Collegiates Cultural Club

Collegiates Cultural Club 'Collegiates Cultural Club' is a cultural organisation of the renowned educational institution Chattogram Collegiate School at Chattogram.

'কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘ' চট্টগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ 'চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে' প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংঘ যেটি ২০১৭ সাল থেকে সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভা বিকাশে এবং বাঙালি সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে স্বতন্ত্র ভূমিকা পালন করে যাচ্ছে।

চৈত্রের নিদাঘকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আহ্বানে আসে বৈশাখ, নব আশা, নব সম্ভাবনা আর প্রাণের নতুন সুর নিয়ে।রক্তপলাশের রঙে...
14/04/2026

চৈত্রের নিদাঘকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আহ্বানে আসে বৈশাখ, নব আশা, নব সম্ভাবনা আর প্রাণের নতুন সুর নিয়ে।
রক্তপলাশের রঙে, উৎসবের আবহে আর মিলনের আনন্দে বাঙালি বরণ করে নেয় নতুন বছর।
পুরোনো গ্লানি পেরিয়ে, আসুক নতুন চেতনার জাগরণ-ভালোবাসা, সৌহার্দ্য আর ঐক্যের বন্ধনে গড়ে উঠুক আগামীর পথ। কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা।

২৬শে মার্চ-আমাদের স্বাধীনতার অমলিন সূচনা, সাহস আর আত্মত্যাগের এক গৌরবময় দিন।এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব বীর শহীদদ...
25/03/2026

২৬শে মার্চ-আমাদের স্বাধীনতার অমলিন সূচনা, সাহস আর আত্মত্যাগের এক গৌরবময় দিন।
এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

আসুন, এই মহান দিনে আমরা নতুন করে শপথ নিই:দেশকে ভালোবাসব, মানবিকতার মূল্য ধারণ করব এবং একসাথে গড়ে তুলব একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

পবিত্র ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, ভালোবাসা ও নতুন আশার আলো। রমজানের শিক্ষা আমাদের হৃদয়ে জাগিয়ে তুলুক সহমর্মিতা, দ...
20/03/2026

পবিত্র ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, ভালোবাসা ও নতুন আশার আলো। রমজানের শিক্ষা আমাদের হৃদয়ে জাগিয়ে তুলুক সহমর্মিতা, দয়া ও মানবিকতার প্রকৃত মূল্য।

আসুন, এই আনন্দের দিনে ভুলে যাই সকল বিভেদ, বাড়িয়ে দিই সাহায্যের হাত, আর ছড়িয়ে দিই ভালোবাসা সবার মাঝে।

কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক 🌙✨।

রক্তিম এক প্রভাতে রাজপথ কেঁপে উঠেছিল উচ্চারিত এক অমর দাবিতে- “মাতৃভাষার অধিকার চাই।” বসন্তের রঙ সেদিন মিশে গিয়েছিল শহীদ...
21/02/2026

রক্তিম এক প্রভাতে রাজপথ কেঁপে উঠেছিল উচ্চারিত এক অমর দাবিতে- “মাতৃভাষার অধিকার চাই।” বসন্তের রঙ সেদিন মিশে গিয়েছিল শহীদের শোণিতে; ফাল্গুনের বাতাস বহন করেছিল প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। তরুণের বুক, কিশোরের সাহস, ছাত্রের দৃপ্ত পদচারণা-সব মিলিয়ে রচিত হয়েছিল আত্মমর্যাদার এক অনন্য ইতিহাস।

২১ ফেব্রুয়ারি কেবল একটি দিন নয়; এটি বাঙালির চেতনার মূলস্তম্ভ, অন্যায়ের বিরুদ্ধে অটল অবস্থানের প্রেরণা, স্বাধীনতার পথরেখার সূচনা। ভাষার জন্য জীবনদান বিশ্বমানবতাকে শিখিয়েছে-মাতৃভাষা মানে আত্মপরিচয়, অস্তিত্ব ও ভালোবাসার শিকড়। সেই আত্মত্যাগের মহিমায় বাংলা আজ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে সকল ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

চাঁদের কোমল আলোয় আবারও ফিরে এলো আত্মশুদ্ধির পবিত্র সময়। সংযম, ত্যাগ ও তাকওয়ার দীপ্ত বার্তা নিয়ে রহমত ও মাগফিরাতের মা...
18/02/2026

চাঁদের কোমল আলোয় আবারও ফিরে এলো আত্মশুদ্ধির পবিত্র সময়। সংযম, ত্যাগ ও তাকওয়ার দীপ্ত বার্তা নিয়ে রহমত ও মাগফিরাতের মাস মাহে রমজান আমাদের দোরগোড়ায়। ইবাদতের স্নিগ্ধতায়, দয়ার স্পর্শে ও মানবতার বন্ধনে এ মাস হোক আত্মার পরিশুদ্ধির এক অনন্য অভিযাত্রা। ক্ষুধার্তের পাশে দাঁড়ানো, হৃদয়ে ক্ষমা লালন করা আর স্রষ্টার নৈকট্য লাভের প্রতিটি মুহূর্তে জেগে উঠুক নতুন প্রত্যয়।

ঘড়ির কাঁটায় মহানিশা অতিক্রম গ্রেগরিয়ান দিনপঞ্জিতে এনে দিবে নতুন এক দিন, নতুন বছরে প্রথম দিন। ত্রিযামা শেষে প্রভাতকল্প...
01/01/2026

ঘড়ির কাঁটায় মহানিশা অতিক্রম গ্রেগরিয়ান দিনপঞ্জিতে এনে দিবে নতুন এক দিন, নতুন বছরে প্রথম দিন। ত্রিযামা শেষে প্রভাতকল্পের প্রথম কুজনে আমরা নবোদ্যম নিয়ে অবতীর্ণ হব স্ব স্ব কর্ম ক্ষেত্রে, সংসার রণাঙ্গন এ বিশ্ব পুরাতন হলেও আমাদের সংকল্প ও উদ্যম হবে নবতর - পরিবর্তনের ইতিবাচকতায় এবং স্বপ্নজয়ের দৃঢ়চিত্তে আমরা পুরাতনকে ফেলে নতুন পথের যাত্রী হব, রাঙিয়ে যাব এ ধরণীর ধূসরবুক। শতাব্দীর প্রথম চতুর্ভাগ শেষে বিশ্ব সভ্যতা আজ দাঁড়িয়ে অভূতপূর্ব জটিলতা এবং অচিন্তনীয় সম্ভাবনার দ্বারপ্রান্তে। বিশ্বমানবের সম্মিলিত প্রচেষ্টায় সবশেষে মানবতারই জয় হবে - এ ধরা হবে বাসযোগ্য শান্তির আশ্রম, আসুন রাখি সেই বাসনা।

বিশ্ব সাম্য-সৌন্দর্য-সুষমামন্ডিত হবে, সত্য জয় লাভ করবে - নতুন বছরে কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘের এই ঐকান্তিক কামনা।

নিপীড়িতের মুক্তির দিশা হয়ে পৃথিবীতে এসেছিলেন প্রভু যীশু। প্রভু ছিলেন অভাজনের প্রিয়ভাজন, লাঞ্ছিতের আশ্রয় এবং দিশেহারা...
25/12/2025

নিপীড়িতের মুক্তির দিশা হয়ে পৃথিবীতে এসেছিলেন প্রভু যীশু। প্রভু ছিলেন অভাজনের প্রিয়ভাজন, লাঞ্ছিতের আশ্রয় এবং দিশেহারার আলোকবর্তিকা। নশ্বর পৃথিবীতে তিনি গেয়েছেন সাম্যের জয়গান, মানবমুক্তির দৃপ্ত উচ্চারণ এবং স্বর্গীয় প্রেমের মহামহিম উদ্ভাস। প্রভু যীশুর শিক্ষা সহস্রাব্দ ধরে মানব সভ্যতাকে দেখিয়েছে আলোর পথ, এখনো তিনি বিশ্বের অযুতকোটি জনতার ত্রাতা। শিখিয়েছিলেন তিনি নিঃস্বার্থ প্রেমের স্বরূপ, দেখিয়েছেন পরিবার-প্রতিবেশী হতে বিশ্ব মানবতার প্রতি অকুন্ঠ ক্ষমা ও ভালোবাসার নিদর্শন। মানবাত্মার পাপভার নিয়ে তাঁকে বরণ করতে হয়েছিল যন্ত্রণাদগ্ধ ক্রুশমৃত্যু।

প্রভু যীশুর সাম্য-ভালবাসা-মানবতার বাণীতে পৃথিবী উদ্ভাসিত হবে, বিশ্বে অবসান ঘটবে শোষণ ও নিপীড়নের - আজ বড়দিনে কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘের এই একান্ত কামনা।
সকলকে বড়দিনের শুভেচ্ছা!

এমন জীবন তুমি করিলে গঠনমরণে হাসিলে তুমি, কাঁদিলো ভূবনআর যদি আরেকটি গুলি এসে আমার বুকে বিদ্ধ হয়—পরপারে আপনার সাথেই হবে শে...
18/12/2025

এমন জীবন তুমি করিলে গঠন
মরণে হাসিলে তুমি, কাঁদিলো ভূবন

আর যদি আরেকটি গুলি এসে আমার বুকে বিদ্ধ হয়—
পরপারে আপনার সাথেই হবে শেষ আলিঙ্গন, হাদি ভাই।
আর যদি সে গুলি আমাকে থামাতে না পারে—
তবে আপনার রক্তে রঞ্জিত স্বপ্নের বাংলাদেশ
গড়ে তোলাই হবে আমার শপথ, আমার ইমান, আমার ইনশাল্লাহ।
আপনি অমর, আপনি মৃত্যুর ঊর্ধ্বে।

মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়।
আমি চলে গেলে আমার সন্তান লড়বে।
তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই।
মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই -আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে এসেছি।

— ওসমান হাদি

একটি যুদ্ধ - ত্যাগের এক অমর গৌরবগাঁথা। একটি জাতির দ্বিশতবছরের ঔপনিবেশিক যাতাঁকল মুক্তিপরবর্তী দুই যুগের শোষণমুক্তির আখ্য...
15/12/2025

একটি যুদ্ধ - ত্যাগের এক অমর গৌরবগাঁথা। একটি জাতির দ্বিশতবছরের ঔপনিবেশিক যাতাঁকল মুক্তিপরবর্তী দুই যুগের শোষণমুক্তির আখ্যান, এক সাগর রক্তের দহন-যন্ত্রণা, দুই লক্ষ নারীর সম্ভ্রমের বলিদান, এক কোটি শরণার্থীর কঙ্কালদেহ আর সাত কোটি মানুষের স্বপ্নের সৌধ - এ যুদ্ধ। যে যুদ্ধে একটি জাতিকে বাধ্য করা হয়েছিল নিজের সর্বস্ব খুইয়ে অস্তিত্বের সংগ্রামে অবতীর্ণ হতে, যে যুদ্ধ ছিল একটি জাতির সমতা-মুক্তি-অধিকার আদায়ের ত্যাগী সংগ্রাম, আজই সে যুদ্ধের সমাপ্তি হয়েছিল অর্ধশতকাল আগে - এসেছিল আরাধ্য বিজয়, কিন্তু সে বিজয়ের সাথেও ছিল হারানোর বেদনাভার। এখনো মুক্তিযুদ্ধ জাতির অনুপ্রেরণার উৎস, সমগ্র জাতির একতার সুতো সেই ত্যাগের আখ্যান - জাতির আলোকবর্তিকা।

মহান মুক্তিযুদ্ধের চেতনা চিরজীবী হবে, প্রাণের বাংলাদেশ গড়ে উঠবে মুক্তিযুদ্ধের সাম্য-স্বাধীনতা-সমঅধিকার আর শোষণ মুক্তির আদর্শে - আজ মহান বিজয় দিবসে কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘের এই একান্ত কামনা, ত্রিশ লক্ষ শহীদের শাহাদাতের প্রতি বিনম্র শ্রদ্ধা।

জাতির আলোর কান্ডারী ছিলেন তাঁরা। তাঁদের মেধা, মনন ও বৈদগ্ধ্য চারপাশ করে রেখেছিল আলোকিত। অন্যায়ের বিরুদ্ধে তাঁদের কন্ঠস্...
14/12/2025

জাতির আলোর কান্ডারী ছিলেন তাঁরা। তাঁদের মেধা, মনন ও বৈদগ্ধ্য চারপাশ করে রেখেছিল আলোকিত। অন্যায়ের বিরুদ্ধে তাঁদের কন্ঠস্বর, তাঁদের মনন ছিল সব সময়ই প্রতিবাদে মুখর, দৃঢ় ও ঋজু। কিন্তু এক নৃশংস রাতে স্তব্ধ করে দেয়া হলো জাতির এসব সূর্যসন্তানদের। স্বাধীন দেশের পতাকাতলে একত্রিত হওয়ার সুযোগ পেলেন না তাঁরা। বেঁচে থাকলে তাদের আলোয় ঋদ্ধ হতো জাতি।

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কলেজিয়েটস সাংস্কৃতিক সংঘের পক্ষ হতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে বিনম্র শ্রদ্ধা।

দেবী দুর্গা, যিনি শক্তি, সাহস আর শুভশক্তির প্রতীক-যিনি অশুভকে পরাজিত করে জগতে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়া দশমীর এই ব...
02/10/2025

দেবী দুর্গা, যিনি শক্তি, সাহস আর শুভশক্তির প্রতীক-যিনি অশুভকে পরাজিত করে জগতে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়া দশমীর এই বিশেষ দিনে আমরা সবাই জীবনে শান্তি, সমৃদ্ধি ও শুভ কামনা করি।

দেবী কেবল এক পূজিত প্রতিমা নন, তিনি পৃথিবীর প্রতিটি নারীর শক্তির প্রতিচ্ছবি। এ উৎসব আমাদের মনে করিয়ে দেয়—প্রতিটি মায়ের, প্রতিটি নারীর সম্মানই সমাজের সত্যিকারের উন্নতির চাবিকাঠি।

এই দুর্গোৎসব হোক সবার মাঝে ভালোবাসা, ঐক্য আর বন্ধনের বার্তা ছড়িয়ে দেওয়ার উৎসব। আসুন, ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে এগিয়ে যাই নতুন ভোরের পথে।

‘কলেজিয়েটস কালচারাল ক্লাব’-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Collegiates Cultural Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Collegiates Cultural Club:

Share