10/10/2026
১৯১১ সালের সিনহাই বিপ্লবের মাধ্যমে চীনে প্রায় ২০০০ বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে।
এই বিপ্লবের ফলেই ১৯১২ সালের ফেব্রুয়ারিতে শেষ সম্রাট পুই সিংহাসন ত্যাগ করেন, এবং প্রতিষ্ঠিত হয় চীন প্রজাতন্ত্র (Republic of China)।
ঊনবিংশ শতকের শেষভাগে চীনের কিং রাজবংশ দুর্বল হয়ে পড়ে। বিদেশি শক্তির দমননীতি, অভ্যন্তরীণ দুর্নীতি, সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক দুরবস্থা জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে।
একই সময়ে পাশ্চাত্যের চিন্তা, শিক্ষা ও গণতান্ত্রিক ধারণা চীনের যুবসমাজকে নতুন দিশা দেয়।
১৯১১ সালের ১০ অক্টোবর, উচাং শহরে সামরিক বিদ্রোহের মাধ্যমে সিনহাই বিপ্লব শুরু হয়। এই বিদ্রোহ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে, এবং রাজতন্ত্রবিরোধী আন্দোলন ব্যাপক রূপ নেয়।
বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন সান ইয়াৎ সেন।তার তিনটি নীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনকল্যাণ আদর্শে জনগণকে একত্রিত করেন। তাঁর নেতৃত্বে চীনের জনগণ রাজতন্ত্রের শৃঙ্খল ভেঙে আধুনিক রাষ্ট্রব্যবস্থার পথে যাত্রা শুরু করে।
১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি, শেষ সম্রাট পুই সিংহাসন ত্যাগ করেন। এর মাধ্যমে চীনে প্রায় ২০০০ বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় চীন প্রজাতন্ত্র। সান ইয়াৎ সেন প্রথম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সিনহাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয় এটি ছিল চীনের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা। এই বিপ্লবের মাধ্যমেই চীনে গণতন্ত্র, জাতীয় চেতনা ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়।
#আজকেরএইদিনে #সিনহাইবিপ্লব