21/06/2026
দুই কিডনিই নষ্ট হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন দুই সন্তানের অসহায় বাবা মোঃ সুমন!
প্রতিদিনের ডায়ালাইসিস শুধু চিকিৎসা নয়, এটি একটি অনবরত সংগ্রামের নাম। মো. সুমন উপজেলার মঘাদিয়া কাজীরতালুক গ্রামের একজন নিম্নআয়ের কর্মজীবী ব্যক্তি। পেশায় তিনি একজন সিএনজি চালক এবং দুইজন সন্তানের পিতা যাদের মধ্যে বড় সন্তান চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত এবং ছোট সন্তানের বয়স মাত্র ৫ বছর।
পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে তিনি ২০২৪ সালে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য গমন করেন। কিন্তু প্রবাস জীবনের অল্প সময়ের মধ্যেই তিনি গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন এবং তাঁর একটি কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে যায়। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে দেশে ফিরে আসতে হয়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কিছুদিন অতিবাহিত হলেও ২০২৫ সালের ডিসেম্বর মাসে জানা যায় যে, তাঁর অপর কিডনিটিও সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। ফলে বর্তমানে তিনি জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় জীবনযাপন করছেন।
বর্তমানে তাঁর জীবন রক্ষার একমাত্র উপায় নিয়মিত ডায়ালাইসিস, যা তাঁকে প্রতি সপ্তাহে তিনবার গ্রহণ করতে হচ্ছে। প্রতিবার ডায়ালাইসিসে প্রায় ৫,০০০ টাকা ব্যয় হয়, যার ফলে মাসিক মোট চিকিৎসা ব্যয় প্রায় ৮০,০০০ টাকারও অধিক হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ বারেরও বেশি ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা বাবদ মোট ব্যয় প্রায় ৮ লক্ষ টাকায় পৌঁছেছে।
একজন স্বল্প আয়ের ব্যক্তির পক্ষে এ বিপুল ব্যয় বহন করা সম্পূর্ণরূপে অসম্ভব হয়ে পড়েছে। ফলে তাঁর পরিবার বর্তমানে চরম আর্থিক অনটন ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই কঠিন ও সংকটাপন্ন সময়ে তাঁর জীবন রক্ষার্থে সবার আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
আপনাদের সহানুভূতি ও আর্থিক সহায়তা একজন অসহায় পিতার চিকিৎসার পথ সুগম করতে পারে এবং তাঁর দুইটি অপ্রাপ্তবয়স্ক সন্তানের ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুদান পাঠানোর তথ্য:
Bkash, Nagad, Rocket:
01853 32 51 53 (Personal)
Bkash Account Name: Shanaj Begum
Bank Transfer:
Munir Foundation
41979 010 17143
Pubali Bank PLC, Sitakund Branch, Chittagong
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong
অনুদান পাঠানোর সময় অবশ্যই রেফারেন্স হিসেবে লিখুন: 273 অথবা Sumon