Chittagong University students Association of Dimla

Chittagong University students Association of Dimla The Bridge Between Dimla and CU

অ্যালামনাই তথ্য সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ডিমলা-এর ২০১৮–১৯ সেশন এবং ...
14/05/2026

অ্যালামনাই তথ্য সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ডিমলা-এর ২০১৮–১৯ সেশন এবং তদপূর্ববর্তী সকল অ্যালামনাই সদস্যদের সমন্বয়ে একটি সুসংগঠিত ও কার্যকর তথ্যভান্ডার প্রস্তুতের লক্ষ্যে অ্যালামনাই তথ্য সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে, সংশ্লিষ্ট সকল সম্মানিত অ্যালামনাই সদস্যকে নির্ধারিত ফর্ম/লিংকের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ফরম লিংক :https://forms.gle/GXEFHmkz24M6vRyJ7

সংগৃহীত তথ্য ভবিষ্যৎ যোগাযোগ রক্ষা, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে।
সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

আহ্বানে,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ডিমলা
Chittagong University students Association of Dimla

10/05/2026
Happy Birthday to Masum Al Hasan Toha 🎉Wishing you success, happiness, and endless achievements ahead. Keep inspiring an...
08/05/2026

Happy Birthday to Masum Al Hasan Toha 🎉

Wishing you success, happiness, and endless achievements ahead. Keep inspiring and keep leading. ✨

⏱️সময়ের প্রতি সচেতন থাকুন, নিরাপদে শাটলে চলাচল করুন।🚆
04/05/2026

⏱️সময়ের প্রতি সচেতন থাকুন,
নিরাপদে শাটলে চলাচল করুন।🚆

ডিমলা উপজেলা: ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য জনপদবাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি সীমান্তবর্তী উপজেলা...
03/05/2026

ডিমলা উপজেলা: ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য জনপদ

বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি সীমান্তবর্তী উপজেলা হলো ডিমলা। উত্তরে ভারতের কোচবিহার, পূর্বে লালমনিরহাটের হাতীবান্ধা, দক্ষিণে জলঢাকা ও পশ্চিমে ডোমার উপজেলা দ্বারা বেষ্টিত এই জনপদটি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত।

নামকরণ ও ইতিহাস

ডিমলা নামের উৎপত্তি নিয়ে দুটি জনশ্রুতি প্রচলিত। এক মতে, ১৭৭০ সালে জমিদার বাবু হররাম সেন এখানে ডিম্বাকৃতি (ডিমের মতো) একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, যার থেকেই ‘ডিমলা’ নামের সৃষ্টি। অপর মতে, এলাকার তেল্লাই বিলে প্রচুর পাখির ডিম পাওয়া যেত, যা থেকে ‘ডিম তেল্লাই’ হয়ে কালক্রমে ‘ডিমলা’ নাম ধারণ করে।

ইতিহাসের পাতায় ডিমলার অবস্থান অতি প্রাচীন। একসময় এটি কামরূপ রাজ্য, পাল ও কোচ রাজবংশের অধীনে ছিল। ১৭৯৩ সালে থানা হিসেবে যাত্রা শুরু করে ডিমলা এবং ১৯৮৪ সালে উপজেলায় উন্নীত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ডিমলা ছিল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা। ১১ ডিসেম্বর পাক হানাদারমুক্ত হয় এই উপজেলা।

ভূগোল ও প্রশাসন

ডিমলা উপজেলার মোট আয়তন প্রায় ৩২৬.৮০ বর্গকিলোমিটার। এখানকার পূর্ব সীমানা বয়ে চলেছে তিস্তা নদী, আর পশ্চিম ধরে বুড়ি তিস্তা। এই নদীবিধৌত এলাকার পূর্বাংশ বালুকাময় ও অনুর্বর হলেও পশ্চিমাংশ অত্যন্ত উর্বর।

প্রশাসনিকভাবে ডিমলা ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো: পশ্চিম ছাতনাই, বালাপাড়া, ডিমলা সদর, খগা খড়িবাড়ী, গয়াবাড়ী, নাউতারা, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, টেপা খড়িবাড়ী এবং পূর্ব ছাতনাই।

অর্থনীতি ও জনজীবন

ডিমলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এখানকার প্রধান ফসল ধান, ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজ, আদা ও হলুদ। বিশেষ করে ভুট্টা ও মরিচের ফলন উল্লেখযোগ্য। এ ছাড়া তিস্তা নদী থেকে সংগৃহীত নুড়িপাথর ও বালু এই উপজেলার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ডিমলার মোট জনসংখ্যা ৩,১৬,৮৩৮ জন। সংখ্যাগরিষ্ঠ ৮৯.০৮% মুসলমান, প্রায় ১০.৯০% হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৯৭০ জন।

শিক্ষা ও সংস্কৃতি

শিক্ষার হারে ডিমলা এগিয়ে যাচ্ছে। বর্তমান সাক্ষরতার হার ৬৭.৬৪%। উপজেলায় রয়েছে ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়, ঝুনাগাছ চাপানী সরকারি মহিলা মহাবিদ্যালয়, খগাখড়িবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া কারিগরি শিক্ষার জন্যও রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

ভাওয়াইয়া ও সত্যপীরের গান ডিমলার লোকসংস্কৃতির অঙ্গ। কালীগঞ্জের উরশ ও মেলা এখানকার সবচেয়ে বড় উৎসব। হাডুডু, ডাংগুলির মতো ঐতিহ্যবাহী খেলা এখন ক্রিকেটের কাছে কিছুটা ম্লান হলেও এখনও জনপ্রিয়।

দর্শনীয় স্থান ও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

প্রকৃতিপ্রেমীদের জন্য ডিমলায় দেখার মতো স্থান রয়েছে তিস্তা নদী, বুড়ি তিস্তা নদী, বালাপাড়া বুরুজ ও গণকবর, তিস্তা সেচ প্রকল্প এবং ডিমলা জমিদার বাড়ি।

এই উপজেলার কৃতি সন্তানদের মধ্যে মশিউর রহমান যাদু মিয়া (সাবেক সিনিয়র মন্ত্রী), শফিকুল গনি স্বপন (সাবেক মন্ত্রী), এন.কে. আলম চৌধুরী প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য।

যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষার প্রসার ও কৃষি নির্ভর অর্থনীতির এই জনপদ ডিমলা আজও তার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে চলছে। প্রাকৃতিক সৌন্দর্য ও সাদামাটা মানুষের আন্তরিকতায় ডিমলা যেকোনো পর্যটক কিংবা গবেষকের মন কাড়তে সক্ষম।

We recently had the pleasure of meeting two newly admitted students of the 2025–26 session, along with their parents. It...
03/05/2026

We recently had the pleasure of meeting two newly admitted students of the 2025–26 session, along with their parents. It was truly inspiring to learn that both guardians are teachers, which made the moment even more special for us.
We are hopeful that these students will achieve great success in the future and proudly carry the name of Dimla to greater heights across the world.

Chittagong University students Association of Dimla

We received a sudden treat from our Treasurer Mehedi Al Hasan . On behalf of Chittagong University students Association ...
01/05/2026

We received a sudden treat from our Treasurer Mehedi Al Hasan .
On behalf of Chittagong University students Association of Dimla, we extend our heartfelt gratitude to him. Also thank you who are part in this treat.

Together, by working hand in hand, we will continue to take our organization forward.
Once again, thank you.

🎓 Alumni Information Update – We Need You!Stay Connected. Stay Involved. Stay Proud.Dear Alumni,We are updating our Alum...
01/05/2026

🎓 Alumni Information Update – We Need You!
Stay Connected. Stay Involved. Stay Proud.

Dear Alumni,
We are updating our Alumni Database to strengthen our community, improve communication, and create more opportunities for networking, events, and collaboration.
✅ All alumni from the 2018–19 session and all earlier batches are warmly invited by the CUAD family.
We are truly delighted to bring our respected alumni together once again, where memories, bonds, and the spirit of the organization will be relived and strengthened. We hope this reunion with CUAD will be joyful, meaningful, and truly memorable.
✅ Please take 2 minutes to fill out the form and help us stay connected.

🔗 Fill out the form here:
https://forms.gle/UyYa9ehPSMruhQJn8

📌 Your information will be kept confidential and used only for alumni‑related purposes.
Thank you for being a valued part of our alumni family!
Please share this with fellow Alumni.
———
Your Faithfully,
Chittagong University students Association of Dimla

We’re happy to share the official email of the Chittagong University students Association of Dimla!  You can now reach u...
30/04/2026

We’re happy to share the official email of the Chittagong University students Association of Dimla! You can now reach us anytime at [email protected] for any queries, ideas, or collaborations. This will help us stay more connected and responsive to everyone.

Feel free to get in touch—we’d love to hear from you!

Chittagong University students’ Association of Dimla is pleased to announce the eight leaders for the 2026–27 executive ...
16/04/2026

Chittagong University students’ Association of Dimla is pleased to announce the eight leaders for the 2026–27 executive year from the 2024-25 session, consisting of the
Assistant Office Secretary - Sadia Siddika
Assistant Treasurer- Mazidul Islam
Assistant Public Relations & Publication Secretary - Airin Shikder
Fundraising & Sponsorship Secretary - আব্দুল্লাহ আল মামুন
Design & Creative Secretary - Md Tanver Rahaman
Education & Research Secretary - Shason Islam
Planning & Development Secretary) - Anik Chandra Ray
Secretary of Social Service - Joynob Akter

We hope that they will successfully lead the organization forward. We seek everyone’s support and best wishes.

Address

University Of Chittagong
Chittagong
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University students Association of Dimla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share