুক সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি।

কণিকা একটি রক্তদাতা সংগঠন এর পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা 🤍🌸

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনায় কণিকা একটি রক্তদাতা সংগঠন এর শোক প্রকাশ। নিহতদের আত্মার মাগফের...
26/03/2026

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনায় কণিকা একটি রক্তদাতা সংগঠন এর শোক প্রকাশ। নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানায় সমবেদনা। সেই সাথে আহতদের আশু সুস্থতা প্রার্থনা ও নিখোঁজদের সুষ্ঠু উদ্ধারকাজের জন্য আহ্বান জানাচ্ছে।

Address

City Office :/House-Khonik, Holding/1158, Road/7, Basundhara R/A, Halishahar, Chattogram. , , Hathazari Office :/Marjan Villa, Beside Rail Station, 1no Gate, University Of Chittagong
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when কণিকা - একটি রক্তদাতা সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কণিকা - একটি রক্তদাতা সংগঠন:

Share