সারা আনোয়ারা

সারা আনোয়ারা (একটি শিক্ষা , সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠন)
(1)

১১৭ তম জব্বারের বলিখেলার চ্যাম্পিয়ন বাঘা শরিফ! আজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় কুমিল্লার মো. শরী...
25/04/2026

১১৭ তম জব্বারের বলিখেলার চ্যাম্পিয়ন বাঘা শরিফ!

আজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় কুমিল্লার মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন করেছেন।

15/04/2026

সরকারের বলী খেলা ও মেলা!!!

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৭ এপ্রিল শুক্রবার হতে যাচ্ছে এরশাদ আলী সরকারের ১৩০ তম বৈশাখী মেলা ও বলী খেলা।

স্থান - তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ও তার সংলগ্ন এরিয়া , বারখাইন , আনোয়ারা।

মেলা নিয়ে কমিটির পক্ষে -
হানিফ মোহাম্মদ এনামুল করিম চৌধুরী
মতুয়াল্লি,
এরশাদ আলী ওয়াকফ এস্টেট

বক্তব্য ( ভিডিও )

@ক্রেডিট - তানভিরুল হক ফাহিম

সারা আনোয়ারা সকল সদস্য , শুভাকাঙ্ক্ষী সহ উপজেলা আনোয়ারা তথা বাংলাদেশের সবাইকে জানাই - বাংলা ১৪৩৩ নববর্ষেরশুভেচ্ছা!
13/04/2026

সারা আনোয়ারা সকল সদস্য , শুভাকাঙ্ক্ষী সহ উপজেলা আনোয়ারা তথা বাংলাদেশের সবাইকে জানাই -
বাংলা ১৪৩৩ নববর্ষেরশুভেচ্ছা!

অবশেষে... দীর্ঘ ৬ বছর প্রতীক্ষার পর হতে যাচ্ছে এরশাদ আলী সরকারের ১৩০ বৈশাখী মেলা ও বলী খেলা!
08/04/2026

অবশেষে...
দীর্ঘ ৬ বছর প্রতীক্ষার পর হতে যাচ্ছে এরশাদ আলী সরকারের ১৩০ বৈশাখী মেলা ও বলী খেলা!

25/03/2026

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের উত্তর হাজিগাঁও ২ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

তথ্য : গাজী জামশেদ।

গতকাল রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারি ঘাট এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায়  দুই যুবক নি-হত হয়ে...
23/03/2026

গতকাল রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারি ঘাট এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নি-হত হয়েছেন।

নিহত ইরফান চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকার জাকির হোসেনের ছেলে (৩৫) ও সোলাইমান (৩৫) আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা।

22/03/2026

পবিত্র ঈদ উপলক্ষ সারা আনোয়ারা ঈদ পুনর্মিলনী - চায়না রোড টু ফুলতলী বীচ , সাংগঠনিক মিটিং , মধ্যাহ্নভোজ , আড্ডা।

20/03/2026

আনোয়ারাসহ চট্টগ্রামের ৬০ গ্রামে ইদ আজ

ইমতিয়াজ উদ্দিন
সারা আনোয়ারা

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এবারও আনোয়ারাসহ চট্টগ্রামের ৬০ গ্রামে পালিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর।

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া, কাঞ্চননগর, জোয়ারা, সাতবাড়িয়া, বরমা বাইনজুরী, বরকলসহ দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ ইদুল ফিতরের নামাজে অংশ নেয় ধর্মপ্রাণ মুসলমানেরা।

উল্লেখ, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান (র.) শাহ’র জাহাঁগিরী ২০০ বছর আগে বিশ্বের কোথাও প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে তাদের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পালন করার নিয়ম প্রর্বতন করেন।

তার সেই দেখানো পথে আজ অবধি এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত ও অনুসারীরা। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে রোজা রাখা ও ইদ উদযাপন করে আসছেন।

ভিডিও - আনোয়ারা, তৈলারদ্বীপ।

আনোয়ারায় মা-মেয়ের ঝুল*ন্ত মর*দেহ উদ্ধারসারা আনোয়ারানিজস্ব প্রতিনিধিচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) ও তার দে...
17/03/2026

আনোয়ারায় মা-মেয়ের ঝুল*ন্ত মর*দেহ উদ্ধার

সারা আনোয়ারা
নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুল*ন্ত মর*দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকায় দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি গুচ্ছগ্রামের বসতবাড়ি থেকে তাদের মর*দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুল*ন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর*দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহত সুমির স্বামী মোহাম্মদ মিজান (২৫)। তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করে বলেন, “আমার বোন আত্ম*হত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল।”

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মর*দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আনোয়ারা মেডিক্যালের সামনে ৬ তলা ভবনের  ছাদ থেকে পড়ে মহিন নামে একজনের মৃ*ত্যু , পরিবারের দাবী হ*ত্যা! আজ ভোরের দিকে তার ল...
10/03/2026

আনোয়ারা মেডিক্যালের সামনে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মহিন নামে একজনের মৃ*ত্যু , পরিবারের দাবী হ*ত্যা!
আজ ভোরের দিকে তার লাশ পাওয়া যায়!

07/03/2026

প্রতিবেশী দেশ গুলোতে আর হামলা করা হবে না যদি তারা আমাদের পাল্টা হামলা না করে তবে আ*মেরিকা ও ইজ*রায়েল হামলা চলবে - ইরানি প্রেসিডেন্ট

Address

Anowara
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when সারা আনোয়ারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সারা আনোয়ারা:

Share