22/03/2025
আজ মানবতাবাদী সংগঠন "জাগো বাংলাদেশ"এর উদ্যোগে রাংগুনিয়ার মাদ্রাসাতুল মদিনায় হাফেজে কুরআন-এ অধ্যয়নরত শতাধিক কুরআনের পাখিদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে "জাগো বাংলাদেশ"এর প্রতিষ্ঠাতা ইয়াছিন আরাফাত চৌধুরী (মুন্না)'র সঞ্চালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোস্যাটির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সংগঠক,কলামিষ্ট ও সমাজ সেবক নাজিম উদ্দিন চৌধুরী এন্যাল।
"জাগো বাংলাদেশ" এর ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ-২০২৫ এর সম্মানিত আহবায়ক মোঃ ফজলুল করিম আকাশ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশের অন্যতম পরিচালক ও সমাজসেবক প্রকৌশলী মোঃ লোকমান হাকিম,প্রথম আলো ও এশিয়ান টিভির রাংগুনিয়া প্রতিনিধি জনাব আব্বাস হোসাইন আফতাব,জাগো বাংলাদেশ এর অন্যতম পরিচালক হাটহাজারির চিটাগং উইনার গ্রামার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আরিফ জামশেদ,জাগো বাংলাদেশ এর অন্যতম পরিচালক ও শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হাকিম,জাগো বাংলাদেশের অন্যতম পরিচালক ও সমাজসেবক প্রকৌশলী মোঃ নুরুল আলম,জাগো বাংলাদেশের অন্যতম পরিচালক ও রংধনু পাঠাগার রাংগুনিয়ার প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান,মাদ্রাসাতুল মদিনার অন্যতম পরিচালক মাওলানা মোঃ সানাউল্লাহ নুরী,জাগো বাংলাদেশের পরিচালক সালামত আলী ও শমসের তাবরিজ সোহান।
এতে ইফতার মাহফিল শেষে মিলাদ-ক্বিয়াম,দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
♥২১ রমজান,২২-মার্চ-২০২৫,শনিবার♥