Bright Bangladesh Forum

Bright Bangladesh Forum In past years, Bright Bangladesh Forum worked with more than 0.5 million people for reduction of their poverty and achievement of their human rights.

এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত প্রতিবন্ধী জনগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়ন, যুব জনগোষ্ঠীর দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন করা এবং সুবিধাবঞ্চিতদের আইনী অধিকার সুরক্ষায় উদ্যোগ ও এডভোকেসি করা হয় Bright Bangladesh Forum (BBF) a nongovernmental voluntary development organization that envisions a peaceful society, where people lead happy, healt

hful and dignified lives free from discrimination, violence and poverty. With a view to address the extreme poverty, massive illiteracy, extensive violation of people's rights, widespread inequalities and injustice in the country, BBF initiated its journey on 2nd January 2001 as a formal organization through the joint efforts of some noble hearted philanthropist social workers. For more than 15 years the organization is working for the empowerment of the community toward their self-reliance and sustainability undertaking both need and rights based programs as per needs and its possible solution felt by the community themselves. BBF is working in the field of community empowerment, economic development, micro entrepreneurship development, human & legal rights, child rights, education, good governance, primary health care and human resource development in greater Chittagong of Bangladesh.

🌱 World Environment Day 2026: Turning Commitment into Climate ActionOn the occasion of World Environment Day 2026, Brigh...
18/06/2026

🌱 World Environment Day 2026: Turning Commitment into Climate Action

On the occasion of World Environment Day 2026, Bright Bangladesh Forum and Activista Chattogram Young People, with the support of Global Platform Bangladesh & ActionAid Bangladesh , organized a meaningful advocacy meeting with the Forest Reservation Office, Soloshor, Chattogram.

The discussion focused on strengthening urban climate resilience through community-led environmental initiatives. We are delighted to share that the Forest Reservation Office has committed to providing 1000 saplings of diverse tree species to support urban plantation efforts and contribute to building a greener, more climate-resilient Chattogram.

This collaboration reflects the power of youth engagement, collective advocacy, and multi-stakeholder partnerships in addressing climate challenges and creating sustainable cities for future generations.

🌿 Together, we plant hope.
🌍 Together, we build a climate-resilient Chattogram.

Bright Bangladesh Forum এর উদ্যোগে এবং ActionAid Bangladesh  এর সহযোগিতায় “একশন ফর ট্রান্সফরমেশন” প্রকল্পের আওতাধীন “To ...
18/06/2026

Bright Bangladesh Forum এর উদ্যোগে এবং ActionAid Bangladesh এর সহযোগিতায় “একশন ফর ট্রান্সফরমেশন” প্রকল্পের আওতাধীন “To Connect NEET Young People for Ensuring Urban Resilient Livelihood” কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে পরিচালিত সার্ভে কার্যক্রম পরিদর্শন করা হয়। একইসঙ্গে চট্টগ্রামের সরকারি TVET প্রতিষ্ঠানসমূহ BITAC, BKTTC ও WTTC-এর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেন ActionAid Bangladesh-এর Global Platform Secretariat-এর Senior Officer অলকানন্দা দত্ত, Bright Bangladesh Forum-এর ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, প্রোগ্রাম অফিসার বিষু চক্রবর্তী এবং জব প্লেসমেন্ট অফিসার মো. আনিসুর রহমান। সভায় প্রকল্পের অগ্রগতি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং NEET তরুণদের জন্য টেকসই জীবিকা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ব্রাইট বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় “সুশীল” প্রকল্পের আওতায় আয়োজিত চট্টগ্রাম সিএসও হাব...
18/06/2026

ব্রাইট বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় “সুশীল” প্রকল্পের আওতায় আয়োজিত চট্টগ্রাম সিএসও হাবের ত্রৈমাসিক সভায় স্থানীয় পর্যায়ের ২৮টি নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চট্টগ্রাম সিএসও হাবের নতুন কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য গঠন করা হয়।

এছাড়াও সভায় ২০২৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনা ও বিস্তারিত অ্যাকশন প্ল্যান চূড়ান্তকরণ, ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপন, ডিজিটাল অধিকার ও অনলাইন নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম, এবং চট্টগ্রাম সিএসও হাবের উপদেষ্টা পরিষদ গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাটি পরিচালনা ও সমন্বয় করেন “সুশীল” প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়ক রিদুয়ানুল হাকীম রিয়াদ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার বিষু চক্রবর্তী, ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর মো. আরিফুর রহমান এবং রনি দাশ।

একসাথে কাজ করি, শক্তিশালী করি নাগরিক সমাজ। 💪

📢 যুব উদ্যোক্তাদের জন্য সুবর্ণ সুযোগ! 🌱💼আপনি কি একজন যুব (নারী/পুরুষ) এবং পরিবেশবান্ধব ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে আপ...
10/06/2026

📢 যুব উদ্যোক্তাদের জন্য সুবর্ণ সুযোগ! 🌱💼

আপনি কি একজন যুব (নারী/পুরুষ) এবং পরিবেশবান্ধব ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ!

Bright Bangladesh Forum এর উদ্যোগে ActionAid Bangladesh এর সহযোগিতায় পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নের জন্য যুব উদ্যোক্তাদের কাছ থেকে সৃজনশীল ব্যবসা প্রস্তাবনা আহ্বান করছে।

✅ নির্বাচিত উদ্যোক্তারা পাবেন সর্বোচ্চ ১০,০০০ টাকা আর্থিক সহায়তা
✅ পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসা সম্প্রসারণের সুযোগ
✅ উদ্যোক্তা হিসেবে দক্ষতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ
✅ সবুজ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখার সুযোগ

📅 আবেদনের সময়সীমা: ১০ - ২২ জুন, ২০২৬

📌 যোগ্যতা:
• BBF A4T প্রকল্পের তালিকাভুক্ত যুব সংগঠনের সদস্য হতে হবে
• বয়স ১৫-৪০ বছরের মধ্যে হতে হবে
• নির্ধারিত ফরমেটে ব্যবসা পরিকল্পনা জমা দিতে হবে
• নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে

🌿 আপনার উদ্ভাবনী ধারণা হতে পারে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের সূচনা।

📍 আবেদনপত্র সংগ্রহ ও জমাদান:
ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF), একশন ফর ট্রান্সফরমেশন প্রজেক্ট
এ.এস.এম জেলা কমপ্লেক্স, বাকলিয়া, চট্টগ্রাম

📞 যোগাযোগ: ০১৭১৫৭৫৫৩১৩
📧 [email protected]

তরুণ নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ১৯–২১ মে ২০২৬ তারিখে চট্টগ্রামের Chattogram Youth...
24/05/2026

তরুণ নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

১৯–২১ মে ২০২৬ তারিখে চট্টগ্রামের Chattogram Youth Hub এ যৌথভাবে আয়োজন করা হয় একটি ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা। আয়োজনে ছিল Bright Bangladesh Forum এবং Activista Chattogram

“Just Leadership, Inclusive Governance & Peaceful Participation” শীর্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মানবাধিকার, ক্ষমতার কাঠামো, বিদ্যমান ক্ষমতার চ্যালেঞ্জ, ন্যায়ভিত্তিক নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা এবং শান্তিপূর্ণ অংশগ্রহণ বিষয়ে গভীরভাবে আলোচনা ও শেখার সুযোগ পান। ট্রেইনার হিসেবে ছিলেন মোহাম্মদ আবদুল আজিজ, সৈয়দ স্বাধীন এবং মৌসুমি আক্তার ও সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন ফাতেমা আক্তার, মো: জাবির বিন সোলাইমান এবং জয়া দাশ।
মোট ২২ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নেন এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক( প্রোগ্রাম এন্ড অপারেশন্স) জনাব ইমরান হায়দার খান।

একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সমাজ গঠনের পথে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শিশু ও নারীর প্রতি ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যার ঘটনার বিরুদ্ধে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Bright Bangl...
24/05/2026

শিশু ও নারীর প্রতি ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যার ঘটনার বিরুদ্ধে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Bright Bangladesh Forum উদ্যোগে ও ActionAid Bangladesh -এর সহযোগিতায় “Supporting the Unity and Sustainability of Civil Society Organizations to Uphold Human Rights, National Unity and Rule of Law in Bangladesh (SUSHIL)” প্রকল্পের আওতায় চট্টগ্রামের বাকলিয়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“শিশু হত্যার বিরুদ্ধে আজ কাঁপুক বসুন্ধরা”, “আছিয়া থেকে রামিসা - আর কত শিশুর লাশ?” এবং “ধর্ষক ও হত্যাকারীদের বিচারহীনতার অবসান চাই; শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সিএসও প্রতিনিধি, তরুণ সংগঠক ও নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরাম'র প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারি পরিচালক সোহাইল উদ দোজা। এছাড়া বক্তব্য রাখেন সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ, চট্টগ্রাম সিএসও হাবের সভাপতি মোঃ আদনানুর রহমান, সাধারণ সম্পাদক জনাব আলী আশরাফ আজগরী, নারী বিষয়ক সম্পাদক মৌসুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান জিহাদ, প্রচার সম্পাদক সাকিবুল হাসান, চট্টগ্রাম ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীন, সহ-সভাপতি মোহাম্মদ পারভেজ, সমলোক প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল আমিন, উষার আলো যুব সংঘের সভাপতি জাবির বিন সোলাইমান, ইয়াং পিপল অব বাংলাদেশ এর সভাপতি মাইমুনা আক্তার, রক্তিম বাতিঘরের ফাউন্ডার তন্ময় দেবনাথসহ চট্টগ্রাম সিএসও হাবের সদস্যবৃন্দ এবং ৩০টি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রধানগণ।

বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তাই দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সরকার, প্রশাসন, নাগরিক সমাজ ও তরুণদের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

তারা আরও বলেন, মানবিক মূল্যবোধ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সহিংসতামুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। কর্মসূচি থেকে সকল ধর্ষক ও হত্যাকারীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

On 21 May,2026  Youth Feminist Network(YFN) Adda was held at the BBF Conference Room Office focusing on mental health an...
24/05/2026

On 21 May,2026 Youth Feminist Network(YFN) Adda was held at the BBF Conference Room Office focusing on mental health and the growing mental health challenges faced by young people in activism and daily life with support of Bright Bangladesh Forum & Activista Chattogram young people.

During the session, Bright Bangladesh Forum's Manager and Assistant Clinical Psychologist, Ridoanul Hakim Riad shared an engaging discussion on the " Wellness Wheel" and explained how different aspects of life are interconnected with overall mental well-being.

The discussion highlighted common mental health challenges faced by young people, including relationship stress, academic burnout, social pressure, anxiety, overthinking, emotional exhaustion, and balancing personal life with activism and career goals. Participants openly shared their experiences and reflections throughout the session.

Practical techniques on stress management, emotional regulation, self-care, and coping with anger, anxiety, and worries were also shared to help young people strengthen their mental resilience and emotional well-being.

Creating safe and supportive spaces where young people can openly discuss mental health is essential for building a more compassionate, aware, and resilient generation.

চট্টগ্রামে ব্রাইট বাংলাদেশ ফোরামসহ  শিশু অধিকার নিয়ে কর্মরত  উন্নয়ন সংগঠনমূহের যৌথ প্রতিবাদী কর্মসূচি। সমবেত হোন, আগাম...
22/05/2026

চট্টগ্রামে ব্রাইট বাংলাদেশ ফোরামসহ শিশু অধিকার নিয়ে কর্মরত উন্নয়ন সংগঠনমূহের যৌথ প্রতিবাদী কর্মসূচি। সমবেত হোন, আগামীকাল সকাল ৯ টা ৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে-

আজ বাকলিয়াতে Bright Bangladesh Forum এ Activista Chattogram এর Young People দের যৌথ উদ্যোগে বাংলাদেশে চলমান ধর্ষণ, নারী ...
22/05/2026

আজ বাকলিয়াতে Bright Bangladesh Forum এ Activista Chattogram এর Young People দের যৌথ উদ্যোগে বাংলাদেশে চলমান ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

তরুণদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে নারী নিরাপত্তা, ন্যায়বিচার এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

আমরা বিশ্বাস করি, ধর্ষণ ও সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত প্রতিবাদই পারে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স।

22/05/2026

Bright Bangladesh Forum এ Activista Chattogram Young People এর উদ্যোগে বাংলাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে একটি মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

তরুণদের অংশগ্রহণে এই মানববন্ধনের মাধ্যমে আমরা নারী নিরাপত্তা, ন্যায়বিচার ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছি।

ধর্ষণ ও সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স।

https://www.facebook.com/share/v/18ZivKcqL3/
https://www.facebook.com/kalerkantho/videos/2455784391571066/?mibextid=Nif5oz

Address

154/F, A. S. M. Jeddah Complex(3rd Floor), Hafez Nogor, East Bakalia, Shah Amanat Bridge Connecting Road
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bright Bangladesh Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bright Bangladesh Forum:

Share