Bangladesh Girl Guides Association, Chittagong Region

Bangladesh Girl Guides Association, Chittagong Region Non - political voluntary services organization (WAGGGS Member organization)

২০২৫-২০২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আজ  ০৬ জুন ২০২৬ তারিখে চট্...
06/06/2026

২০২৫-২০২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আজ ০৬ জুন ২০২৬ তারিখে চট্টগ্রাম দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষা সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ , চট্টগ্রাম জেলা ও স্থানীয় অ্যাসোসিয়েশন এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা গাইড কমিশনার মোশরেকা আক্তার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোঃ হামেদ হাছন, অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, অধ্যক্ষ হাজী আব্দুল আলিম রেজভী এবং অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন। সভায় প্রধান বক্তা হিসেবে গাইড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এসোসিয়েশনের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার প্রফেসর রীতা দত্ত।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আলমগীর হোসেন। বক্তাগণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় মেয়েদের আত্মউন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে গাইডিং সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

06/06/2026

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম ২০২৬, সম্প্রসারণ ওরিয়েন্টেশন সভা।
সভায় প্রধান বক্তা হিসেবে গাইড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এসোসিয়েশনের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার, প্রফেসর রীতা দত্ত !

06/06/2026

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম ২০২৬, সম্প্রসারণ ওরিয়েন্টেশন সভা।
স্বাগত বক্তব্য রাখেন মুশফিকা আক্তার চৌধুরী, আঞ্চলিক গার্ল গাইডস সচিব এবং জেলা গাইড কমিশনার চট্টগ্রাম জেলা।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইড...
25/05/2026

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘মৌলিক প্রশিক্ষণ’ কাযক্রম সম্পন্ন হয়েছে। গত ২১ মে শুরু হয়ে ২৫ মে, ২০২৬ তারিখে চট্টগ্রাম মহানগরীর দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটিতে বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন শিক্ষিকা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার জনাব মো. আব্দুল আজিজ। তিনি গাইডিং কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসা কারিগরি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিস সহকারী পরিদর্শক জনাব মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ও সদরের গার্ল গাইডস্ সদস্যগণসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষিকাদের নেতৃত্বগুণ ও সেবামূলক মনোভাব বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

24/05/2026

চট্টগ্রাম জেলা সদর এর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের গাইডের মৌলিক প্রশিক্ষণে, ইনডোর গেমস ও প্রাণবন্ত কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন আমাদের শিক্ষিকারা।

চট্টগ্রাম সদর মেট্রো থানার আওতাধীন মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক দের গাইড মৌলিক প্রশিক্ষণ কর্মসূচ...
23/05/2026

চট্টগ্রাম সদর মেট্রো থানার আওতাধীন মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক দের গাইড মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি অংশবিশেষ!! সহযোগিতায় : চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস এবং বাংলাদেশ মহিলা সমিত বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দামপাড়া চট্টগ্রাম! অংশ গ্রহণকারী ৫৯ জন শিক্ষক 💦

18/05/2026

"খেলা এবং গান " শেখা থেকে বিরতি নয়... এটি শিশুর হৃদয়ে প্রবেশের দরজা! """সব শ্রেণীকক্ষের চারটি দেয়াল থাকে না।" আজকের হলদের পাখিদের দিন টি ছিল এরকমই আনন্দময়! অসংখ্য ধন্যবাদ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সকল আন্তরিক বিজ্ঞ পাখিদের যারা হলদে পাখিদের একটা বন্ধুত্বময় সুন্দর সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন।

আজকে হলদে পাখিদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান এবং রিক্রুট টেস্ট পরীক্ষা অংশ গ্রহণ কারী (কাপ্তাই রাঙ্গামাটি বড়ই চড়ি সরকারি প্...
18/05/2026

আজকে হলদে পাখিদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান এবং রিক্রুট টেস্ট পরীক্ষা অংশ গ্রহণ কারী (কাপ্তাই রাঙ্গামাটি বড়ই চড়ি সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কর্মসূচি বাস্তবায়নে) সকল প্রাথমিক প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এবং বিজ্ঞ পাখিদের ধন্যবাদ জানাচ্ছি। সাথে আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উমা সিং মারমা স্থানীয় গার্ল গাইডস কমিশনার,কাপ্তাই প্রমুখ সবাইকে ধন্যবাদ। (ইসরাত জাহান)

18/05/2026
সবার জন্য শুভকামনা রইল!  মহান সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ সুন্দর নিরাপদ থাকার তৌফিক দিন এবং শিশুদের প্রতি যে দায়িত্ব পালনে...
14/05/2026

সবার জন্য শুভকামনা রইল! মহান সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ সুন্দর নিরাপদ থাকার তৌফিক দিন এবং শিশুদের প্রতি যে দায়িত্ব পালনের উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আছি( শিক্ষকগণ) তা যেন আন্তরিকতার সাথে পালন করতে পারি! তবে ই সম্ভব একটি একটি সুস্থ নিরাপদ সুন্দর আগামী তৈরি করা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল শিক্ষক অত্যন্ত আন্তরিক ছিলেন💝 আপনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। সাথে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের প্রতি যারা শিক্ষিকাদের বিজ্ঞ পাখি প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতির মাধ্যমে সুযোগ করে দিয়েছেন । (ইসরাত জাহান)

Address

Chittagong
4400

Telephone

+8801712868883

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Girl Guides Association, Chittagong Region posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share