HH Foundation

Call Directions Contact the organization

HH Foundation A nonprofit social organisation.

মানুষ চলে যায়,কিন্তু কাজ গুলো থেকে যায়।আলহামদুলিল্লাহ! ৩ বছর আগে বিতরণ করেছিলাম কাজের ফাঁকে বা অবসরে পড়ার জিকিরের স্টিকা...
04/08/2026

মানুষ চলে যায়,কিন্তু কাজ গুলো থেকে যায়।

আলহামদুলিল্লাহ! ৩ বছর আগে বিতরণ করেছিলাম কাজের ফাঁকে বা অবসরে পড়ার জিকিরের স্টিকার।

আজকে কলসি দিঘীর পাড় বিএম গ্রোসারি নামের একটি দোকানে হঠাৎ সে স্টিকার দেখে মন ভরে গেলো।

দোকানের স্বত্বধিকারী জানালেন,উনি যখনই ক্যাশ Open করেন, তখনই সুযোগ পেলে দোয়া গুলো পড়ে নেন।

দোয়া পড়বেন অন্যজন।বিনা পরিশ্রমে সওয়াব গুলো যুক্ত হবে আমাদের আমলনামায়।

ছোট একটি কাজ! কিন্তু সদকায়ে জারিয়া অর্জনের কি অপূর্ব সুযোগ!

মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন জ্ঞানের, খাদ্য ও পানীয়ের চেয়েও বেশি। কারণ খাদ্য দিনে এক বা দুইবার লাগে, কিন্তু জ্ঞানের প...
03/08/2026

মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন জ্ঞানের, খাদ্য ও পানীয়ের চেয়েও বেশি।
কারণ খাদ্য দিনে এক বা দুইবার লাগে, কিন্তু জ্ঞানের প্রয়োজন প্রতিটি মুহূর্তে।

- ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.)

01/08/2026

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন,

“শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন পূরণে অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করতেন, কেননা তিনি জানতেন—যত বেশি তিনি অন্যকে সাহায্য করবেন, আল্লাহও তত বেশি তাঁকে সাহায্য করবেন।”

[রাওদাতুল মুহিব্বীন, পৃ.১৬৮]

30/07/2026

জরুরী রক্তের প্রয়োজনে ব্লাড ডোনারদের নিয়ে আমরা তৈরি করেছি "Need Blood" নামে What's App কমিউনিটি ।

নিজের প্রয়োজনে ও অন্যের উপকারের জন্য চাইলে আপনিও যুক্ত হতে পারেন।

যুক্ত হতে নাম,মোবাইল নাম্বার ও রক্তের গ্রূপ পাঠিয়ে দিন 01521-401497 (What's App) নাম্বারে।

24/07/2026

বন্যা হয়তো বুকভরা হাহাকার দিয়ে গিয়েছিল, কিন্তু এই চঞ্চল নিষ্পাপ মুখগুলোর মোটেই স্বপ্ন ভাঙেনি।

নতুন শিক্ষা সামগ্রী হাতে ওদের উচ্ছ্বাসই বলে দেয়—স্বপ্ন আবার নতুন করে উড়তে শুরু করেছে।

19/07/2026

ক্ষুধা মিটেছে সাময়িক ত্রাণে, এবার দরকার মাথা গোঁজার ঠাঁই।

চলুন, সকলে মিলে পুনর্বাসনে অবদান রাখি।

সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত সমন্বিত উদ্যোগ বেশি জরুরী পুনর্বসান কার্যক্রম কে এগিয়ে নিতে।

18/07/2026

নিজেকে খোঁজার সেরা উপায় হলো, অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া।

বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রথমিক চিকিৎসা সেবা প্রদান ও জরুরী ঔষধ বিতরণ করা হয় আমাদের ফাউন্ডেশনের পক্ষ হতে।

18/07/2026

বন্যার্তদের নিয়ে আমাদের প্রোগ্রামের প্রাপ্ত ডোনেশন ও খরচের হিসাব বিস্তারিত তুলে ধরা হলো।

কারো কোনো কুয়েরি থাকলে জানাতে পারবেন।

সকলের আন্তরিকতা ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা HH FOUNDATION পরিবারের পক্ষ হতে।

18/07/2026

চোখের সামনে ভেসে গেছে জীবনের সব সঞ্চয়, কাদায় মিশে গেছে মাথা গোঁজার ঠাঁই।

বাঁশখালীর এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয় কতটা অসহায় আমাদের মানুষগুলো।

আলহামদুলিল্লাহ!  আজকের প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন।HH FOUNDATION এর উদ্যোগে বাঁশখালি উপজেলার শেখেরখিলের দুর্গম চরাঞ্চল  ম...
17/07/2026

আলহামদুলিল্লাহ! আজকের প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন।

HH FOUNDATION এর উদ্যোগে বাঁশখালি উপজেলার শেখেরখিলের দুর্গম চরাঞ্চল মৌলভিবাজারে, চরম ক্ষতিগ্রস্ত বন্যার্তদের নিয়ে এ প্রোগ্রাম আয়োজন করা হয়।

​📌 আজকের কার্যক্রম এক নজরে:

♦️৬০ টি পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী উপহার
♦️প্রায় ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার
♦️প্রায়১০০ জন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা
♦️প্রায় ১০০ জন রোগীর জন্য জরুরী ঔষধ বিতরণ

আমাদের এ প্রোগ্রামে আর্থিক ভাবে ও স্বেচ্ছাশ্রম দিয়ে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে হিলফুল ফুজুল সুন্নিয়া যুব ফাউন্ডেশন সহ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের এই নিঃস্বার্থ হাত বাড়িয়ে দেওয়া আগামী দিনেও আমাদের পথ চলতে অনুপ্রেরণা জোগাবে।

Address

Golam Nabi Malum Bari, Washil Chowdhury Para
Chittagong

Telephone

+8801839681179

Website

Alerts

Be the first to know and let us send you an email when HH Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to HH Foundation:

Shortcuts

Share