Srot - Blind Children Education Assistance Program.

Srot - Blind Children Education Assistance Program. A dedicated Voluntary Organization for Blind Children of Bangladesh. Group link: facebook.com/groups/shroot

প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষার দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে দৃষ্টি প্রতিবন্ধীরা। দৃষ্টিহীন হওয়ার কারণে তাদের শিক্ষা পদ্ধতি ও শিক্ষা উপকরণ অন্যদের তুলনায় পুরো আলাদা। তাদের পড়াশোনা করতে হয় স্পর্শ পদ্ধতি বা ব্রেইল পদ্ধতিতে। ব্রেইল পদ্ধতি সম্পর্কে অবগত পাঠক ও শ্রুতিলেখকের সাহায্য ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পড়াশোনা করা খুবই কষ্টসাধ্য। কিন্তু এই পদ্ধতিটি অধিকাংশের কাছে অপরিচিত এবং ব্রেইল উপকরণও সহজলভ্য নয়

। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের চলাফেরা কষ্টসাধ্য হওয়ার কারণে অনেক শিশু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যে বিশেষায়িত বিদ্যালয়ে আসতে পারেনা। ফলে শারীরিকভাবে পিছিয়ে থাকা শিশু গুলো আবারো পিছিয়ে পড়ে শিক্ষার দিক থেকে।

আমরা এই শিশুদের শিক্ষার দায়িত্ব নিতে চাই। দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিয়ে কাজ করার পথে সবচেয়ে বড় বাধা হল তাদের ভিন্ন শিক্ষাপদ্ধতির ব্রেইল মেথড। আমরা ইতিমধ্যে তিনদিনের কর্মশালার মাধ্যমে ব্রেইল কর্মশালা শিখে নিয়েছি। তিনদিন ব্যাপী কর্মশালার মাধ্যমে ব্রেইল পদ্ধতি শিখতে সহায়তা করেন সরকারী দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। প্রাথমিকভাবে আমরা দশজন শিশুকে দিয়ে আমাদের কার্যক্রম শুরু করছি যারা বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। স্রোতের সদস্যরা সপ্তাহের নির্দিষ্ট দিনে তাদের বাসায় গিয়ে তাদের শিক্ষার ব্যাপারে সহায়তা করবে। আমরা পড়াশোনার পাশাপাশি তাদের মানবিক গুনাবলীর উন্নয়ন নিয়েও কাজ করব নিয়মিত।

শারিরীক ক্ষমতায় অন্যদের সমকক্ষ হতে না পারলেও শিক্ষাগত যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় অন্য শিশুদের ছাড়িয়ে যাবে এই দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা এইটাই “স্রোত” দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা সহায়তা কর্মসূচির উদ্দেশ্য। ভিন্নভাবে সক্ষম এই শিশুদের বুকের ভেতর লালন করা স্বপ্নগুলো একদিন সত্যি হবে এইটাই প্রত্যাশা।

27/04/2025
আমাদের শিক্ষা সহায়তা কর্মসূচির সেই ছোট্ট মেয়ে রুনা। সেই ছোট মেয়েটা এখন কলেজে! সরকারি সিটি কলেজে বর্তমানে ইন্টারে পড়ছে। ক...
28/08/2016

আমাদের শিক্ষা সহায়তা কর্মসূচির সেই ছোট্ট মেয়ে রুনা। সেই ছোট মেয়েটা এখন কলেজে! সরকারি সিটি কলেজে বর্তমানে ইন্টারে পড়ছে। কলেজে উঠে গেছে বলে আমরা ভুলে যাই নি। আজ আমাদের শ্রুতিলেখক শুভ্রা সরকার তার পরীক্ষা দিল। আশা করছি এভাবে সবসময় আমরা তাদের পাশে থাকতে পারব!

Like every year we have organized iftar with visually impaired children. On this occasion, we share our Iftar & Eid Fest...
14/07/2016

Like every year we have organized iftar with visually impaired children. On this occasion, we share our Iftar & Eid Festival with our visually impaired students. Here is some moments at a glance. Many more are coming soon !

Photography by Dream Heaven

ঈদ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে স্কুলগুলোর অর্ধবার্ষিক পরীক্ষা। বসে নেই স্রোতের ভলান্টিয়ার রাও। শ্রুতিলেখক হিসেবে পরীক্...
11/07/2016

ঈদ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে স্কুলগুলোর অর্ধবার্ষিক পরীক্ষা। বসে নেই স্রোতের ভলান্টিয়ার রাও। শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দিতে হচ্ছে তাদেরও। আপনারা কেউ পরীক্ষা দিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে!

The Moments of our event  Iftar with visually impaired people are coming soon!! We are sincerely thankful to our Photogr...
28/06/2016

The Moments of our event Iftar with visually impaired people are coming soon!! We are sincerely thankful to our Photography partner Dream Heaven for capturing our moments!

স্রোত অফিস পুরোপুরি ব্যস্ত! চলছে ব্যাপক হাড়ভাঙা প্রস্তুতি! দেখা হচ্ছে ২৬শে জুন ৩.৩০ এ!! আসছেন তো?
24/06/2016

স্রোত অফিস পুরোপুরি ব্যস্ত! চলছে ব্যাপক হাড়ভাঙা প্রস্তুতি! দেখা হচ্ছে ২৬শে জুন ৩.৩০ এ!! আসছেন তো?

রেজিস্ট্রেশনের শেষ সময় আজ, ২৪ শে জুন শুক্রবার, ৩ টা হতে ৫ টা!! রেজিস্ট্রেশন ফি নিয়ে চলে আসুন চেরাগী পাহাড় কদম মোবারক স্ক...
23/06/2016

রেজিস্ট্রেশনের শেষ সময় আজ, ২৪ শে জুন শুক্রবার, ৩ টা হতে ৫ টা!! রেজিস্ট্রেশন ফি নিয়ে চলে আসুন চেরাগী পাহাড় কদম মোবারক স্কুলে! আমরা থাকব আপনার অপেক্ষায়! যে কোন সমস্যায় ০১৮২৯-৯১৯১৯১

চলছে প্রস্তুতি!!  রেজিস্ট্রেশনের শেষ সময় ২৪ শে জুন শুক্রবার ৩ টা হতে ৫ টা!! রেজিস্ট্রেশন ফি নিয়ে চলে আসুন চেরাগী পাহাড় ক...
22/06/2016

চলছে প্রস্তুতি!! রেজিস্ট্রেশনের শেষ সময় ২৪ শে জুন শুক্রবার ৩ টা হতে ৫ টা!! রেজিস্ট্রেশন ফি নিয়ে চলে আসুন চেরাগী পাহাড় কদম মোবারক স্কুলে! আমরা থাকব আপনার অপেক্ষায়! যে কোন সমস্যায় ০১৮২৯-৯১৯১৯১

15/06/2016

দেখা হচ্ছে কিছুক্ষন পরেই!!

রেজিস্ট্রেশন কনফার্ম করতে আজ ২ টা থেকে ৫ টার মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ চলে আসুন, ফুলকি তে (ডিসি হিলের বিপরীতে)! ১০০ জনের বেশী আমরা রেজিস্ট্রেশন করাব না, সুতরাং দ্রুত রেজিস্ট্রেশন করে নিয়ে আপনার উপস্থিতি নিশ্চিত করুন!

যে কোন সমস্যায়, ০১৮২৯-৯১৯১৯১

এই হাসির অংশীদার হতে চান?  রেজিস্ট্রেশন কনফার্ম করতে আগামীকাল ২ টা থেকে ৫ টার মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ চলে আসুন, ফুলকি ত...
14/06/2016

এই হাসির অংশীদার হতে চান?

রেজিস্ট্রেশন কনফার্ম করতে আগামীকাল ২ টা থেকে ৫ টার মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ চলে আসুন, ফুলকি তে (ডিসি হিলের বিপরীতে)! ১০০ জনের বেশী আমরা রেজিস্ট্রেশন করাব না, সুতরাং দ্রুত রেজিস্ট্রেশন করে নিয়ে আপনার উপস্থিতি নিশ্চিত করুন!
যে কোন সমস্যায়, ০১৮২৯-৯১৯১৯১

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Srot - Blind Children Education Assistance Program. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Srot - Blind Children Education Assistance Program.:

Share