09/01/2026
আগামীকাল ১০ জানুয়ারী ২০২৬ কক্সবাজার সমুদ্র সৈকতে- সকাল ০৯ টায় (লাবনী পয়েন্ট, হোটেল জল তরঙ্গের সামনের বিচ) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিচ ক্লিন আপ ক্যাম্পেইন। এই পরিবেশবান্ধব উদ্যোগে আপনিও আমন্ত্রিত।
ক্যাম্পেইনটি উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র।
এই আয়োজন করছে স্হায়িত্বশীল উন্নয়ন সংগঠন – ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
এ আয়োজনের সাথে সংহতি প্রকাশ করেছে কক্সবাজার টুরিস্ট পুলিশ ও কক্সবাজারের বিভিন্ন যুব সংগঠনসমূহ।
ইপসা বিশ্বাস করে, এই ক্যাম্পেইন পর্যটকদের সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে সচেতনতা বাড়াবে এবং সামুদ্রিক প্লাস্টিক দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।
✨ আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন সৈকত ও নিরাপদ সমুদ্র গড়ে তুলি। আপনার অংশগ্রহণই পারে পরিবর্তন আনতে। 💚
#ইপসা #প্লাস্টিক #দূষন #সমুদ্র #বীচ #কক্সবাজার