04/06/2026
আচ্ছালামুয়ালাইকুম/নমষ্কার/আদাব!
বিসমিল্লাহ বলে আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নগুলো আগে ভালো করে পড়বেন, তারপর বৃত্তটা ভরাট করবেন। প্রথমে শতভাগ গুলো বৃত্ত ভরাট করবেন, এরপর ৫০% ৬০% গুলো বৃত্ত ভরাট করবেন। মনে রাখবেন পাশ মার্ক মাত্র ৫০, ভূল দাগিয়ে মাইনাস করে পিছিয়ে পড়বেন না।
দণ্ডবিধি ১৮৬০
১০০ টি এম সি কিউ
সময় ১ ঘন্টা
১। দন্ডবিধি ১৮৬০ এর কত তম অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহ বর্ণনা করা হয়েছে?
ক. ১ম খ. ২য়
গ. ৩য় ঘ. ৪র্থ
২। দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় ইভটিজিং সম্পর্কে আলোচনা করা হয়েছে?
ক. ৪০৯ ধারা খ. ৪১০ ধারা
গ. ৫০৯ ধারা ঘ. ৫১০ ধারা
৩। খুন সহকারে ডাকাতির শাস্তি সম্পর্কে দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় আলোচনা করা হয়েছে?
ক. ৩৯৬ ধারা খ. ৩৯৫ ধারা
গ. ৪৯৬ ধারা ঘ.৪৯৫ ধারা
৪। Offence বা অপরাধ সম্পর্কে দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় আলোচনা করা হয়েছে?
ক. ১৪০ ধারা খ. ২৪০ ধারা
গ. ৪০ ধারা ঘ. ৩৪০ ধারা
৫। দন্ডবিধি ১৮৬০ এর কত ধারায় মানহানির সংজ্ঞা বলা আছে?
ক. ৪৯৯ ধারা খ. ৫০০ ধারা
গ. ৩৯৯ ধারা ঘ. ৪০০ ধারা
৬। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী আসামির যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে কারাদণ্ডের বিধান কেমন হবে?
ক. বিনাশ্রম খ. সশ্রম এবং বিনাশ্রম
গ. সশ্রম ঘ. সবগুলো
৭। দন্ডবিধি 1860 অনুযায়ী সাজার মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড কত বছরের হবে?
ক. যাবজ্জীবন খ. ২০ বছর
গ. ৩০ বছর ঘ. দ্বীপান্তর
৮। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী আসামীকে যদি শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করা হয়, এক্ষেত্রে আসামীর দন্ডের বিধান কেমন হবে?
ক. সশ্রম খ. বিনাশ্রম
গ. সশ্রম এবং বিনাশ্রম ঘ. সবগুলো
৯। Solitary Confinement বা নির্জন কারাবাস দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় আলোকপাত করা হয়েছে?
ক. ৩৭৩ ধারা খ. ২৭৩ ধারা
গ. ৪৭৩ ধারা ঘ. ৭৩ ধারা
১০। দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় গর্ভপাত সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
ক. ১২ ধারা খ. ১১২ ধারা
গ. ২১২ ধারা ঘ. ৩১২ ধারা
১১। দন্ডবিধি ১৮৬০ এর ৮২ ধারায় কত বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধী হিসেবে গণ্য হবে না?
ক. ১২ খ. ৭
গ. ১০ ঘ. ৯
১২। দন্ডবিধি ১৮৬০ এর ১২১ ধারায় দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণা সহায়তার শাস্তি কি?
ক. মৃত্যুদন্ড এবং যাবজ্জীবন খ. যাবজ্জীবন
গ. মৃত্যুদন্ড বা যাবজ্জীবন ঘ. মৃত্যুদন্ড
১৩। দন্ডবিধি ১৮৬০ এর ১২৪ক ধারা অনুযায়ী বৈরিতা বলতে কি বুঝায়?
ক. আপোষ খ. মিত্রতার ভাব
গ. হিনমন্যতা ঘ. শত্রুতার ভাব
১৪। দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী Unlawful Assembly বা বেআইনি সমাবেশের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৫। দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় মিথ্যা সাক্ষ্যদান সম্পর্কে আলোচনা করা হয়েছে?
ক. ৯১ ধারা খ. ১৯১ ধারা
গ. ২৯১ ধারা ঘ. কোনটাই নয়
১৬। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী দাঙ্গা অনুষ্ঠানের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
ক. ২ খ.৩
গ. ৪ ঘ. ৫
১৭। দন্ডবিধি ১৮৬০ এর ১৬০ ধারা অনুযায়ী মারামারির শাস্তি কি?
ক. ৩ মাসের বিনাশ্রম খ. ১ মাসের সশ্রম বা বিনাশ্রম
গ. কোনটাই নয় ঘ. ২ মাসের সশ্রম
১৮। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ঠগের শাস্তি কি?
ক. মৃত্যুদন্ড খ. যাবজ্জীবন কারাদণ্ড
গ. দ্বীপান্তর ঘ. সবগুলো
১৯। বেপরোয়া জাহাজ চালানোর শাস্তি দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় আলোচিত হয়েছে?
ক. ৮০ ধারা খ. ১৮০ ধারা
গ. ২৮০ ধারা ঘ. ৪৮০ ধারা
২০। Good faith বা সরল বিশ্বাস দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় আলোচিত?
ক. ১৫১ ধারা খ. ২৫১ ধারা
গ. ৫১ ধারা ঘ. ৫১ক ধারা
২১। দন্ডবিধি ১৮৬০ এর ৩৪৫ ধারা অনুযায়ী কোন ব্যক্তির মুক্তির জন্য রীট জারি করা হয়েছে, তাহাকে অবৈধ অবরোধের শাস্তি কি?
ক. ২বছর খ. ৩বছর
গ. ৪বছর ঘ. ৫বছর
২২। দন্ডবিধি ১৮৬০ এর ৩২০ ধারা অনুযায়ী কত ধরনের আঘাতকে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৮ ঘ. ১২
২৩। দণ্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় এসিড নিক্ষেপের শাস্তি সম্পর্কে বলা আছে?
ক. ১২৬ক খ. ২২৬ক
গ. ৩২৬ক ঘ. ৪২৬ক
২৪। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী দশ বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধের শাস্তি কি?
ক. ১ বছর খ. ২ বছর এবং অর্থদণ্ড
গ. ৩ বছর ঘ. ৩ বছর সশ্রম বা বিনাশ্রম
২৫। গণ-উপদ্রব দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
ক. ৬৮ ধারা খ. ১৬৮ ধারা
গ. ২৬৮ ধারা ঘ. ৩৬৮ ধারা
২৬। দন্ডবিধি ১৮৬০ এর ৩৪৯ ধারা অনুযায়ী বল প্রয়োগের ক্ষেত্রে কয়টি শর্ত রয়েছে?
ক. ৩ খ. ২
গ. ৫ ঘ. ৪
২৭। দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৯ ধারা অনুযায়ী মানুষ্যহরণ কত প্রকার?
ক. ৫ খ. ৪
গ. ২ ঘ. ৩
২৮। দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৩ ধারায় বেশ্যাবৃত্তির জন্য অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ কত বছরের কম বয়স্ক বালিকার কথা বলা আছে?
ক. ১৩ খ. ১৪
গ. ১৭ ঘ. ১৮
২৯। নারী ধর্ষণ এর উপাদান দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৫ ধারা অনুযায়ী কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৩০। দন্ডবিধি ১৮৬০ এর ৩৬১ ধারা অনুযায়ী আয়নানুগ অভিভাবকত্ব হইতে মানুষ্যহরণের ক্ষেত্রে নাবালক এবং নাবালিকার বয়স কত হতে হবে?
ক.১৬ ও ১৪ খ. ১৫ ও ১৬
গ. ১৬ ও ১৫ ঘ. ১৪ ও ১৬
৩১। দন্ডবিধি ১৮৬০ এর ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞা বর্ণিত হয়েছে, এতে কয়টি ব্যাখ্যা রয়েছে?
ক. ২ খ. ৫
গ. ৩ ঘ. ৪
৩২। খুন সহকারে ডাকাতি দন্ডবিধি ১৮৬০ এর ৩৯৬ ধারায় উল্লেখ আছে, ইহার সর্বোচ্ছ শাস্তি কি?
ক. যাবজ্জীবন খ. দ্বীপান্তর
গ. মৃত্যুদন্ড ঘ. ৩০ বছর
৩৩। দণ্ডবিধে ১৮৬০ এর ৪০৫ ধারায় কি নিয়ে আলোচনা করা হয়েছে?
ক. বিশ্বাস ভঙ্গ খ. অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
গ. প্রতারণা ঘ. কোনটাই নয়
৩৪। চোরাই মাল সংজ্ঞায়িত হয়েছে দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায়?
ক. ১০ ধারা খ. ১১০ ধারা
গ. ২১০ ধারা ঘ. ৪১০ ধারা
৩৫। দণ্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় প্রতারণার কথা বলা হয়েছে?
ক. ৪১৫ খ. ৪২০
গ. ৪২৫ ঘ. ৪৩০
৩৬। বলপূর্বক আদায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৮৩ ধারায় বর্ণিত, বর্তমান প্রেক্ষাপটে এর অপর নাম কি?
ক. অনিষ্ট খ. ক্ষতি
গ. ছিনতাই ঘ. চাঁদাবাজি
৩৭। দন্ডবিধি ১৮৬০ এর ৪০৮ ধারা অনুযায়ী কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সর্বোচ্ছ শাস্তি কি?
ক. ৩ বছর খ. ৫ বছর
গ. ১০ বছর ঘ. ৭ বছর
৩৮। দন্ডবিধি ১৮৬০ এর ৪২৮ ধারা অনুযায়ী ১০ টাকা মূল্যের কোন জন্তু হত্যা বা বিকলাঙ্গ করিয়া অনিষ্ট সাধনের শাস্তি কি?
ক. ২বছর খ. ৩বছর
গ. ৪বছর ঘ. ৫বছর
৩৯। দন্ডবিধি ১৮৬০ এর ৪৬৪ ধারা অনুযায়ী মিথ্যা দলিল প্রণয়নের ক্ষেত্রে কয়টি শর্ত রয়েছে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৪০। অপরাধমূলক ভীতি প্রদর্শন দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় বলা আছে?
ক. ৫০৩ খ. ৪০৩
গ. ৩০৩ ঘ. ১০৩
৪১। দন্ডবিধি ১৮৬০ এর ৪৯৭ ধারা অনুযায়ী ব্যভিচারের ক্ষেত্রে কে দায়ী হবে?
ক. মহিলা খ. পুরুষ বা মহিলা
গ. পুরুষ ঘ. পুরুষ ও মহিলা
৪২। ক একটি চুরি ঘুরাতে ঘুরাতে চ কে বলে আমি তোমাকে পিটুনি দেবো, ইহা বলে ক, চ এর দিকে তেড়ে যায়, এক্ষেত্রে ক -------- করেছে।
ক. ঠাট্টা খ. অনুশোচনা
গ. আঘাত ঘ. আক্রমণ
৪৩। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ইভটিজিং এর শাস্তি কি?
ক. ১ বছর কারাদণ্ড খ. ২বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
গ. ২বছর কারাদণ্ড ঘ. ১ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
৪৪। দন্ডবিধি ১৮৬০ এর ৪৯৪ ধারা অনুযায়ী স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিবাহের সর্বোচ্ছ শাস্তি কি?
ক. ৩ বছর খ. ৫ বছর
গ. ৭ বছর ঘ. ১০ বছর
৪৫। প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশুভন আচরণ সম্পর্কে দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় বলা আছে?
ক. ৪১০ খ. ৫১০
গ. ৩১০ ঘ. ১১০
৪৬। ক প্রবঞ্চনামূলক ভাবে চ কে বিশ্বাস করায় যে, চ তাকে টাকা ধার দিলে ক তা ঠিকমতো পরিশোধ করে দিবে, এইভাবে অসাধু উপায়ে ক, চ কে টাকা ধার দিতে প্ররোচিত করে অথচ টাকাটা পরিশোধ করার ক এর নাই, ক এখানে -------- করেছে।
ক. হেয়ালিপনা খ. অসাধুপনা
গ. প্রতারণা ঘ. প্রবঞ্চনা
৪৭। ক মৃত ব্যাক্তির দান পত্রের নির্বাহক, দানপত্রে ক কে যেভাবে সম্পত্তি বন্টনের নির্দেশ দেয়া হয়েছে তা ভঙ্গ করে সে সম্পত্তি আত্মসাৎ করে, ক এখানে ----- করেছে।
ক. প্রতারণা খ. অসাধুভাবে আত্মসাৎ
গ. প্রবঞ্চনা ঘ. অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
৪৮। ক রাস্তার উপরে পত্রসহ একটি ব্যাংকের চেক পাই, যেই চেকটি সম্পূর্ণ ছিল, পত্রের বিবরণ হতে জানা যায় যে চেকটি কার, ক চেকটির মালিককে না খুঁজে সে চেকটি নিজের দখলে নিয়ে নেয়, ক এখানে মূলত ----- করেছে।
ক. চাঁদাবাজি খ. মানহানি
গ. ছিনতাই ঘ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ
৪৯। ক, খ কে এই রূপ ভয় দেখায় যে খ তাকে টাকা না দিলে ক, খ এর বিরুদ্ধে মানহানিকর কুৎসা রটনা করবে, এইভাবে ক, খ কে টাকা দিতে বাধ্য করে, এখানে ক মূলত ------ করেছে?
ক. চাঁদাবাজি খ. বল পূর্বক আদায়
গ. মানহানি ঘ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ
৫০। কোন ব্যক্তি যদি কারো দখল হতে তার সম্মতি ব্যতীত কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে উক্ত সম্পত্তি অনুরূপভাবে গ্রহণ করার জন্য স্থানান্তর বা লুকাইয়া ফেলে তবে উক্ত ব্যক্তি ---- করেছে বলে গণ্য হবে।
ক. চাঁদাবাজি খ. বল পূর্বক আদায়
গ. মানহানি ঘ. চুরি
৫১। ক একটি হিংস্র কুকুরের মুখ বন্ধনী খুলতে শুরু করে, খ যাতে বিশ্বাস করে যে, ক কুকুরটিকে দিয়ে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই কুকুরটির মুখ বন্ধন খুলে দিচ্ছে অথবা খ এর বিশ্বাস করতে পারে জানা সত্ত্বেও ক এ কাজ করে, এখানে ক মুলত ------ করেছে।
ক. ভীতি প্রদর্শন খ. বল পূর্বক আদায়
গ. মানহানি ঘ. আক্রমণ
৫২। খ নদীতে নোঙ্গর করা একটি নৌকাতে বসা আছে, ক নোঙ্গর তুলে দিল এবং ইচ্ছা পূর্বক নৌকাটিকে নদীতে ভেসে যেতে দিল, এখানে ক ইচ্ছাকৃতভাবে নৌকাতে গতি সংসার করল এবং তা করল একটি বস্তুকে এমনভাবে সঞ্চালিত করে, যে বস্তুটি সঞ্চালনের পর কোন ব্যক্তির অন্য কোন কাজ ব্যতীতই তাতে গতির সঞ্চারিত হয়েছে, যেহেতু ক এখানে খ এর অনুমতি ব্যতীত নৌকায় গতি সঞ্চার করেছে, সেহেতু ক ----- করেছে।
ক. ছিনতাই খ. বল পূর্বক আদায়
গ. মানহানি ঘ. অপরাধমূলক বল প্রয়োগ
৫৩। দণ্ডবিধি ১৮৬০ এর ৩৩৯ ধারা স্থল বা জনপথে বাধা ধানের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে?
ক. সরকারি ও বেসরকারি খ.
বেসরকারি বা সরকারী
গ. সরকারি ঘ. বেসরকারি
৫৪। ক, খ এর মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃতি করার উদ্দেশ্যে বা মুখমন্ডল স্থায়ীভাবে বিকৃত হতে পারে জানা সত্ত্বেও ওকে একটি আঘাত দিল, কিন্তু এই আঘাতের ফলে খ এর মুখমন্ডল বিকৃত হয় নাই, তবে খ 20 দিন যাবত দৈহিক যন্ত্রণা ভোগ করে, এখানে ক মূলত ---- করেছে।
ক. আঘাত খ. বেত্রাঘাত
গ. প্রচন্ড আঘাত ঘ. গুরুতর আঘাত
৫৫। দন্ডবিধি ১৮৬০ এর ৩১২ ও ৩১৩ ধারা অনুযায়ী গর্ভবতী ----নিজে তার গর্ভপাত করলে সেও দায়ী হবেন।
ক. মা খ. বোন
গ. স্ত্রী ঘ. স্বামী
৫৬। কোন ব্যক্তি যদি আত্মহত্যা করার চেষ্টা করে এবং অনুরূপ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোন কাজ করে তবে উক্ত ব্যক্তি ১ বছর পর্যন্ত ---- কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা দণ্ডিত হবে।
ক. সশ্রম খ. সশ্রম ও বিনাশ্রম
গ. বিনাশ্রম ঘ. সশ্রম বা বিনাশ্রম
৫৭। ক, গ কে বিষ প্রয়োগ করে খুন করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং খাদ্যে বিষ মিশ্রিত করে, বিষ মিশ্রিত খাদ্য দ্রব্যটি ক এর নিকটই রয়েছে, ক বিষ মিশ্রিত খাদ্য দ্রব্যটি গ এর টেবিলে রাখে অথবা সেই খাদ্য দ্রব্যটি টেবিলে রাখার জন্য গ এর চাকরকে প্রদান করে, এখানে ক কি অপরাধ করছে?
ক. নরহত্যার উদ্যোগ খ. আত্মহত্যায় সহায়তা
গ. খুনের উদ্যোগ ঘ. কোনটি নয়
৫৮। যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি কাউকে আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে তার সর্বনিম্ন শাস্তি কি হতে পারে?
ক. যাবজ্জীবন কারাদণ্ড খ. মৃত্যুদন্ড
গ. মৃত্যুদন্ড বা যাবজ্জীবন ঘ. সবগুলো
৫৯। যদি ১৮ বছরের কম বয়স্ক কোন ব্যক্তি, কোন উন্মাদ ব্যক্তি, কোন প্রলাপগ্রস্থ ব্যক্তি, কোন নির্বোধ ব্যক্তি বা কোন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করে এবং যে ব্যক্তি এই আত্মহত্যা সহায়তা বা প্ররোচনা দান করে তার সর্বোচ্ছ শাস্তি হবে?
ক. মৃত্যুদন্ড খ. যাবজ্জীবন
গ. ১০ বছর ঘ. সবগুলো
৬০। দন্ডবিধি ১৮৬০ এর ২৯৯ ধারায় কয়টি ব্যাখ্যা দেওয়া হয়েছে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৬১। যখন দৈহিক আঘাত বা জখমের কারণে ---- ঘটে, তখন যে ব্যক্তি অনুরূপ দৈহিক যখম করে, সে ব্যক্তি ---- ঘটিয়েছে বলে গণ্য হবে, যদিও যথাযথ প্রতিকারের ও সুনিপুণ চিকিৎসার আশ্রয় নিলে --- নিবারন করা যেত।
ক. আঘাত খ. হত্যা
গ. মৃত্যু ঘ. অপমৃত্যু
৬২। দন্ডবিধি ১৮৬০ এর ১৯১ ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য কত ভাবে দেওয়া যায়?
ক. ১০ খ. ৮
গ. ২ ঘ. ৪
৬৩। ক, গ এর বাক্সে কয়েকটি অলংকার রেখে দেয়, সে গ এর বাক্সে অলংকার গুলো এই উদ্দেশ্যে রেখে দেয়, যেন অলংকার গুলি সম্পর্কে তল্লাশি করতে গিয়ে সেগুলি গ এর বাক্সেই পাওয়া যায় এবং এর ফলে উদ্ভূত অবস্থাটির পরিপ্রেক্ষিতে গ চুরির অপরাধে দন্ডিত হয়, ক ----- তৈরি করেছে।
ক. সত্য গোপন খ. মিথ্যা স্বাক্ষ্য তৈরি
গ. মিথ্যা স্বাক্ষদান ঘ. মানহানি
৬৪। যদি দুই বা ততোধিক ব্যক্তি কোন প্রকাশ্য স্থানে ----- করে শান্তি ভঙ্গ করলে তবে তারা ----- করে বলে গণ্য হবে।
ক. ছিনতাই খ. চাঁদাবাজি
গ. মারামারি ঘ. মানহানি
৬৫। কোন ব্যক্তি যদি কোন অপরাধ করতে সহায়তা করে অথবা এমন একটি কাযে সহায়তা করে যে কাজটি সহায়তাকারীর মত একই উদ্দেশ্য নিয়ে বা একই জ্ঞানের ভিত্তিতে যে ব্যক্তি আইনানুসারে প্রাপ্ত ক্ষমতা বলে তা করতে সক্ষম সেই ব্যক্তি করলে অপরাধ হতো তা হলে প্রথমোক্ত ব্যক্তি অপরাধ করতে সহায়তা ও ---- দান করেছে বলে গণ্য হবে।
ক. সম্মতি খ. অসম্মতি
গ. প্ররোচনা ঘ. অবমাননা
৬৬। একটি বাড়িতে আগুন ধরেছে। বাড়ির মধ্যে রয়েছে ক ও একটি শিশু গ, নিচে কয়েকজন লোক একটি কম্বল ধরে থাকে। ক কম্বলটি লক্ষ্য করে গ কে ছুঁড়ে ফেলার ফলে শিশুটির যে মৃত্যু ঘটতেও পারে, ক তা জানত, কিন্তু শিশুটিকে নিহত করার জন্য নয়, তাকে বাঁচাবার আন্তরিক সদিচ্ছা থেকেই ক, গ কে কম্বলের উপর ছুড়ে ফেলে, ক এর কাজটি -
ক. অপরাধ হবে খ. অপরাধ হবে না
গ. ক ও খ উভয় ঘ. কোনটাই নয়
৬৭। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী আইনে কত ধরনের ভুল থাকতে পারে?
ক. ১ খ.৩
গ. ২ ঘ. ৫
৬৮। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী আসামির মৃত্যুর পর কারাদণ্ড মওকুফ হলেও অর্থদণ্ড মওকুফ হবে না, তা মৃত ব্যক্তির ----- থেকে আদায় করা হবে।
ক. ব্যবসা খ. ব্যাংক
গ. সম্পত্তি ঘ. সবগুলো
৬৯। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী শুধু অর্থদণ্ড অনাদাযয়ে কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম হয়, সেক্ষেত্রে ৭৫ টাকা পর্যন্ত অর্থদণ্ড হলে তার কারাদন্ডের মেয়াদ হবে কত দিন?
ক. ৪ মাস খ. ২ মাস
গ. ৬ মাস ঘ. অপরীসিম
৭০। ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪০২ এর ক ধারায় রাষ্ট্রপতির বিশেষ অধিকারের কথা বলা আছে, কিন্তু দন্ডবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক. ৫৪ খ. ৫৫
গ. ৫৫ক ঘ. বাতিল
৭১। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ২১ ধারায় কত ধরনের সরকারি কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে?
ক. ১০ খ. ১২
গ. ২ ঘ. ৮
৭২। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভূমি এবং ভূমির সাথে সংযুক্ত বা ভূমির সাথে সংযুক্ত এরূপ কোন কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতীত, প্রত্যেক ধরনের পার্থিব সম্পত্তি কি বলে বুঝাবে?
ক. স্থাবর সম্পত্তি খ. লীলা ভূমি
গ. অস্থাবর সম্পত্তি ঘ. পাহাড়ি ভূমি
৭৩। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী মৃত্যুদণ্ড সম্পর্কিত ধারা সর্বমোট কয়টি?
ক. ১১ খ. ১০
গ. ২১ ঘ. ২০
৭৪। দন্ডবিধি ১৮৬০ এর ৬৮ ধারা অনুযায়ী অর্থদণ্ড আদায়ে কারা মুক্তি, যে অর্থদণ্ড অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়েছে সে অর্থদণ্ড প্রদত্ত হলে অথবা আইনত কার্যক্রমের মাধ্যমে আদায় করা হলে আসামীর ----- হবে।
ক. হাজত খ. সাজা
গ. মুক্তি ঘ. সবগুলো
৭৫। দন্ডবিধি ১৮৬০ এর ৫৪ ধারা অনুযায়ী সরকার চাইলে আসামীর সম্মতি ছাড়া মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য যেকোনো দন্ডে রূপান্তর করতে পারে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসের ক্ষেত্রে কত বছরের কারাদণ্ডে হ্রাস করতে পারেন ?
ক. আমৃত্যু খ. দ্বীপান্তর
গ. ৩০ বছর ঘ. ২০ বছর
৭৬। ক, গ এর পকেটে হাত দিয়ে গ এর পকেট মারার উদ্যোগ নেই, কিন্তু গ এর পকেটে কিছুই ছিল না বলে ক এর চেষ্টা ব্যর্থ হয়, ক দন্ডবিধি অনুযায়ী ---- বলে গণ্য হবে।
ক. অপরাধি খ. আজাদী
গ. উপরের দুটোই ঘ. কোনটাই নয়
৭৭। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী কোন ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভয় দেখিয়ে কোন কাজ করতে বাধ্য করা বা বিরত রাখাকে ------- বা ক্রিমিনাল ইনটিমিডেশন বলে।
ক. অপরাধমূলক ভীতি প্রদর্শন খ. অপরাধমূলক ষড়যন্ত্র
গ. শ্লীলতাহানি ঘ. সবগুলো
৭৮। দন্ডবিধি ১৮৬০ এর ৪৯৭ ধারায় ব্যভিচার এর উল্লেখ করা হয়েছে, অত্রধারা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, অনুরূপক্ষেত্রে স্ত্রী ব্যক্তিটি দুষ্কর্মের সহায়তাকারী বা ব্যভিচারী হিসেবে দন্ডিত ------।
ক. হবে খ. হবে না
গ. কোনটাই না ঘ. সবগুলো
৭৯। দন্ডবিধি ১৮৬০ এর ৪৬৬ ধারা অনুযায়ী আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার ইত্যাদি জাল করণের শাস্তি ৭ বছর, কিন্তু জালিয়াতির শাস্তি কত বছর?
ক. ৭ খ. ৫
গ. ২ ঘ. ৪
৮০। দন্ডবিধি ১৮৬০ মূলত একটি তত্ত্বগত আইন বা Substantive Law, বলতে হবে দন্ডবিধি কত নম্বর আইন?
ক. ১ খ. ৫
গ. ৪৫ ঘ. ৪৬
৮১। দন্ডবিধি ১৮৬০ এর ৪৬৪ ধারায় মিথ্যা দলিল তৈরি করার উদ্দেশ্য গুলো উল্লেখ করা হয়েছে, উদ্দেশ্য কয়টি?
ক. ১ খ. ৩
গ. ৫ ঘ. ৭
৮২। দন্ডবিধি ১৮৬০ এর ৪২৫ ধারায় অনিষ্ট সাধনের ক্ষেত্রে নিজের সম্পত্তির ক্ষেত্রেও কোন ব্যক্তি অনিষ্ঠ সাধন অপরাধের জন্য দন্ডিত হতে-----।
ক. পারে না খ. পারে
গ. ক ও খ ঘ. কোনটাই না
৮৩। দন্ডবিধি ১৮৬০ এর ৪১০ ধারায় চোরাই মাল এর কথা উল্লেখ হয়েছে, কয়টি উপায়ে প্রাপ্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৮৪। দন্ডবিধি ১৮৬০ এর ৪০৫ ধারায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ সংজ্ঞায়িত হয়েছে, অত্র ধারায় কতটি শর্ত বা উপাদানের কথা বলা আছে?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ৫
৮৫। দন্ডবিধি ১৮৬০ এর ৩৯১ ধারায় পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলে দস্যুতা সংগঠন করলে তাকে ---- বলে।
ক. দস্যুতা খ. চুরি
গ. ছিনতাই ঘ. ডাকাতি
৮৬। দন্ডবিধি ১৮৬০ এর ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, অত্র ধারায় কয়টি ব্যাখ্যা রয়েছে?
ক. ৫ খ. ৩
গ. ২ ঘ. ৪
৮৭। দন্ডবিধি ১৮৬০-এ ৩৭৫ ধারা অনুযায়ী স্ত্রীর বয়স কত বছরের কম হলে সম্মতি সহ বা ব্যতীত নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষন বলে গণ্য হবে?
ক. ১২ খ. ১৩
গ. ১৪ ঘ. ১৫
৮৮। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী বাংলাদেশী মুদ্রা জালকরণের শাস্তি কি?
ক. যাবজ্জীবন খ. ১০ বছর
গ. অর্থদণ্ড ঘ. সবগুলো
৮৯। দন্ডবিধি ১৮৬০ এর কোন ধারা অনুযায়ী আতাউর মৃধা vs স্টেট অনুসারে দন্ডবিধিতে যাবজ্জীবন কারাদণ্ড বলতে ৩০ বছর সশ্রম কারাদণ্ড বুঝায় কিন্তু আদালত চাইলে আমৃত্যু কারাবাস দিতে পারে?
ক. ৫২ খ. ৫৩
গ. ৫৪ ঘ. ৫৫
৯০। ক জনৈক অনুবাদক, সে একটি শপথ মূলে সঠিকভাবে অনুবাদ করতে বা অনুবাদকের কাজ করতে আইনত বাধ্য, এমতাবস্থায় সে কোন উক্তি বা বিবৃতি বা দলিলের অনুবাদকে সঠিক বলে সনাক্ত করে, কিন্তু উক্ত অনুবাদটি সঠিক নয় এবং সে তা সঠিক বলে বিশ্বাস করে না, ক -------- করল।
ক. সত্য গোপন খ. মিথ্যা স্বাক্ষদান
গ. রহস্য উন্মোচন ঘ. সবগুলো
৯১। দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৩৪৫ ধারায় কোন বিষয়ে বলা আছে?
ক. দ্বন্দ খ. আপোষ
গ. মানহানি ঘ. সবগুলো
৯২। দণ্ডবিধি ১৮৬০ এর ১০০ ধারায় উল্লেখিত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে ও প্রযোজ্য ?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ.৬
৯৩। দণ্ডবিধি কোন ধরনের আইন?
ক.তত্বগত আইন খ. Substantive Law
গ. উপরের দুটো ঘ. কোনটাই নয়
৯৪। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯ ধারায় দলিলের সংজ্ঞায় কতটি ব্যাখ্যা আছে?
ক. ১ খ. ৩
গ. ২ ঘ. ৪
৯৫। দণ্ডবিধি ১৮৬০ এর কোন ধারায় রাষ্ট্রের কর্মচারীর কথা বলা আছে?
ক. ১৪ খ. ২৪
গ. ৩৪ ঘ.৪৪
৯৬। ক ও চ যৌথভাবে একটি ঘোড়ার মালিক, ম ইচ্ছেকরে ক এর ঘোড়াটিকে গুলি করেছে, এখানে ম ----- করেছে?
ক. চুরি খ. খুন
গ. ক্ষতি ঘ. হত্যা
৯৭। দণ্ডবিধি ১৮৬০ এর ৯৭ ধারায় উল্লেখিত ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষমতা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য ?
ক. ৫ খ. ২
গ. ৩ ঘ. ৪
৯৮। গ যে ঘরে থাকে তার টেবিলের উপর গ এর একটি আংটি ক দেখতে পাই, মূলত আংটিটি গ এর দখলে আছে, এখন ক যদি আংটিটি অসাধু স্থানান্তর করে তবে ক ------ করেছে বলে গন্য হবে?
ক. প্রতারণা খ. ছিনতাই
গ. চুরি ঘ. ডাকাতি
৯৯। দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী সর্বনিম্ন সাজা কোন ধারায় বলা হয়েছে?
ক. ৩০২ খ. ৩০৪
গ. ৫০৯ ঘ. ৫১০
১০০। দন্ডবিধি ১৮৬০ এর ৪৯৯ ধারা অনুযায়ী মানহানির কয়টি ব্যতিক্রম রয়েছে?
ক. ১০ খ. ৫
গ. ৬ ঘ. ৮
আলহামদুলিল্লাহ
সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন।
আমিও একটা মিথ্যা হত্যা মামলার আসামি হয়ে আছি। অনেক ঝড় তূফানের মাঝেও আপনাদের জন্য এই প্রচেষ্টা, হয়তো আমার এই প্রশ্ন আপনাদের কোন কাজে আসবেনা কিন্তু আপনাদের একটা ভালো প্রস্তুতি হবে বলে আমি মনে করি।
Advocate Helal Uddin Kashemi
01824647009
Bandarban District Judge Court.
দণ্ডবিধি ১৮৬০ এর উত্তর পত্র
১। ঘ ২। গ ৩। ক ৪। গ ৫। ক ৬। গ ৭। গ ৮। খ ৯। ঘ ১০। ঘ ১১। ঘ ১২। ১৩। ঘ ১৪। ঘ ১৫। খ ১৬। ঘ ১৭। খ ১৮। খ ১৯। গ ২০। ঘ ২১। ঘ ২২। গ ২৩। ক ২৪। ঘ ২৫। গ ২৬। ক ২৭। গ ২৮। ঘ ২৯। ঘ ৩০। ঘ ৩১। গ ৩২। গ ৩৩। খ ৩৪। ঘ ৩৫। ক ৩৬। গ ৩৭। ঘ ৩৮। ক ৩৯। খ ৪০। ক ৪১। গ ৪২। ঘ ৪৩। ঘ ৪৪। গ ৪৫। খ ৪৬। গ ৪৭। ঘ ৪৮। ঘ ৪৯। খ ৫০। ঘ ৫১। ঘ ৫২। ঘ ৫৩। ঘ ৫৪। ঘ ৫৫। গ ৫৬। গ ৫৭। গ ৫৮। খ ৫৯। ঘ ৬০। গ ৬১। গ ৬২। গ ৬৩। খ ৬৪। গ ৬৫। গ ৬৬। খ ৬৭। গ ৬৮। গ ৬৯। ক ৭০। গ ৭১। ক ৭২। গ ৭৩। খ ৭৪। গ ৭৫। ঘ ৭৬। ক ৭৭। ক ৭৮। খ ৭৯। গ ৮০। গ ৮১। খ ৮২। খ ৮৩। ঘ ৮৪। ক ৮৫। ঘ ৮৬। ক ৮৭। খ ৮৮। ঘ ৮৯। খ ৯০। খ ৯১। ৯২। ঘ ৯৩। খ ৯৪। গ ৯৫। ক ৯৬। গ ৯৭। খ ৯৮। গ ৯৯। ঘ ১০০। ক
Shared via MobiDrive