PCIU Indigenous students family

PCIU Indigenous students family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PCIU Indigenous students family, Community Organization, south khulsi, Chittagong.

Heartiest congratulations to Roni chakma (LLB-22), a student of Port City International University, on successfully pass...
17/03/2026

Heartiest congratulations to Roni chakma (LLB-22), a student of Port City International University, on successfully passing the Bar Examination and becoming an Advocate. This remarkable achievement is a testament to his dedication and perseverance.. Wishing him a bright and successful future in his legal career.”

28 January 2026We express our sincere gratitude to the Department of Journalism, Port City International University, for...
28/01/2026

28 January 2026
We express our sincere gratitude to the Department of Journalism, Port City International University, for inviting us to participate in the
“Indigenous Youth for Truth: Smart Clicks, Strong Citizens.”
The program was jointly organized by the British Council and ULAB. It was an enriching and insightful experience for our students to attend this seminar.
Through this session, the participants developed a clear understanding of Digital Citizenship and Misinformation Resilience, with focused discussions on:
Safeguarding
Media Literacy
Media Etiquette
Fact Checking
Such initiatives are highly commendable and play a crucial role in fostering responsible, informed, and resilient digital citizens. We sincerely appreciate the organizers for arranging this meaningful program.

Congratulations Dri Sty  ChakmaPCIU Indigenous Students Family congrats you on being elected as the Sports and Cultural ...
25/10/2025

Congratulations Dri Sty Chakma
PCIU Indigenous Students Family congrats you on being elected as the Sports and Cultural Secretary of the PCIU Computer Club ! We also Congratulate other members of the computer club whom are elected.All of Your passion, energy, and leadership will surely bring new life to the club activities. Wishing you all a vibrant and successful term ahead.

may you all lead the club with creativity, unity, and confidence.

PCIU আদিবাসী শিক্ষার্থী পরিবারের ২৯ ব্যাচের ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের শিক্ষার্থী লুম্বিনী খীসা এর বাবার মৃত্যুতে PCIU...
22/08/2025

PCIU আদিবাসী শিক্ষার্থী পরিবারের ২৯ ব্যাচের ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের শিক্ষার্থী লুম্বিনী খীসা এর বাবার মৃত্যুতে PCIU শিক্ষার্থী পরিবার গভীরভাবে শোকাহত এবং শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা।

আমরা আঙ্কেলের বিদেহী আত্মার সদগতি কামনা করছি।

"Indigenous Peoples and AI: Defending Rights, shaping Futures."৯ আগস্ট ,আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ । সবাইকে জানাই পোর...
08/08/2025

"Indigenous Peoples and AI: Defending Rights, shaping Futures."

৯ আগস্ট ,আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ ।
সবাইকে জানাই পোর্ট সিটি আদিবাসী শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে
আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ।

অদ্য ২০.০৭.২০২৫ ইং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টের নতুন লেকচারার হিসেবে যোগ দেন পিংকি...
24/07/2025

অদ্য ২০.০৭.২০২৫ ইং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টের নতুন লেকচারার হিসেবে যোগ দেন পিংকি চাকমা ম্যাডাম।

আজ ২৪.০৭.২০২৫ইং তারিখে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আদিবাসী শিক্ষার্থী পরিবারের প্রতিনিধি এবং সদস্যগণ পিংকি চাকমা ম্যাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।

শোকবার্তাআজ ২১ জুলাই ২০২৫, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমরা পোর্ট সিট...
21/07/2025

শোকবার্তা

আজ ২১ জুলাই ২০২৫, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমরা পোর্ট সিটি আদিবাসী শিক্ষার্থী পরিবার গভীরভাবে শোকাহত। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের বেশি শিক্ষার্থী ও একজন শিক্ষিকা নিহত হয়েছেন এবং বাকি কয়েকজনের অবস্থায়ও আশংকাজনক ।

আমরা, পোর্ট সিটি আদিবাসী শিক্ষার্থী পরিবার, নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ইশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেন এই ভয়াবহ শোকের মুহূর্তে পরিবারের সদস্যদের সাহস ও শক্তি দেন সকল বাধা-বিপত্তি অতিক্রম করার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালিতে এক আদিবাসী নারীকে ধর্ষ...
19/04/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালিতে এক আদিবাসী নারীকে ধর্ষণের বিচারের দাবিতে ৩ পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি                                                                                                         ...
17/04/2025

প্রেস বিজ্ঞপ্তি
১৭ এপ্রিল ২০২৫ খ্রি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের যৌথ বিবৃতি

গত ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো। বিভিন্ন সূত্রে জানা যায় যে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অপহরণ ঘটনার সাথে জড়িত। ইউপিডিএফ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন অপহরণ ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তীব্র নিন্দা এবং অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে।
জানা যায় যে, অপহৃত শিক্ষার্থীরা বিঝু উৎসব উপলক্ষে বন্ধুদের সাথে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। বিঝু শেষে গত ১৫ এপ্রিল তারা চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে। সেখানে গতকাল চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ার কারণে তারা পাঁচজনে খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে। গত ১৬ এপ্রিল সকালে কুকিছড়া থেকে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল নামক এক জায়গায় তাদের গাড়ি আটকানো হয় এবং টমটম গাড়ির ড্রাইভারসহ ৫ জন শিক্ষার্থীকে গিরিফুল নামক জায়গা থেকে এক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে টমটম ড্রাইভারকে ছেড়ে দিলেও পাঁচজন শিক্ষার্থীর খোঁজ এখনো পাওয়া যায়নি।

আমরা মনে করি, সাধারণ শিক্ষার্থীদের এমন অপহরণ ঘটনা পার্বত্য চট্টগ্রাম ও সারা বাংলাদেশে মানবাধিকার বিরোধী ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পরিপন্থী। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের ওপর এমন ঘৃণ্য ঘটনা আমাদের জন্য আত্মবিধ্বংসী কাজ। তাই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অপহৃত ৫ জন শিক্ষার্থীকে অতিদ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে মুক্তির দাবি জানাচ্ছি এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।

বার্তা প্রেরক,
ভুবন চাকমা
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যোগাযোগ: ০১৫৩২৩৪০৬৫৪

স্বাক্ষরিত শিক্ষার্থীদের নামঃ
১। পূজন চাকমা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (২০২১-২২), চুয়েট
২। মডেস্ট চাকমা, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং (২০-২১), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩। তপন চাকমা, ডেভেলপমেন্ট স্টাডিজ (২২-২৩), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪। অশেষ চাকমা, এগ্রিকালচার (১৮-১৯), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫। চংরাও ম্রো, সমাজকর্ম বিভাগ (২০-২১), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬। শরৎ বসু চাকমা, প্রাণীবিদ্যা (২০২৩-২৪), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৭। উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, ভূগোল ও পরিবেশ বিদ্যা (২০২১-২২), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৮। ময়ন্ত তঞ্চঙ্গ্যা, লোকপ্রশাসন (২০২০-২১), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৯। মংক্যচিং খিয়াং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (২০২২-২৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়
১০। প্রাচুর্য চাকমা, ইতিহাস বিভাগ (২০২২-২৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়
১১। রিমন চাকমা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (২০২১-২২), রুয়েট
১২। কুর্নিকোভা চাকমা, নৃবিজ্ঞান (২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়
১৩। শান্তা চাকমা, ম্যানেজমেন্ট (২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪। সাইমেচিং মারমা, ম্যানেজমেন্ট (২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫। অ্যালি মারমা, ইংরেজি (২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬। অর্জন চাকমা, ইংরেজি (২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭। স্টালিন চাকমা, ফার্মেসী (২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮। মিশুক চাকমা, ইতিহাস (২০২১-২০২২), ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯। মৈত্রীপূর্ণা চাকমা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার (২৩-২৪), ঢাবি
২০। পাতলাই ম্রো, ইংরেজি বিভাগ (২০২২-২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়
২১। নেবায়অং খুমী, মৃত্তিকা, পানি ও পরিবেশ (২০২২-২৩), ঢাবি
২২। অনন্ত তঞ্চঙ্গ্যা, দর্শন বিভাগ (২০১৮-১৯), ঢাবি
২৩। দনওয়ায় ম্রো, অপরাধ বিজ্ঞান বিভাগ (২০১৮-১৯), ঢাবি
২৪। তনয়া ম্রো, ভাষাবিজ্ঞান বিভাগ (২০২০-২১), ঢাবি
২৫। এছাইমং চাক, অর্থনীতি বিভাগ (২০১৮-১৯), ঢাবি
২৬। ছাইমংউ মারমা দীপু, শিল্পকলার ইতিহাস (২৩-২৪), ঢাবি
২৭। পার্বণ চাকমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (২০২২-২০২৩), বুয়েট
২৮। সৌরভ চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(২০২১-২২), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৯। শংকর তনচংগ্যা, ব্যবস্থাপনা (২০২১-২০২২), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩০। লিগ্যাল চাকমা হিসাববিজ্ঞান বিভাগ(২০২১-২২), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩১। প্রজ্ঞা রিছিল, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (২০২১-২২), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩২। জ্যোতিকা চাকমা, অর্থনীতি(২০২১-২২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৩। অর্নিক চাকমা, চারুকলা (২০২২-২৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৪। সোমা ডুমরী, প্রতœতত্ত¡ বিভাগ (২০২১-২২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৫। বিজলী তঞ্চঙ্গ্যা, সরকার ও রাজনীতি বিভাগ (২০১৭-২০১৮), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৬। নিহ্লাঅং মারমা, আন্তর্জাতিক সম্পর্ক (২০২২-২৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৭। চথুই মারমা, ফার্মেসি বিভাগ (২০২২-২০২৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৮। জয়েন চাকমা, ইংরেজি বিভাগ (২০২২-২৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৯। হ্রুই মুইং স্যাং মারমা, নাটক ও নাট্যতত্ত¡, (২০১৮-২০১৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪০। মনিকা তঞ্চঙ্গ্যা, নাটক ও নাট্যতত্ত¡ (২০২০-২১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪১। সত্যকুমার তঞ্চঙ্গ্যা, ভূমি ব্যবস্থাপনা ও আইন (২৩-২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়
৪২। অতীশ খীসা, ফার্মেসি (২৩-২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়
৪৩। সচিব কান্তি চাকমা, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা (২৩-২৪), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৪৪। মেমন লারমা, একাউন্টিং (২০১৬-১৭), বরিশাল বিশ্ববিদ্যালয়
৪৫। ক্লিন্টন চাকমা, আইন(২০২০-২১), বরিশাল বিশ্ববিদ্যালয়
৪৬। মংহাইনু মারমা, পাবলিক এডমিনিস্ট্রেশন(২০২০-২১), বরিশাল বিশ্ববিদ্যালয়
৪৭। লালপেক পাংখোয়া, আইন(২০২১-২২), বরিশাল বিশ্ববিদ্যালয়
৪৮। জাগরণ চাকমা, পরিসংখ্যান (২০২০-২১), বরিশাল বিশ্ববিদ্যালয়
৪৯। ক্যামিলিয়ন চাকমা, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ (২১-২২), কুমিল্লা বিশ্ববিদ্যালয়
৫০। খাইং কুংজান, বিবিএ (২১ ব্যাচ), পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৫১। সুকর্ণা চাকমা, এলএলবি (২৬ ব্যাচ), পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৫২। জেকসন চাকমা, ব্যবস্থাপনা (২০২০-২০২১), রাবিপ্রবি
৫৩। পূর্নবিকাশ চাকমা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (২০২০-২০২১), রাবিপ্রবি
৫৪। সনেট চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট(২০২০-২০২১), রাবিপ্রবি
৫৫। চন্দ্র ত্রিপুরা, ২২-২৩ শিক্ষাবর্ষ, সরকারি তিতুমীর কলেজ
৫৬। জেকশন তালুকদার, ১৮-১৯ শিক্ষাবর্ষ, ঢাকা কলেজ
৫৭। ভরত চাকমা, ২০-২১ শিক্ষাবর্ষ, সরকারি তিতুমীর কলেজ
৫৮। কনেজ চাকমা, ২১-২২ শিক্ষাবর্ষ, ঢাকা কলেজ
৫৯। পাঠাং বম, ২২-২৩ শিক্ষাবর্ষ, সরকারি বাংলা কলেজ
৬০। রনি তংচংগ্যা, ২২-২৩ শিক্ষাবর্ষ, সরকারি তিতুমীর কলেজ
৬১। রাসেল ত্রিপুরা, ২১-২২ শিক্ষাবর্ষ, ঢাকা কলেজ
৬২। সুমেন চাকমা, ১৯-২০ শিক্ষাবর্ষ, ঢাকা কলেজ
৬৩। সুনক্ষত্র চাকমা, ২০-২১ শিক্ষাবর্ষ, সরকারি তিতুমীর কলেজ
৬৪। টিটন চাকমা, ২৩-২৪ শিক্ষাবর্ষ, সরকারি কবি নজরুল কলেজ
৬৫। থোয়াইনুপ্রু মারমা, ২৩-২৪ শিক্ষাবর্ষ, সরকারি তিতুমীর কলেজ
৬৬। উমং থোয়াই মারমা, ২৩-২৪ শিক্ষাবর্ষ, সরকারি তিতুমীর কলেজ
৬৭। শুভ তংচংগ্যা, ২৩-২৪ শিক্ষাবর্ষ, সরকারি তিতুমীর কলেজ
৬৮। সুভাষ তনচংগ্যা, ব্যবস্থাপনা, রাঙ্গামাটি সরকারি কলেজ
৬৯। জীবন চাকমা, সমাজবিজ্ঞান (২৩-২৪), পিপলস ইউনির্ভাসিটি
৭০। নয়ন মুনি চাকমা, সমাজবিজ্ঞান (২১-২২) বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
৭১। পায়া ম্রো, ইংরেজি (২০-২১ ), ইউরোপীয়ান ইউনির্ভাসিটি
৭২। রেলং খুমী, ইতিহাস (২০২০-২০২১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৭৩। পরিণয় চাকমা, নৃবিজ্ঞান (২২-২৩), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৭৪। হয়সাং খুমী, শিক্ষা ও গবেষণা (২৩-২৪), চবি
৭৫। পূর্ণ জীবন চাকমা, সমাজতত্ত¡ বিভাগ (২০২২-২৩), চবি
৭৬। বুদ্ধ জীবন চাকমা, নাট‍্যকলা বিভাগ (২২-২৩), চবি
৭৭। বিপুলী চাকমা, বাংলা বিভাগ (২০২০-২০২১), চবি
৭৮। সুমন তঞ্চঙ্গ্যা, রাজনীতি বিজ্ঞান (২৩-২৪), চবি
৭৯। পরেশ চাকমা, নৃবিজ্ঞান বিভাগ (২০২০-২০২১), চবি
৮০। ইগিমি চাকমা, নাটক ও নাট্যতত্ত¡ (২০১৮-২০১৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৮১। প্রত্যাশা ত্রিপুরা, নাটক ও নাট্যতত্ত¡ (২০১৮-২০১৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৮২। রেংথী ম্রো, ভূগোল ও পরিবেশ (২০২১-২০২২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৮৩। রাওঙি ম্রো, পালি (২৩-২৪), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৮৪। মাছেন হ্লা রাখাইন, যোগাযোগ ও সাংবাদিকতা(১৯-২০), চবি
৮৫। নয়ন চাকমা, সমাজতত্ত¡ (২০২৩-২৪), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৮৬। বর্ষা চাকমা, পালি (২৩-২৪), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৮৭। অতুশী চাকমা, পদার্থবিজ্ঞান (২৩-২৪), চবি
৮৮। তরিনা চাকমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ(২১-২২), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮৯। বিমল ত্রিপুরা,দর্শন (২০১৯-২০), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৯০। মংচে চাকমা,পালি (২০১৯-২০), চবি
৯১। পান্ডব চাকমা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান (২০১৯-২০), চবি
৯২। জয়া চাকমা,পালি বিভাগ (২০১৯-২০), চবি
৯৩। পারমিতা চাকমা, নাট্যকলা বিভাগ(২০১৯-২০), চবি
৯৪। উহ্লাথোয়াই মারমা, পালি বিভাগ(২০১৯-২০), চবি
৯৫। রবিন চাকমা, মার্কেটিং(২০১৯-২০), চবি
৯৬। প্রেনচ্যুং ম্রো, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (১৭-১৮), চবি
৯৭। বাবলু মারমা, হিসাব বিজ্ঞান, রাঙ্গামাটি সরকারি কলেজ
৯৮। উবাথোয়াই মারমা, দর্শন, রাঙ্গামাটি সরকারি কলেজ
৯৯। ইষ্টি চাকমা, নাট্যকলা ( ২৩-২৪), চবি
১০০। মোনালিসা চাকমা, মার্কেটিং ( ২২-২৩), চবি
১০১। সিংয়ইপ্রু মারমা, নৃবিজ্ঞান, (২১-২২), চবি
১০২। রিটন চাকমা, আইন (২১-২২), চবি
১০৩। আর্য্যমিতা চাকমা, পদার্থবিজ্ঞান (২২-২৩), চবি
১০৪। সজ্জিত চাকমা, চারুকলা (২১-২২), চবি
১০৫। প্রমিতা তঞ্চঙ্গ্যা, পালি বিভাগ(২০১৯-২০২০), চবি
১০৬। ছোটন চাকমা, নৃবিজ্ঞান (২২-২৩), চবি
১০৭। লেনিন চাকমা, ফাইন্যান্স বিভাগ (২১-২২), চবি
১০৮। জেস চাকমা, ইতিহাস (২১-২২), চবি
১০৯। রিতেশ চাকমা, সমাজতত্ত¡ (২১-২২), চবি
১১০। কমল তঞ্চঙ্গ্যা, ফিন্যান্স বিভাগ (২১-২২), চবি
১১১। পূর্ণতা চাকমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (২০১৯-২০), চবি
১১২। খেংসাপ্রু মারমা, প্রাণিবিদ্যা বিভাগ(২০১৯-২০), চবি
১১৩। অর্পিতা চাকমা, নৃবিজ্ঞান বিভাগ (২০২১-২২), চবি
১১৪। আর্য্য মিত্র চাকমা, অর্থনীতি(২০২২-২৩), চবি
১১৫। অনুত্তর চাকমা, পালি(২১-২২), চবি
১১৬। বিজ্ঞান জ্যোতি চাকমা, নৃবিজ্ঞান (২২-২৩), চবি
১১৭। জর্জিয়া চাকমা, উদ্ভিদ বিজ্ঞান (২০২১-২২), চবি
১১৮। সুবাস কান্তি তঞ্চঙ্গ্যা, বিবিএ(২১-২২), কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১৯। রিপ রিপ চাকমা, ফলিত রসায়ন(২২-২৩), চবি
১২০। প্রজ্ঞান চাকমা, নৃবিজ্ঞান বিভাগ(২২-২৩), চবি
১২১। পম্পিতা চাকমা, প্রাণিবিদ্যা(২২-২৩), চবি
১২২। রাভিনা চাকমা, নাট্যকলা (২০২২-২৩), চবি
১২৩। হিন্টু বিকাশ ত্রিপুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ(২২-২৩), চবি
১২৪। লিংকু খুমী, দর্শন বিভাগ(২২-২৩), চবি
১২৫। সুরেশ তঞ্চঙ্গ্যা, নৃবিজ্ঞান বিভাগ(২১-২২), চবি
১২৬। রিপুল চাকমা, চারুকলা (২১-২২), চবি
১২৭। সুরঞ্জনা ত্রিপুরা, উদ্ভিদবিজ্ঞান (২০২২-২৩), চবি
১২৮। জোসিকা চাকমা, নৃবিজ্ঞান বিভাগ (২০২২-২০২৩), চবি
১২৯। পার্বণ খীসা, গণিত (২১-২২), চবি
১৩০। প্রত্যাশা চাকমা, সংগীত বিভাগ (২১-২২), চবি
১৩১। ক্যথুইওয়াং মার্মা, পালি বিভাগ(২১-২২), চবি
১৩২। শ্রেয়া তালুকদার, পালি (২১-২২), চবি
১৩৩। দিস্মিতা দেওয়ান, ফলিত রসায়ন ও কেমিকৌশল (২০২৩-২৪),চবি
১৩৪। জাল্লাঙ এনরিকো কুবি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ(২১-২২), চবি
১৩৫। প্রিয়াংকা পিংকি দারিং, ফার্মেসী (২০২৩-২৪), চবি
১৩৬। সমতা চাকমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (২০২১-২২), চবি
১৩৭। শিপ্রা তনচংগ‍্যা, উদ্ভিদবিজ্ঞান (২০২১-২০২২), চবি
১৩৮। অনন্যা চাকমা, মেরিন সায়েন্স (২০২১-২০২২), চবি
১৩৯। গহিতা চাকমা, সংগীত (২০২৩-২০২৪), চবি
১৪০। পূর্বাশা দেওয়ান, পালি (২০১৯-২০২০), চবি
১৪১। খুশী দত্ত চাকমা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪২। ঐতিহ্য দেওয়ান, পালি (২০২১-২২), চবি
১৪৩। মেসাইনু মারমা, বান্দরবান সরকারি কলেজ
১৪৪। উমেসাই মারমা, সমাজকল্যাণ (২১-২২), বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
১৪৫। মৌম্যাউ মারমা, রাষ্ট্রবিজ্ঞান (২১-২২), Dhaka International University
১৪৬। মংখ্যাইনু মারমা, ইতিহাস বিভাগ (১৯-২০), বান্দরবান সরকারি কলেজ
১৪৭। রংথইন ম্রো,বিএ (২১-২২), বান্দরবান সরকারি কলেজ
১৪৯। এনজয় চাকমা, বাংলা বিভাগ (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫০। সিংচ‍্যং ম্রো, বাংলা বিভাগ (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫১। মিঠুন চাকমা, দর্শন বিভাগ (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫২। উসাইনহ্লা তঞ্চঙ্গ‍্যা, নৃবিজ্ঞান বিভাগ (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫৩। বিশ্বমনি ত্রিপুরা, নৃবিজ্ঞান (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫৪। রেংপং ম্রো, স্পোর্টস সায়েন্স (২২-২৩),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫৫। অনন্য নারায়ন ত্রিপুরা, যোগাযোগ ও সাংবাদিকতা (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫৬। প্রমিতা ত্রিপুরা, বাংলা (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫৭। আলোময় চাকমা, সমাজতত্ত¡ বিভাগ (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫৮। আথুইমং মারমা, স্পোর্টস সায়েন্স বিভাগ (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫৯। সজীব এিপুরা, ইংরেজি (২০২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬০। নাই নাই মারমা, ইইই (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬১। বৈশালী চাকমা, ফিশারিজ (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬২। রিটন চাকমা, আইন (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬৩। লেনিন চাকমা, ফাইন্যান্স বিভাগ (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬৪। জেস চাকমা, ইতিহাস (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬৫। কমল তঞ্চঙ্গ্যা, ফিন্যান্স বিভাগ (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬৬। রিতেশ চাকমা, সমাজতত্ত¡ বিভাগ (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬৭। শান্ত চাকমা, পালি (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬৮। অনুত্তর চাকমা, পালি (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬৯। সুরেশ তঞ্চঙ্গ্যা, নৃবিজ্ঞান বিভাগ (২১-২২),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭০। ক্যথুইওয়াং মার্মা, পালি বিভাগ ( ২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭১। লিলি চাকমা, ওশানোগ্রাফি ( ২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭২। সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, পালি বিভাগ ( ২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭৩। সজীব তালুকদার, নৃবিজ্ঞান বিভাগ (১৭-১৮), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭৪। পহেলা চাকমা, ইতিহাস বিভাগ (১৮-১৯), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭৫। লক্ষী চাকমা,নাট্যকলা (২১-২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭৬। রাজশ্রী চাকমা, CSE (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭৭। জ্যোষ্ঠি চাকমা, সংগীত ( ২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭৮। সজীব এিপুরা, ইংরেজী (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭৯। ক্যচিংহ্লা মারমা, অণুজীববিজ্ঞান (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৮০। সুপায়ন চাকমা, লোকপ্রসাশন (২২-২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৮১। শ্রবন বনোয়ারি জোশিও, ফ্লিম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (২২-২৩), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১৮২। রুপক চাকমা,দর্শন বিভাগ (২৩-২৪), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১৮৩। শাবিপ্রবি আদিবাসী শিক্ষার্থীবৃন্দ

শোক বার্তা আমাদের PCIU indigenous students family   ৩৩ব্যাচের সিভিল ডিপার্টমেন্টের  কায়ালাপ্রু মারমা এর বাবার মৃত্যুতে আ...
15/04/2025

শোক বার্তা

আমাদের PCIU indigenous students family ৩৩ব্যাচের সিভিল ডিপার্টমেন্টের কায়ালাপ্রু মারমা এর বাবার মৃত্যুতে আমরা PCIU indigenous students family গভীরভাবে শোকাহত এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আঙ্কেলের আত্মার সদগতি কামনা করছি।

অদ্য ২১/০২/২৫ ইং তারিখে র্পোটসিটি আদিবাসী শিক্ষার্থী পরিবারের উদ্যোগে সিনিয়র জুনিয়র সবার মাঝে ভ্রাত্বতের বন্ধন এবং সুসম্...
21/02/2025

অদ্য ২১/০২/২৫ ইং তারিখে র্পোটসিটি আদিবাসী শিক্ষার্থী পরিবারের উদ্যোগে সিনিয়র জুনিয়র সবার মাঝে ভ্রাত্বতের বন্ধন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।পাশাপাশি নবীন ৩৪ ব্যাচের শিক্ষার্থীদের সাথে পরিচয় সভা এবং সবার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।🌼❤️

Address

South Khulsi
Chittagong

Telephone

+8801585464568

Website

Alerts

Be the first to know and let us send you an email when PCIU Indigenous students family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share