AYUB BIBI TRUST

Call Directions

AYUB BIBI TRUST AYUB BIBI TRUST

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৩আয়ুব বিবি ট্রাস্ট এর প্রধান নির্বাহী জনাব মাস্টার হাফেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত...
14/08/2023

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৩
আয়ুব বিবি ট্রাস্ট এর প্রধান নির্বাহী জনাব মাস্টার হাফেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম -হাকিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, ভুমিদাতা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোঃ আজিম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব এম এ সালাম, শিক্ষানুরাগী জনাব শাহজাহান ফারুকী, আজিম হাকিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোঃ মনজুর আলম, কর্ণফুলী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর সভাপতি এবং শাহ আমানত ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক জনাব আজিম উদ্দিন, শিক্ষানুরাগী জনাব আব্বাস আলী খান, সহকারী প্রধান শিক্ষক জনাব অখিল চন্দ্র পাল ট্রাস্ট সদস্য জনাব সেকেন্দার আলী সহ সকল শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জনাব উৎপল রায়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোঃ মনজুর আলম। প্রধান অতিথির বক্তব্যে জনাব আজিম আলী বলেন, প্রকৃতি ও জলবায়ুর পরিবর্তনের সাথে মানিয়ে চলার জন্য বৃক্ষ অপরিহার্য। তিনি আরও বলেন, আগামীতে বৃক্ষরোপণ কর্মসূচি আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে। সভাপতির বক্তব্যে জনাব মোঃ হাফেজ আহমদ উক্ত কর্মসূচি সফল করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তীতে এই কর্মসূচিকে প্রসারিত করার প্রতিশ্রুতি দেন।
বক্তব্য শেষে অতিথি বৃন্দের কাছ থেকে চারা গ্রহণ করেন অভিভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও প্রতিনিধিগণ। অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিদ্যালয় আঙ্গিনায় চারা লাগিয়ে উক্ত কর্মসূচি সাফল্যমন্ডিত করেন প্রধান অতিথি জনাব মোঃ আজিম আলী। সবশেষে উপস্থিত সকল অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Address

Chittagong
4031

Telephone

+8801711025228

Website

Alerts

Be the first to know and let us send you an email when AYUB BIBI TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share