Al Manahil Foundation

Al Manahil Foundation Al Manahil Foundation is a nonprofit humanitarian aid organization, based in Bangladesh which is active since 1998. Chattogram

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বুর‍্যো ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক, সম্পূর্ণ অলাভজনক বেসরকারি দাতব্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

বাংলাদেশের প্রত্যন্ত অনগ্রসর এলাকার অসহায় দুঃস্থ ও প্রান্তিক জনগনের জীবনমান উন্নয়ন তথা আত্বকর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান, স্যানিটেশন, বিশুদ্ধ পানীয়জল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিশেষ করে জাত

ীয় দূর্যোগ মোকাবিলায় অত্যন্ত নিরলস ও সফলভাবে কাজ করে যাচ্ছে আল মানাহিল ।

কোভিড-১৯ জনিত ভয়াবহ দূর্যোগপূর্ণ ও অতিমারি পরিস্থিতি মোকাবিলায় এ ফাউন্ডেশন অত্যন্ত সাহসিকতার সাথে ৬টি এ্যাম্বুলেন্সযোগে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, প্রায় ৪০০০ মৃতদেহের ফ্রি কাফন-দাফন/সৎকার ও অক্সিজেন সেবা দিয়েছে। এবং জেনারেল ও কোভিড-১৯ হাসপাতাল স্থাপন করে কোভিড ও নন-কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ঔষধ দিয়েছে। কোভিড জনিত কারণে হাজার হাজার কর্মহীন গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বহুমাত্রিক কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে যা অদ্যাবধি চলমান।

আল মানাহিল ফাউন্ডেশনের নাম্বার - 01886576775

অনুদান পাঠানোর মাধ্যম-

01785 727920 (বিকাশ মার্চেন্ট, পেমেন্ট অপশন থেকে)।
01886 576775 ( বিকাশ পার্সোনাল )
01886 576776 ( বিকাশ পার্সোনাল )..............
01886 576775 (নগদ পার্সোনাল )..............
01886 5767753 (রকেট )
01886 5767764 (রকেট )

Bank account:
Al Manahil Welfare Foundation Bangladesh
Ac NO: 0100132954202
Janata Bank, Mimi Super Market Branch.

হাসান বানু ও তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছেলে অল্প মজুরিতে রাজমিস্ত্রির কাজ করে, য...
02/05/2026

হাসান বানু ও তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছেলে অল্প মজুরিতে রাজমিস্ত্রির কাজ করে, যা দিয়ে কষ্টে-সৃষ্টে সংসার চলে। চিকিৎসা করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

জরাজীর্ণ দুই কক্ষের ঘরে সাতজন সদস্য মানবেতর জীবনযাপন করছে। ভাঙা বেড়া, নষ্ট টিনের ছাউনি, বৃষ্টির দিনে ঘরে পানি ঢুকে সবকিছু ভিজে যায়, ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

আলহামদুলিল্লাহ, আল মানাহিল এই অসহায় পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ইনশা’আল্লাহ, অল্প কিছু দিনের মধ্যেই হাসান বানুর হাতে একটি নিরাপদ, স্বস্তির আশ্রয়ের চাবি তুলে দেওয়া সম্ভব হবে।

এই ঘরটি শুধু ইট-পাথরের দেয়াল নয়, এটি হবে একটি নতুন জীবনের শুরু, দুঃখ-কষ্টের মাঝে এক টুকরো স্বস্তি ও নিরাপত্তার প্রতীক।

ফটিকছড়িতে আরও একটি অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ঘরের কর্তা একজন কৃষক। স্ত্রী ও দুই ছেলেক...
26/04/2026

ফটিকছড়িতে আরও একটি অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ঘরের কর্তা একজন কৃষক। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তিনি একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছিলেন।

ভাঙা টিনের ছাউনি, তার উপর প্লাস্টিক এই ছিল তাদের আশ্রয়। বর্ষা এলেই ঘরের ভেতরে পানি পড়ত, বসবাস হয়ে উঠত প্রায় অসম্ভব। প্রতিটি দিন কাটত কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে।

অল্প আয়ের কারণে ঘর মেরামত করা তো দূরের কথা, পরিবারের নিত্য প্রয়োজন মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। একটি নিরাপদ ঘর তাদের জন্য ছিল শুধুই স্বপ্ন…

আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন এখন বাস্তবের পথে। আল মানাহিল তাদের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে।

গরিব, বিধবা ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে ৮০ লক্ষ টাকার নগদ যাকাত বিতরণ করেছে আল মানাহিল।চট্টগ্রামের কাজীর দেউড়ির ভিআ...
20/04/2026

গরিব, বিধবা ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে ৮০ লক্ষ টাকার নগদ যাকাত বিতরণ করেছে আল মানাহিল।

চট্টগ্রামের কাজীর দেউড়ির ভিআইপি ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৪০০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে এই যাকাত প্রদান করা হয়।

উক্ত যাকাত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মানাহিল নার্চার জেনারেল হসপিটালের উপদেষ্টা ও ভিআইপি টাওয়ারের স্বত্বাধিকারী জনাব আবুল হোসেন সাহেব, আল মানাহিল চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির, সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামীম সাহেবসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

পবিত্র রমজান মাসেও আল মানাহিল যাকাতের অর্থের মাধ্যমে নগদ সহায়তা প্রদানসহ বিভিন্ন স্বাবলম্বীমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। রমজান পরবর্তী সময়েও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে, আলহামদুলিল্লাহ।

চট্টগ্রামের রাউজানে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনেই উদ্বোধন করা হয়েছে বিধব...
13/04/2026

চট্টগ্রামের রাউজানে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনেই উদ্বোধন করা হয়েছে বিধবা ও এতিমদের জন্য নির্মিতব্য ৫টি নতুন ঘরের নির্মাণকাজ।

গৃহহীন এতিম ও বিধবাদের জন্য নির্মিত প্রতিটি ঘরে থাকছে দুটি প্রশস্ত শয়নকক্ষ, স্বাস্থ্যকর পরিবেশে রান্নার জন্য থাকছে একটি সুপরিসর রান্নাঘর, প্রতিটি ঘরে থাকছে একটি করে স্বাস্থ্যসম্মত টয়লেট।

এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল ঘর তৈরি নয়, বরং অসহায় পরিবারগুলোর জন্য একটি নিরাপদ ও সম্মানজনক আবাসন নিশ্চিত করা। খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ ঘরে বাস করা পরিবারগুলো এখন থেকে নিজস্ব ঠিকানায় মাথা গোঁজার ঠাঁই পাবে, যা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

মাদরাসার শিক্ষার্থীদেরকে আল মানাহিল আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপা...
19/03/2026

মাদরাসার শিক্ষার্থীদেরকে আল মানাহিল আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি ধীরে ধীরে দক্ষ কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে নিজেদের প্রস্তুত করছে ।

এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক ব্যবহার, সফটওয়্যার পরিচালনা, টাইপিং, অফিস ম্যানেজমেন্টের কাজের পাশাপাশি হার্ডওয়্যার ও টেকনিক্যাল সমস্যার সমাধান শেখার সুযোগ পাচ্ছে। এর ফলে তারা শুধু একাডেমিক শিক্ষাতেই নয়, বরং বাস্তব জীবনের প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করছে।

মাদরাসা শিক্ষার সাথে আধুনিক প্রযুক্তির এই সমন্বয় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। ভবিষ্যতে তারা দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে সমাজে অবদান রাখতে পারবে, ইনশাআল্লাহ।

মাহে রমজানের শেষ দশকে রাঙ্গামাটির গোদারপাড় এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১৫০টি খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা ...
17/03/2026

মাহে রমজানের শেষ দশকে রাঙ্গামাটির গোদারপাড় এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১৫০টি খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে কষ্টে থাকা রোজাদার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।

ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন।

বাঁশখালীতে আল মানাহিল নির্মিত ইসলামী কমপ্লেক্সে ৩৫০ জন রোজাদারের জন্য ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে।রমজানের শুরু থেকেই আল ...
17/03/2026

বাঁশখালীতে আল মানাহিল নির্মিত ইসলামী কমপ্লেক্সে ৩৫০ জন রোজাদারের জন্য ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে।

রমজানের শুরু থেকেই আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন মসজিদে নিয়মিত ইফতারির ব্যবস্থা করে আসছে। এই কার্যক্রমের মাধ্যমে অসংখ্য রোজাদারের মুখে হাসি ফুটছে এবং ছড়িয়ে পড়ছে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার সুন্দর বার্তা।

আল্লাহ তাআলা এই খেদমত কবুল করুন এবং এতে যারা অংশ নিয়েছেন সবার জন্য বরকত ও নাজাতের অসিলা বানিয়ে দিন।

সবাই যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, ঠিক সেই সময় আল মানাহিলের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা ছুটে চলেছেন অসহায় মানুষের দ্বারে দ্...
17/03/2026

সবাই যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, ঠিক সেই সময় আল মানাহিলের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা ছুটে চলেছেন অসহায় মানুষের দ্বারে দ্বারে। ঈদের আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে আমরা চাই তা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি অবহেলিত মানুষের ঘরেঘরে। অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফুটানোই আমাদের প্রকৃত ঈদ আনন্দ।

এই লক্ষ্যকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামের ২০০টি অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আপনাদের আন্তরিক সহযোগিতা, যাকাত ও সদকার বরকতেই এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা ভবিষ্যতেও আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে শক্তি জোগাবে, ইনশাআল্লাহ।

আল মানাহিল ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা হলো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদান। বর্তমানে ৫০ জনের অধিক শিক্...
15/03/2026

আল মানাহিল ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা হলো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদান। বর্তমানে ৫০ জনের অধিক শিক্ষার্থী এখানে পরম যত্নে জ্ঞান অর্জন করছে।

পবিত্র এই মাসে আমাদের বিনীত আহ্বান—আপনার দান ও যাকাতের মাধ্যমে এই অদম্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আপনার সহযোগিতা তাদের সুন্দর ভবিষ্যৎ ও নিরবচ্ছিন্ন শিক্ষা নিশ্চিত করবে।

রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের খাদ্যসংকটে ভোগা ২০০টি অসহায় পরিবারের মাঝে আলহামদুলিল্লাহ আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দ...
15/03/2026

রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের খাদ্যসংকটে ভোগা ২০০টি অসহায় পরিবারের মাঝে আলহামদুলিল্লাহ আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছি। আপনাদের দানকৃত যাকাত ও সদকার অর্থেই আল মানাহিল অনাহারী মা, শিশু ও বৃদ্ধদের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনাদের সহযোগিতায় অনেক অসহায় পরিবার আজ কিছুটা স্বস্তি পেয়েছে।

আপনার যাকাতের একটি অংশ আল মানাহিলের ফান্ডে প্রদান করে আপনিও হতে পারেন এই মানবিক উদ্যোগের অংশীদার। আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং তাদের জীবনেও নতুন আশার আলো জ্বালিয়ে দিই।

আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

মুন্সিগঞ্জে আল মানাহিলের আয়োজিত ইফতার মাহফিল পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। সর্বশ্রেণীর রোজাদারদ...
14/03/2026

মুন্সিগঞ্জে আল মানাহিলের আয়োজিত ইফতার মাহফিল পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। সর্বশ্রেণীর রোজাদারদের পাশাপাশি অসংখ্য শিশু-কিশোরও এতে অংশগ্রহণ করে ইফতারের আনন্দ ভাগাভাগি করছে।

এই আয়োজন শুধু রোজাদারদের ইফতার করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আগামী প্রজন্মের মাঝে রমজানের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।

আসুন, মানবিকতা, উদারতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষায় সবাই আলোকিত হই।

Address

#177 No Building, 1 No Road, Sugandha R/A
Chittagong
758

Telephone

+8801886576775

Alerts

Be the first to know and let us send you an email when Al Manahil Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Manahil Foundation:

Share