24/09/2026
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা হতে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারি আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম
এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন মাদক কারবারি অবৈধ মাদকের চালান নিয়ে চট্টগ্রাম শহর হতে যাত্রীবাহী বাস যোগে যাত্রীবেশে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ আনুমানিক ১০১৫ ঘটিকায় এসআরবি-৭ চট্টগ্রাম, এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখীলেনে ভাটিয়ারী ইউনিয়ের লালবাগ সাকিনস্থ মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে আনুমানিক সকাল ১০৪৫ ঘটিকায় ’স্টারলাইন পরিবহনের’ একটি যাত্রবাহী চেকপোষ্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দিলে বাসটি থামালে বিধি মোতাবেক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে বাসটিতে যাত্রীবেশে বসে থাকা অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম (৪২), পিতা-আলী মিয়া, সাং-দরগাপাড়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তের হেফাজতে থাকা অ্যাশ রংয়ের ২টি কোর্ট ফাইলের ভিতরে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় নীল রংয়ের পলিজিপার প্যাকেট সর্বমোট ১৯ হাজার ৮৪৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ লক্ষ ৫৪ হাজার টাকা।...