YASD- Youth Action for Sustainable Development

YASD- Youth Action for Sustainable Development power of Youths. ready to rebuild the NATION.

“Chattogram Athlete –এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।YASD- Youth Action for Sustainable Development –এর প্রতিষ্ঠাবার...
14/01/2026

“Chattogram Athlete –এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
YASD- Youth Action for Sustainable Development –এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের আরও অনুপ্রাণিত করেছে।
যুবশক্তিকে সাথে নিয়ে টেকসই আগামীর পথে আমরা একসাথে এগিয়ে যেতে চাই।
ভালোবাসা ও শুভকামনা রইলো Chattogram Athlete পরিবারের প্রতি।” 💚✨

💥Chattogram athlete -এর পক্ষ থেকে YASD - Youth Action for Sustainable Development এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
যুবসমাজের জন্য টেকসই উন্নয়ন ও সচেতনতার পথপ্রদর্শনে YASD যে অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের বিশ্বাস, আপনারা দেশের তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আগামী দিনগুলোতে YASD-এর যাত্রা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠে, দেশ-সমাজের জন্য নতুন দিকনির্দেশনা নিয়ে আসবে—এমনই আমাদের শুভকামনা।
সকল সদস্য ও নেতৃত্বকে ধন্যবাদ এবং শুভকামনা রইল, এই বিশেষ দিনে।

Warm regard Chattogram Athlete

13/01/2026
13/01/2026

সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা 💚💫
ইয়াসডির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে।
সামনের দিনগুলো হোক আরও শক্তিশালী, আরও সফল।

13/01/2026

YASD- Youth Action for Sustainable Development -এর জন্মদিন। 🎂

একটি স্বপ্ন থেকে যাত্রা শুরু করে আজ ইয়াসডি হয়ে উঠেছে টেকসই উন্নয়ন, যুব নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

এই পথচলায় আমাদের সঙ্গে থাকা প্রতিটি সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও অংশীদারদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
আসুন, আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, সচেতন ও টেকসই ভবিষ্যৎ গড়ার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাই।

শুভ জন্মদিন ইয়াসডি! 💚✨

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছে YASD- Youth Action for Sustainable Developme...
07/01/2026

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছে YASD- Youth Action for Sustainable Development।

প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগে YASD সদস্যদের উপস্থিতি ও সম্পৃক্ততা ছিল প্রশংসনীয়।

মানবিক বাংলাদেশ গড়ার পথে সমাজসেবায় আমাদের পথচলা অব্যাহত থাকবে। 🌱🤝

নারীর অধিকার ও আইনি সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হ...
06/01/2026

নারীর অধিকার ও আইনি সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ ডিসেম্বর তারিখে পাহাড়িকা আবাসিক এলাকা, বায়োজিদ–এ আয়োজিত এই উঠান বৈঠকে নারীর অধিকার, পারিবারিক ও সামাজিক সহিংসতার ধরন, সহিংসতার বিরুদ্ধে করণীয়, বিদ্যমান আইন, এবং আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অংশগ্রহণকারী নারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌন হয়রানি, মানসিক নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয় এবং এসব ক্ষেত্রে কোথায় ও কীভাবে আইনি সহায়তা নেওয়া যায় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তরের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরা হয়, যা বৈঠকটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আয়োজন : YASD- Youth Action for Sustainable Development
সহযোগিতায় : Bangladesh Legal Aid and Services Trust - BLAST

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একসাথে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ✊💜

🌱 প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ডোর টু ডোর সচেতনতামূলক ক্যাম্পেইন 🌱প্লাস্টিক দূষণ রোধ ও একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে ত...
05/01/2026

🌱 প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ডোর টু ডোর সচেতনতামূলক ক্যাম্পেইন 🌱

প্লাস্টিক দূষণ রোধ ও একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে YASD- Youth Action for Sustainable Development –এর উদ্যোগে এবং Young Power in Social Action (YPSA) এর সহযোগিতায় ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালিত হয়।

এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হয় এবং বিশেষভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে উদ্বুদ্ধ করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে কমিউনিটি পর্যায়ে গৃহিণীদের সাথে বর্জ্যের প্রকারভেদ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্যকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায়—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়, যাতে বার্তাটি ঘরে ঘরে পৌঁছে যায়।

একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ♻️🌍

🩸 ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প 🩸৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে YASD- Youth Action for Sustainable Development  Karnaphuli–...
03/01/2026

🩸 ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প 🩸

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে YASD- Youth Action for Sustainable Development Karnaphuli–এর উদ্যোগে এবং সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজ–এর সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে অনুষ্ঠিত হলো -
ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা গ্রহণ করেন। সমাজসচেতনতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই YASD Karnaphuli ধারাবাহিকভাবে এমন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও YASD Karnaphuli–এর সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

🕊️ শহীদ ওসমান হাদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
মানবতার আলো ছড়িয়ে দিতে আমরা সবসময় পাশে আছি। ✨

Happy New Year 2026 YASDian 💚💫A new year brings hope, joy, and new beginnings.But every year, millions of animals and bi...
31/12/2025

Happy New Year 2026 YASDian 💚💫

A new year brings hope, joy, and new beginnings.
But every year, millions of animals and birds suffer or lose their lives due to loud fireworks, while children and the elderly experience serious physical and mental health impacts.

Excessive fireworks and high-volume sound systems cause—
🔸 Hearing damage and anxiety in children
🔸 Heart problems, stress, and discomfort for the elderly
🔸 Fear, injury, and death among animals and birds
🔸 Severe noise and air pollution, harming our environment

🌍 Let this New Year be humane, peaceful, and environmentally responsible.
Celebrate with care, reduce noise, and choose compassion over fireworks.

✨ On behalf of YASD- Youth Action for Sustainable Development -
we wish everyone a
🌿 Happy New Year 2026 🌿

May the new year bring safety, kindness, and sustainability for all—
humans, animals, and nature. 💚

On behalf of YASD- Youth Action for Sustainable Development, we sincerely thank - Foundation for Women Possibilities for...
30/12/2025

On behalf of YASD- Youth Action for Sustainable Development, we sincerely thank - Foundation for Women Possibilities for the kind words and for mentioning us in your post. Your inspiring message truly encourages our work.
This review and planning workshop is indeed a timely and significant step toward strengthening the feminist movement and youth leadership. We deeply value this solidarity and collaboration, and we look forward to continuing our work together for meaningful change.
Best wishes for the 2026 plan. 💝☘️

Partners' Meet 2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।- YASD...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
- YASD পরিবার

A one-day training titled “SHIKHA Safeguarding Training” was successfully conducted.Members of YASD- Youth Action for Su...
30/12/2025

A one-day training titled “SHIKHA Safeguarding Training” was successfully conducted.
Members of YASD- Youth Action for Sustainable Development actively participated in this important session. The training focused on prevailing negative comments, behaviors, and attitudes toward women in our society. In particular, issues such as workplace harassment, derogatory remarks, and unequal treatment of women were highlighted through realistic examples and interactive drama, which created strong awareness among the participants.

Through this training, participants gained a clear understanding of the importance of building a safe, respectful, and secure working environment, as well as the personal and institutional responsibilities involved. YASD firmly believes that through awareness, education, and collective action, we can build a women-friendly and violence-free society.

Address

3rd Floor, Chattogram Multimedia School And College, Old Chandgaon, Chattogram
Chittagong
4225

Alerts

Be the first to know and let us send you an email when YASD- Youth Action for Sustainable Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to YASD- Youth Action for Sustainable Development:

Share