শিশু ফুল - Shishu Ful

শিশু ফুল - Shishu Ful শিশু ফুল - Shishu ful
শিশুদের মৌলিক চাহিদা- খাদ্য,বস্র,বাসস্হান,শিক্ষা,চিকিৎসা আদায় করা আমাদের মূল লক্ষ।

03/03/2024

শিশু ফুলদের ছুটির পর বাসায় ফিরার পথে।🥰

- অসহায় শিশুদের নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালার ইচ্ছে থাকলে স্বপ্ন পূরণ হবেই একদিন।

❤️❤️❤️
20/02/2024

❤️❤️❤️

05/02/2024

MashAllah

আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালা'র জন্য। আলহামদুলিল্লাহ, As-Sadaqah Foundation এর উদ্যোগে আস-সাদাকাহ ...
16/01/2024

আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালা'র জন্য।

আলহামদুলিল্লাহ, As-Sadaqah Foundation এর উদ্যোগে আস-সাদাকাহ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত শিশু ফুল - Shishu Ful এর ফুলদের নতুন বছরের বই উপহার দেওয়া হয়।

- আমরা আশা করছি এবং চেষ্টাও করে যাচ্ছি- শিশু ফুল - Shisu ful এর মাধ্যমে অনেক ঝড়ে পড়া ফুলদের ভবিষ্যত ফুলের মতো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

বিশেষ কৃতজ্ঞতা- যারা সবসময় As-Sadaqah Foundation (মানুষের স্বার্থে, মানুষের পাশে) এর মানবিক কাজগুলোতে, দেয়া, শ্রম, পরামর্শ, হাদিয়া ইত্যাদি দিয়ে শরীক হয়ে থাকেন সবাইকে জাযাকাল্লাহ খাইরান।

▪️- পথশিশু সৃষ্টির পথ বন্ধ হোক।🔸- আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।শিশু ফুল - Shishu Ful  হলো As-Sadaqah ...
28/12/2023

▪️- পথশিশু সৃষ্টির পথ বন্ধ হোক।

🔸- আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
শিশু ফুল - Shishu Ful হলো As-Sadaqah Foundation দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। শিশু ফুল - Shishu ful এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো অবহেলিত,নিষ্পেষিত, নিপীড়িত শিশুদের জন্য মৌলিক চাহিদা - খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি বাস্তবায়ন করা।

🔹- বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অধিকাংশ পরিবার মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, ও দরিদ্র। যার ফলে পরিবারগুলো ঠিকমতো জীবনযাপন করতে পারেন না৷ কারণ তারা তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে অক্ষম। তাই পরিবারগুলো সঠিকভাবে তাদের শিশুদের চাহিদা পূরণ করতে পারে না। ফলে ক্ষুধা মেটাতে অনেক শিশু নেমে পড়ে রাস্তায়, পরবর্তীতে তাদের নাম হয়ে যায় পথশিশু। এ ছাড়া পারিবারিক কলহের কারণে শিশুরা রাস্তায় তাদের জীবনযাপনের পথ বেছে নেই। তা ছাড়া মা-বাবার বিবাহবিচ্ছেদ ও পিতা-মাতার অকালমৃত্যু পথশিশু তৈরি হওয়ার একটি অন্যতম কারণ। এরকম আরো নানা কারণে পথশিশু সৃষ্টি হয়ে থাকে। 😞

▪️- পথশিশুরা একমুঠো ভাতের জন্য রাস্তায় নেমে পড়ে। কেউ কাজ করে, কেউ ভিক্ষাবৃত্তি করে, আবার কেউ কেউ খাবারের জন্য চুরি করে। আবার সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি শিশুদের দ্বারা অসৎ কাজ করিয়ে নেয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অকল্যাণকর। যেমন একদিকে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, অন্যদিকে শিশুদের দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ডে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তাই এই শিশুদের স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া বা তাদের ভালো জীবনযাপন নিশ্চিত করা আমাদের, সমাজের ও রাষ্ট্রের কর্তব্য। তাই সমাজের সচেতন মহল ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে পথশিশুদের জীবনমান উন্নয়নে। 🌼

▫️- সরকার সহ আমাদের সবার উচিৎ পথশিশু যাতে সৃষ্টি না হয়, সে জন্য রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সচেতনতা সৃষ্টি করতে হবে।

🔸- পথশিশুদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজ, এলাকা, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি সংস্থাগুলোকেও জোরালোভাবে এগিয়ে আসতে হবে। সেই হিসেবে আমাদের As-Sadaqah Foundation দ্বারা পরিচালিত শিশু ফুল - Shishu ful প্রতিষ্ঠানটি শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে,ইনশাআল্লাহ।

🔸- যদি এখন থেকেই বাংলাদেশ শিশুদের জীবনমানের উন্নয়ন করতে না পারে, তাহলে ধীরে ধীরে সমাজে বখাটেদের সংখ্যা বেড়ে যাবে। তাদের দ্বারা তৈরি হবে অপরাধীও।

🔹- পথশিশুদের জীবনমান উন্নয়নে সুশীল সমাজ, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার ফলে পথশিশুরা বখাটে না হয়ে আগামীর ভবিষ্যৎ কর্ণধার হয়ে উঠবে। পথশিশুরা সবার প্রচেষ্টায় সুশিক্ষিত হলে দেশকে ভালো কিছু দেবে বলে আশা করা যায়।
সুযোগ করে দিলে তারাও পারবে। ❤️🌼

10/12/2023

- As-Sadaqah Foundation দ্বারা পরিচালিত বিনামূল্যে শিক্ষা অপরাজেয় - Oporajeyo এর একজন শিশু ফুলের "মা" কে নিয়ে গাওয়া একটা গজলের ছোট্ট একটা অংশ।

- তাদের নিয়ে অনেক স্বপ্ন, ইনশাআল্লাহ সুযোগ পেলে তারাও পারবে। শুধু সুযোগটা করে দিতে হবে আমাদের।

06/12/2023

- আমাদের অপরাজেয় - Oporajeyo একজন স্বপ্নবাজ শিশু ফুল। তাঁরা শিখছে এবং শিখবে। তাদেরও স্বপ্ন অনেক বড়, সুযোগ পেলে তাঁরাও পারবে ইনশাআল্লাহ, শুধু সুযোগটা করে দিতে হবে আমাদের।

- অযুর ফরজ এবং গোসলের ফরজ।

অযুর ফরজ ৪ টি
১.মুখমণ্ডল পরিষ্কার করা
২.দুই হাতের কনুইসহ কব্জি পরিষ্কার করা
৩.মাথা মসেহ করা
৪.দুই পায়ের টাখনুসহ গোড়ালি পরিষ্কার করা

- গোসলের ফরজ ৩ টি।

১.গড়গড়াসহ কুলি করা
২.নাকে পানি দেওয়া
৩.সারা শরীরে পানি দেওয়া

04/12/2023

অপরাজেয় - Oporajeyo একজন ছোট ফুল। সুযোগ পেলে তারাও পারবে ইনশাআল্লাহ। শুধু সুযোগটা করে দিতে হবে আমাদের।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when শিশু ফুল - Shishu Ful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share