14/09/2026
আজ সীতাকুণ্ড, মিরসরাই ও ভাটিয়ারী অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর নতুন একটি বাস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর জিএস, এজিএস, পরিবহন সম্পাদক, স্বাস্থ্য সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সীতাকুণ্ড ছাত্র সমিতি-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমান সভাপতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের যোগাযোগ ও যাতায়াতের সমস্যাগুলো তুলে ধরেন এবং ভাটিয়ারী লিংক রোড দিয়ে পরিবহন সুবিধা চালুর দাবি জানান।
মাননীয় উপাচার্য স্যার জানিয়েছেন, ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে বাস চলাচলের বিষয়ে তিনি জিওসির সঙ্গে আলোচনা করবেন। রুট পারমিশন পাওয়া গেলে এই রুটে নতুন একটি গাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।
শিক্ষার্থীদের নিরাপদ, সহজ ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। 🤝