(জিহাদুল ইসলাম 'ফাউন্ডেশন') যা [১০-১১-২০২৩] প্রতিষ্ঠা করেন 'জিহাদুল ইসলাম'(জিহাদ)। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সরকার কৃতক [অ'নিবন্ধিত] প্রতিষ্ঠান।
যাহার ট্রেড লাইসেন্স নাম্বারঃ ২৫-৪৪৬২২৯৯০৫
এক নজরে,
জিহাদুল ইসলাম 'ফাউন্ডেশন' এর সম্ভাব্য সেবা-কার্যকর্মঃ
•☞স্বাবলম্বীকরণের লক্ষ্যে; বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে, কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলত
ার জন্য অর্থ-সহায়তা প্রদান।
•☞পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষে; রাস্তা, স্কুল, কলেজ, মাদরাসা'র আঙিনায় অধিক ফলনশীল বৃক্ষরোপণ ও পরিচর্যা।
•☞বিধবাদের ব্যয়ভার গ্রহণ ও এতিমদের পরিণত হয়ে ওঠা অবধি দায়িত্ব গ্রহণপূর্বক শিক্ষাদান ও প্রতিপালন।
•☞ কর্মসংস্থানের উদ্দেশ্যে গরিব ও স্বল্প আয়ের পরিবারের কোন সদস্যকে প্রবাসে যেতে 'শর্ত স্বাপেক্ষে' আর্থিক সহযোগিতা করা।(কারন প্রবাসি ইনকাম ছাড়া একটা পরিবার আর্থিকভাবে স্বচ্ছল হওয়া খুবই কষ্ট সাধ্য।)
•☞রমজান মাসে দাওয়াহ কার্যক্রম পরিচালনা করা, দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ। 'ঈদ' উপলক্ষে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
•☞নিজ ফাউন্ডেশন পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।
•☞মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা প্রদান।
•☞বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ক্রাণ সহায়তা প্রদান।
•☞চিকিৎসার ব্যায়ভার বহনে অক্ষম রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান।
•☞সুবিধাবঞ্চিত এলাকায় সুপেয় পানি,
নলকূপ ও জলাদার স্থাপন।
•☞পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুর্নবাসন করা।
•☞ সমাজের উন্নয়ন মূলক কার্যক্রমে অংশ গ্রহন।