পোষাক শিল্প শ্রমিক ইউনিয়ন বিডি।

Directions

পোষাক শিল্প শ্রমিক ইউনিয়ন বিডি। আমরা পোষাক শ্রমিকদের কল্যাণে নিয়োজিত

16/10/2026

Waist Belt Join With Manual Chain Stitch Machine.
Kansai Special.





16/10/2026

বেতন বাড়ানোর দাবিতে সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন।




16/10/2026

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত উত্তরা গাজীপুর।

অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা।শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ...
16/10/2026

অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা।
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধের কথা জানানো হয়।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

নোটিশে বলা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবি তুলে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফেরার অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

🚨 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি | Factory Denim Expert Limitedদ্রুত জয়েন করতে পারবেন—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রতিষ...
16/10/2026

🚨 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি | Factory Denim Expert Limited

দ্রুত জয়েন করতে পারবেন—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: Factory Denim Expert Limited
কর্মস্থল: প্লট নং ৯৬–১০০, সেক্টর–৩, কর্ণফুলী ইপিজেড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম

🔹 শূন্য পদসমূহ

1. QMS Assistant Manager — ১ জন
2. QMS Officer — ২ জন
3. Product Safety Officer — ২ জন
4. QS / GPQ — ১ জন
5. Sewing Quality Incharge — ১ জন
6. Cutting Quality Incharge — ১ জন
7. Finishing Quality Incharge — ১ জন
8. Finishing Production Incharge — ১ জন
9. Packing Incharge — ১ জন
10. Sample Quality Incharge — ১ জন

🔹 যোগ্যতা ও অভিজ্ঞতা

- Denim Garments (Denim Bottoms) সেক্টরে সংশ্লিষ্ট পদে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- H&M Buyer-এর কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নিজ নিজ সেকশনের Quality, Production ও System অনুযায়ী দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে হবে।
- H&M-এর নির্ধারিত Quality, Production ও Process Standards অনুসরণ করে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
- চমৎকার Leadership ও Team Management দক্ষতা থাকতে হবে।

💰 বেতন

আলোচনা সাপেক্ষে — মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী।

📩 আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের আপডেটেড CV আগামী ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

📧 ই-মেইল: [email protected]

⚠️ বিশেষ নির্দেশনা:
ই-মেইলের Subject Line-এ অবশ্যই কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করতে হবে।
পদের নাম উল্লেখ না করলে CV বিবেচনা করা হবে না।

📌 গুরুত্বপূর্ণ সতর্কতা

❌ চাকরির জন্য কোনো প্রকার অতিরিক্ত/অননুমোদিত টাকা লেনদেন করবেন না।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্ব...
16/10/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। কারখানা চালু থাকলেও সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি পাবেন। তবে তাঁদের এ ছুটি নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হবে।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্গাপূজা উপলক্ষে কারখানায় আলাদা করে সাধারণ ছুটি থাকবে না। কারখানার উৎপাদন চালু থাকলেও সনাতন ধর্মাবলম্বীরা পূজার ছুটি পাবেন, যা তাদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি হিসেবে বিবেচিত হবে।

গত ৭ অক্টোবর পূজার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে এবার ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন ছুটি থাকবে। এরপর গত ১২ অক্টোবর বেসরকারি খাতের ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে বলা হয়, বেসরকারি খাতের শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে শ্রম আইন অনুসারে মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

বোর্ড পুনর্গঠনে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধি আহ্বান করেছে মন্ত্রণালয়।
16/10/2026

বোর্ড পুনর্গঠনে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধি আহ্বান করেছে মন্ত্রণালয়।

15/10/2026
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের...
15/10/2026

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরার আজমপুর এলাকায় ছয়-সাতটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।

সরকার গারমেন্ট সেক্টরের জন্য একটি নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কারখানার মালিক এবং শ্রমিকদের...
15/10/2026

সরকার গারমেন্ট সেক্টরের জন্য একটি নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কারখানার মালিক এবং শ্রমিকদের থেকে মনোনয়ন চাওয়ার চিঠি আজ (১৫ অক্টোবর) পাঠানো হবে – রাজধানীর উত্তর এলাকার শ্রমিকদের দিন পর যারা মাসিক ন্যূনতম মজুরি টাকা ৩০,০০০ দাবি করে প্রতিবাদ করেছিলেন।

Address

CEPZ
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পোষাক শিল্প শ্রমিক ইউনিয়ন বিডি। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share