গাউসিয়া কমিটি বাংলাদেশ শীতলঝর্ণা আবাসিক ইউনিট

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গাউসিয়া কমিটি বাংলাদেশ শীতলঝর্ণা আবাসিক ইউনিট
Directions

গাউসিয়া কমিটি বাংলাদেশ শীতলঝর্ণা আবাসিক ইউনিট গাউসিয়া কমিটি বাংলাদেশ,পাঁচলাইশ ওয়ার্ডের একটি ইউনিট।

আলহামদুলিল্লাহ.!  আগামী ১০ই আগস্ট ২০২৬ ইংরেজি প্রকাশিত এসএসসি / দাখিল পরীক্ষার ফলাফল আশানুরূপ হওয়ার নিয়তে এবং চলমান এইচএ...
09/08/2026

আলহামদুলিল্লাহ.! আগামী ১০ই আগস্ট ২০২৬ ইংরেজি প্রকাশিত এসএসসি / দাখিল পরীক্ষার ফলাফল আশানুরূপ হওয়ার নিয়তে এবং চলমান এইচএসসি পরীক্ষা সুস্থ সফলভাবে দিয়ে কামিয়াবির নিয়তে ছাত্র বন্ধুদের নিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ শীতল ঝর্ণ ইউনিটের পক্ষ থেকে বরকতময় খতমে গাউসিয়া শরীফের আয়োজন করা হয়েছে..! উক্ত খতমে সম্মানিত মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী মাওলানা মো. নাঈম উদ্দীন..! এবং অত্র সংগঠনের দায়িত্বশীল,, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল রিমন ও প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আবরার নাঈম..! অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে খতমাত আদায় করা হয় এবং পরিশেষে মিলাদ-কিয়াম এবং সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়..!

বন্যকবলিত চট্টগ্রামবাসীর পাশে দাড়ানোর আহবান
12/07/2026

বন্যকবলিত চট্টগ্রামবাসীর পাশে দাড়ানোর আহবান

💕হিজরি নববর্ষের শুভেচ্ছা! 🌙পবিত্র মহররম মাসের আমল ও ফযিলত🌙💚১লা মহররমের আমল: ♣️১লা মহররম দুই রাকাত নামায আদায় করা যায়। ...
17/06/2026

💕হিজরি নববর্ষের শুভেচ্ছা!

🌙পবিত্র মহররম মাসের আমল ও ফযিলত🌙

💚১লা মহররমের আমল:

♣️১লা মহররম দুই রাকাত নামায আদায় করা যায়। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর তিনবার করে সূরা ইখলাস পড়বেন। এরপর নিম্নোক্ত দো'আটি পাঠ করলে সারা বৎসর শয়তানের প্ররােচনা থেকে রক্ষা পাবে, এবাদতের একনিষ্ঠতা হাসিল হবে এবং সকল বিপদ থেকে রক্ষিত থাকবে ইনশাআল্লাহ। দোয়াটি এই-
اللَّهُمَّ أَنْتَ الْأَبَدِيُّ الْقَدِيمُ وَهَذِهِ سَنَةٌ جَدِيدَةٌ أَسْىىَٔلُكَ فِيهَا الْعِصْمَةَ مِنَ الشَّيٰطِينِ وَأَوْلِيَاءِهِ وَالْعَوْنِ عَلَى هَذِهِ النَّفْسِ الْأَمَّارَةِ بِالسُّوْءِ وَالإِشْتِغَالِ بِمَا يُقِرُّ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّمَ بُنِي إِلَيْكَ يَا كَرِيمُ.

উচ্চারণ: আল্লাহুম্মা আন্তাল্‌ আবাদিইউল ক্বদীমু, ওয়া হাজিহী ছানাতুন্‌ জাদীদাতুন্‌ আছআলুকা ফী-হাল ই'সমাতা মিনাশ্ শায়াত্বীনি ওয়া আউলিয়াইহী ওয়াল 'আউনি আ'লা হাজীহিন নাফসিল আম্মারাতি বিছু-য়ী ওয়াল ইশতিগ্ব-লি বিমা ইউকিররু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়া ইলাইকা ইয়া কারীমু।

♣️
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ, শীতল ঝর্ণ ইউনিট..!

🌙পবিত্র মহররম মাসের আমল ও ফযিলত🌙💚১লা মহররমের আমল: ♣️১লা মহররম দুই রাকাত নামায আদায় করা যায়। প্রতি রাকাতে সূরা ফাতিহার ...
16/06/2026

🌙পবিত্র মহররম মাসের আমল ও ফযিলত🌙

💚১লা মহররমের আমল:

♣️১লা মহররম দুই রাকাত নামায আদায় করা যায়। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর তিনবার করে সূরা ইখলাস পড়বেন। এরপর নিম্নোক্ত দো'আটি পাঠ করলে সারা বৎসর শয়তানের প্ররােচনা থেকে রক্ষা পাবে, এবাদতের একনিষ্ঠতা হাসিল হবে এবং সকল বিপদ থেকে রক্ষিত থাকবে ইনশাআল্লাহ। দোয়াটি এই-
اللَّهُمَّ أَنْتَ الْأَبَدِيُّ الْقَدِيمُ وَهَذِهِ سَنَةٌ جَدِيدَةٌ أَسْىىَٔلُكَ فِيهَا الْعِصْمَةَ مِنَ الشَّيٰطِينِ وَأَوْلِيَاءِهِ وَالْعَوْنِ عَلَى هَذِهِ النَّفْسِ الْأَمَّارَةِ بِالسُّوْءِ وَالإِشْتِغَالِ بِمَا يُقِرُّ صَلَّي اللّٰه عَلَيْهِ وَسَلَّمَ بُنِي إِلَيْكَ يَا كَرِيمُ.

উচ্চারণ: আল্লাহুম্মা আন্তাল্‌ আবাদিইউল ক্বদীমু, ওয়া হাজিহী ছানাতুন্‌ জাদীদাতুন্‌ আছআলুকা ফী-হাল ই'সমাতা মিনাশ্ শায়াত্বীনি ওয়া আউলিয়াইহী ওয়াল 'আউনি আ'লা হাজীহিন নাফসিল আম্মারাতি বিছু-য়ী ওয়াল ইশতিগ্ব-লি বিমা ইউকিররু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়া ইলাইকা ইয়া কারীমু।

♣️ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রাহমাতুল্লাহি আলায়হি বলেন, মুহররমের ১ম তারিখে ছয় রাকাত নামায নিম্ন লিখিত নিয়মে আদায় করলে আল্লাহ তা'আলা তাকে বেহেশতে ইমারত দান করবেন এবং ছয় হাজার বালা মুসিবত দূর করে দিয়ে সমপরিমাণ নেক আমলের সওয়াব দান করবেন।
উক্ত নামায দুই রাকাত করে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে ১০ বার সূরা ইখলাস দিয়ে আদায় করবেন।

♣️ইমামুত্ তরীক্বত হযরত বাহাউদ্দীন নকশবন্দী রাহমাতুল্লাহি আলায়হি এরশাদ করেন, যে ব্যক্তি সূরা ফাতিহার সাথে ১১ বার সূরা ইখলাস দিয়ে চার রাকাত নামায আদায় করে নিম্নের দোয়াটি একবার পাঠ করে তাকে বেশুমার সওয়াব প্রদান করা হবে।
দোয়া: সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।

💚 মুহাররম ও আশুরার রোযার ফযিলত:

মহররম মাস অত্যন্ত ফযীলতপূর্ণ সম্মানিত মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ নিষিদ্ধ। কুরআনের ভাষায় ‘আরবাআতুন হুরুম’-অর্থাৎ চার সম্মানিত মাসের অন্যতম এই মাস। এ মাসে রোযা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

১। মায়মুন ইবনে মেহরান হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বলেন, হুযুরে পাক (দ) এরশাদ করেন, কোন ব্যক্তি যদি মহররম মাসের আশুরার দশটি রোযা রাখে, তবে তাকে দশ হাজার ফেরেশতার ইবাদাতের পরিমাণ পুণ্য দান করা হয়। তা ছাড়া দশ হাজার হাজী এবং ওমরাকারীদের ন্যায় পুণ্য ও দান করা হয়।
(গুনিয়াতুত্ব ত্বালেবীন)

২। আবু নসর সনদ পরম্পরায় হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণনা করেন যে, হুযুরে পাক (দ) এরশাদ করেন, মহররম মাসে যদি কেউ রােযা রাখে তবে প্রতিটি রােযার বদলে
ত্রিশটি রোযার পুণ্য লাভ করে।
(গুনিয়াতুত্ব ত্বালেবীন)

৩। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أفضل الصيام بعد رمضان شهر الله المحرم
‘রমযান মাসের ফরয রোযার পর সম্মানিত মাস মুহাররমের রোযাই হল সর্বশ্রেষ্ঠ রোযা।’
[সহীহ মুসলিম ২/৩৬৮; জামে তিরমিযী ১/১৫৭]

👉এর মধ্যে আশুরার রোযার ফযীলত আরও বেশি।

৪। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোযা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি। [সহীহ বুখারী হাদিস নং-১/২১৮]

৫। অন্য হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التى قبله
‘আমি আশাবাদী যে, আশুরার রোযার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগীরা) গুনাহ ক্ষমা করে দিবেন।
[সহীহ মুসলিম ১/৩৬৭; জামে তিরমিযী ১/১৫৮]

৬। আশুরার রোযা সম্পর্কে এক হাদীসে এসেছে যে, ‘তোমরা আশুরার রোযা রাখ এবং ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ। [মুসনাদে আহমদ ১/২৪১]

৭। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ তারিখ সহ আশুরার দিনও অবশ্যই রোযা রাখব।
[সহীহ মুসলিম ১/৩৫৯]

৮। হযরত আবু হােরায়রা (রাঃ) বলেন, হুযুরে পাক (দঃ) এরশাদ করেন, বনি ইস্রাইলদের উপর সারা বৎসরের মহররম মাসের দশ তারিখের আশুরার রােযা ফরজ ছিল। তাই মুসলমানদেরও উচিত আশুরার দিন রােযা রাখা এবং পরিবার-পরিজনদের জন্য তৃপ্তিজনক ইফতারী ও আহারের ব্যবস্থা করা। কেননা, এই দিনের বরকতে আল্লাহ তায়ালা সারা বৎসর সুখ-শান্তিতে রাখেন। এই দিনের রােযার বরকতে আল্লাহ তায়ালা চল্লিশ বৎসরের গুনাহ মাফ করেন।
(গুনিয়াতুত্ব ত্বালেবীন)

৯। হযরত আব্বাস (রা) বলেন, হযরত রাসূলে কারীম (দ) এরশাদ করেন, যে ব্যক্তি যিলহজ্জ মাসের শেষ দিন এবং মহররম মাসের প্রথম দিন রােযা রাখে, সে যেন বিগত বৎসরের রােযা রাখা আরম্ভ করল। ইহার ফলে আল্লাহ তায়ালা তার পঞ্চাশ বৎসরের পাপ মার্জনা করে দেন।
(গুনিয়াতুত্ব ত্বালেবীন)

১০. হযরত উরওয়াহ (রহ) হযরত আয়েশা (রা) হতে বর্ণনা করেন, আইয়্যামে জাহেলিয়াতে কোরায়েশ সম্প্রদায়ের লােকেরা আশুরার দিন রােযা রাখত। হিজরতের পূর্বে মক্কায় অবস্থান কালে হযরত রাসূলে কারীম (দ) ও তাঁর সাহাবীগণও আশুরার দিন রােযা রাখতেন। হুযুরে পাক (দ) হিজরত করে মদীনায় তাশরীফ আনার পর ইয়াহুদিগণের কাছে আশুরার দিনটির কথা জিজ্ঞাসা করলেন। তারা জবাবে বলল যে, ঐদিন আল্লাহ তায়ালা হযরত মূসা (আ) এবং তাঁর কাউম বনি ইস্রাইলগণকে ফিরআউনের হাত হতে মুক্তি প্রদান করেন।
অতএব ঐ গৌরবময় দিনটির সম্মান জ্ঞাপনার্থে আমরা ঐদিনে রােযা রাখি। তাদের কথা শ্ৰবণপূর্বক হযরত রাসূলে কারীম (দ) বলেন, তােমরা আল্লাহর নবী হযরত মূসা (আ) এর যতখানি হকদার, আমরা তার সম্পর্কে তদপেক্ষাও অধিক হকদার। অতঃপর হুযুরে পাক (দ) তাঁর উম্মতগণকে নির্দেশ করলেন যে, তােমরাও আশুরার দিন রােযা রাখ।
(গুনিয়াতুত্ব ত্বালেবীন)

আল্লাহ পাক এই পবিত্র মহররম মাসে আমাদের সবাইকে বেশী বেশী ইবাদত বান্দেগী করার তৌফিক দান করুক, আমিন।🤲

📚তথ্যসূত্রঃ
১. গুনিয়াতুত তালেবিন.(হযরত আবদুল কাদের জিলানী কৃত)।
২. গাউসিয়া তারবিয়াতী নেসাব।
৩. তরজুমানে আহলে সুন্নত ওয়াল জাম'আত।
৪. বারো মাসের নফল ইবাদত।

সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।

যে কোন মূল্যায়ন পুরস্কার মানুষ কে আরো উদ্যোমী আত্মবিশ্বাসী করে গড়ে তোলে...যেখানে কমিটির কোন কার্যক্রম ছিল না, সেখানে গাউ...
14/06/2026

যে কোন মূল্যায়ন পুরস্কার মানুষ কে আরো উদ্যোমী আত্মবিশ্বাসী করে গড়ে তোলে...যেখানে কমিটির কোন কার্যক্রম ছিল না, সেখানে গাউসিয়া কমিটি শীতলঝর্ণা ইউনিট
আজ ৩য় স্থান অর্জন!

এ অর্জন আমার আপনার সবার.! ভবিষ্যতে আরও আপনাদের সাহায্য একান্ত কাম্য করছি..! শুকরিয়া..!💖

8 thousand member family..!💫Thanks for all..!✌️
30/05/2026

8 thousand member family..!💫
Thanks for all..!✌️

29/05/2026


৮ হাজার সদস্যে পরিবার আমাদের পেইজ।
I've just reached 8K followers! Thank you for continuing support. every one of you. 🙏🤗🎉

29/05/2026

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাউসিয়া কমিটি বাংলাদেশ শীতলঝর্ণা আবাসিক ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share