27/08/2026
ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের মানুষের প্রতি রইল গভীর সমবেদনা ও প্রার্থনা।
এমন দুর্যোগের মুহূর্তে সীমান্ত আমাদের ভূগোলের কথা মনে করিয়ে দেয়, আর মানবতা মনে করিয়ে দেয়—আমরা প্রতিবেশী, আমরা একে অপরের পাশে।
যাঁরা প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপত্তা এবং বিপর্যস্ত জনপদগুলোর দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।
এই কঠিন সময়ে নেপালের জনগণের পাশে সংহতি নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। 🇧🇩🇳🇵