10/06/2026
শোক প্রকাশ ও গভীর সমবেদনা:
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"🥲
গভীর শোক ও অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ)-এর সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী "ইনতিশার হাসনাত জিমেল" রাঙ্গামাটিতে হ্রদের পানিতে ডুবে ইন্তেকাল করেছেন।
তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে 'চুসাপ' পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। 'চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ)'-এর পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
একই সাথে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা'আলা তাঁর পরিবার ও পরিজনদের এই অপূরণীয় ক্ষতি এবং গভীর শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করুন। আমিন।