26/08/2024
উপকূলবর্তী বন্যাকবলিত দুর্গম অঞ্চল থেকে আটকে পড়া জনগোষ্ঠীকে উদ্ধার থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণ করা মানুষদের জন্য জরুরিভাবে ত্রাণসামগ্রী সরবরাহ, শুরু থেকেই এসব মানুষের সংকট উত্তরণে আমরা ইমারজেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করে ফেনী, মিরসরাই, কুমিল্লা, ফটিকছড়িসহ অন্যান্য বন্যাকবলিত এলাকাগুলোতে কাজ করে আসছি। বর্তমানে বিভিন্ন স্থানে পানি কমা শুরু করলেও দুর্ভোগ এখনও আছে চরমে। খিদের যন্ত্রণা থেকে শুরু করে দেখা দিচ্ছে সুপেয় পানির অভাব, বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ। তাই আমরা আমাদের কার্যক্রম আরো বেশ কয়েকদিন চলমান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
আমরা এইবার মাঠে নামতে চাই গণত্রাণ কর্মসূচি নিয়ে শুকনো খাবারের পাশাপাশি আমরা রান্না করা খাবার, চাল,ডাল, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই। আমাদের এই লক্ষ্য পূরণে আমাদের আপনাদের সবার সহযোগিতা বড্ড বেশি প্রয়োজন। আপনারাও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং সরাসরি ফান্ডিংয়ের মাধ্যমে অংশ নিতে পারেন আমাদের এই মিশনে, যেই মিশনের লক্ষ্য একটাই, একের তরে এগিয়ে আসব আমরা সবাই, আমাদের হাত ধরেই দেশ কাটিয়ে উঠবে সকল সংকট ।
আমাদের অস্থায়ী ক্যাম্পে আপনার সাহায্য নিয়ে আসুন
আমাদের যা যা লাগবে -
১) শুকনো খাবার: অনেক পরিমাণে বিস্কুট,কেক ,চিড়া,মুড়ি , খেজুর ইত্যাদি লাগবে।
২) এছাড়াও প্রচুর পরিমাণে চাল,ডাল, আলু,ভোজ্যতেল ইত্যাদি লাগবে রান্না করা খাবারের জন্য।
৩) সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি।
২)মেডিসিন: প্রয়োজনীয় ঔষধপত্র সবচেয়ে বেশি জরুরি এখন।
৩) স্যানিটারি ন্যাপকিন।
৪) পরিধানযোগ্য যেকোনো বয়সী কাপড়।
৫) তেল ( অকটেন ) : বোট চালানোর জন্য এটা সবচেয়ে বেশি দরকার এখন।
লোকেশান:
মুন্না একাডেমি
নীচ তলা,ডা সালাউদ্দিন বিল্ডিং,১৩,ও আর নিজাম রোড,পাচলাইশ থানার পশ্চিম পাশে,পাচলাইশ,চট্টগ্রাম।
আমাদের ফান্ড শেষের পথে, টাকা পাঠানোর ঠিকানা
Bkash: 01706355752
Ref: Flood
ব্যাংক একাউন্টঃ
Mohammed Najmus Sakib
sb ac: 1551120003436
Anderkillah Branch
Al Arafah Islami bank Ltd.
প্রাথমিক খরচ গুলো গুছিয়ে আসলে পাবলিকালি সব খরচের হিসাব এক্সেল শীট এ আমরা পাবলিকালি প্রকাশ করব।