Bangladesh Railway Employees League

Bangladesh Railway Employees League Bangladesh Railway Employees League
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ।
(রেজিঃ নং বি-১৭০৩)
পলোগ্রাউন্ড এভিনিউ,চট্রগ্রাম-৪০০০

06/11/2025

জাতীয় পে কমিশনের সহিত বিআরইএল এর নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ের নানানদিক নিয়ে কথা বলছেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আক্তারুজ্জামান।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) কাশিয়ানী শাখা কমিটি ঘোষণা 🎉---------------------বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআ...
06/11/2025

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) কাশিয়ানী শাখা কমিটি ঘোষণা 🎉
---------------------
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) কাশিয়ানী শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরইএল কেন্দ্রীয় সভাপতি ও ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,👉 গোপালগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এ এস এম আবুল বাশার।
👉 শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালমারী পৌর সভাপতি, অধ্যক্ষ আঃ সালাম.
👉 বিআরইএল রাজবাড়ী অঞ্চল সভাপতি মোঃ সেকেন পাট্রাদার ভাই
সহ আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-কর্মী ও সহকর্মী বৃন্দ।

সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
আমরা বিশ্বাস করি—নতুন নেতৃত্বের মাধ্যমে বিআরইএল কাশিয়ানী শাখা আরও গতিশীল ও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

বিআরইএল বেনাপোল শাখার কমিটি গঠন----------------------------আজ ০২/১১/২৫ তারিখে বেনাপোলে, বিআরইএল খুলনা  অঞ্চলের পক্ষ থেকে...
02/11/2025

বিআরইএল বেনাপোল শাখার কমিটি গঠন
----------------------------
আজ ০২/১১/২৫ তারিখে বেনাপোলে, বিআরইএল খুলনা অঞ্চলের পক্ষ থেকে এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরইএল এর কেন্দ্রীয় সভাপতি জনাব আক্তারুজ্জামান ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর যশোর জেলা সেক্রেটারি জনাব,মোঃনুরুল আমিন ভাই, বিআরইএল এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিআরইএল খুলনা অঞ্চল এর সভাপতি জনাব, সাইফুল ইসলাম , বিআরইএল এর কেন্দ্রীয় এ্যাসিটান্ট সেক্রেটারি ও খুলনা অঞ্চল এর সেক্রেটারি জনাব, মশিয়ার রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট আমির জনাব,মোঃরেজাউল করীম ভাই, শ্রমিক কল্যান ফেডারেশন এর বেনাপোল পৌর সভাপতি জনাব,মোঃমাহবুবুর রহমান সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। সকলের উপস্থিতিতে জনাব, মোঃ ইছা করিম কে সভাপতি ও জনাব,মোঃশাহাদৎ হোসেন কে সেক্রেটারি ও মোঃরুবেল হোসেন কে কোষাধ্যক্ষ করে বিআরইএল বেনাপোল শাখা কমিটি গঠন করা হয়।

ঢাকা-চট্রগ্রাম কর্ডলাইন হবে পদ্মা সেতুর মতোই গেইম চেঞ্জার!অবিশ্বাস্য হলেও নারায়নগঞ্জ থেকে কুমিল্লা রেলওয়ে'র প্রস্তাবিত ৯...
29/10/2025

ঢাকা-চট্রগ্রাম কর্ডলাইন হবে পদ্মা সেতুর মতোই গেইম চেঞ্জার!
অবিশ্বাস্য হলেও নারায়নগঞ্জ থেকে কুমিল্লা রেলওয়ে'র প্রস্তাবিত ৯০ কিলোমিটারের কর্ডলাইন বাস্তবায়ন হলে কুমিল্লা,নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রাম অঞ্চলের মানুষ খুব কম সময়ে ঢাকায় পৌঁছতে পারবে। ঢাকার সাথে চট্টগ্রামের দূরত্ব কমবে ৯০ কিলোমিটার। ফলে অর্থনীতিতে ব্যাপক গতি আসবে। বদলে যাবে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা।

https://thedailycampus.com/economics-business/224720
28/10/2025

https://thedailycampus.com/economics-business/224720

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য পে কমিশনে ছয় দফা প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গ.....

28/10/2025

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) জাতীয় বেতন কমিশন–২০২৫ এর কমিটির সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (BREL)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে রেলওয়ের বিভিন্ন শ্রেণির কর্মচারীদের গ্রেড বৈষম্য নিরসন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা প্রদান, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্বের ন্যায় বহাল রাখাসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জাতীয় বেতন কমিশন–২০২৫ এর দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ শ্রমিক নেতাদের আশ্বস্ত করে বলেন—
“আসন্ন বেতন কমিশন হবে একটি শ্রমিকবান্ধব পে কমিশন, যেখানে কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ আশ্বাসকে স্বাগত জানিয়ে বলেন, এ বৈঠক রেলওয়ে কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য ও প্রাপ্যতা সংক্রান্ত সমস্যার সমাধানে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।











বিআরইএল এর ৬ দফা প্রস্তাবনা নিয়ে জাতীয় বেতন কমিশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতআলহামদুলিল্লাহ। আজ ২৮ অক্টোবর ২০২৫ ইং দুপু...
28/10/2025

বিআরইএল এর ৬ দফা প্রস্তাবনা নিয়ে জাতীয় বেতন কমিশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ। আজ ২৮ অক্টোবর ২০২৫ ইং দুপুর ১২টা ৩৬ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ভবন নং-১ এ জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সদস্যবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ০১ জুলাই ২০২৫ ইং থেকে ৯ম পে স্কেল কার্যকর করা সহ মৌলিক ৬ দফা প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) (রেজি: নং–বি-১৭০৩) এর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ আক্তারুজ্জামান, কার্যকরী সভাপতি জনাব মোহাং সেলিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ওমর ফারুক এবং অফিস সম্পাদক জনাব আসাদ উল্লাহ শিশির।

মতবিনিময় সভায় বিআরইএল এর পক্ষ থেকে মৌলিক ৬ দফা প্রস্তাবনার পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল— রেলওয়ের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা প্রবর্তন, কর্মকর্তা/কর্মচারীদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং প্রতি দুই বছর পরপর শ্রান্তি-বিনোদন ছুটি বাস্তবায়নের প্রস্তাব।

জাতীয় বেতন কমিশনের সদস্যবৃন্দ বিআরইএল-এর প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং এগুলোর যৌক্তিক বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।

সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়।

🌹রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব,মোঃফাহিমুল ইসলাম মহোদয়ের খুলনায় আগমন উপলক্ষ্যে বিআরইএল খুলনা শাখার পক্ষ থেকে ফুলেল ...
27/10/2025

🌹রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব,মোঃফাহিমুল ইসলাম মহোদয়ের খুলনায় আগমন উপলক্ষ্যে বিআরইএল খুলনা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো ও ডেপুটেশন প্রদান 🌹
-------------------------------------------------
অদ্য ২৬/১০/২৫ ইং তারিখে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়,জনাব,মোঃফাহিমুল ইসলাম স্যারকে বিআরইএল খুলনা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এবং খুলনা অঞ্চলের রেলওয়ের উন্নয়নে ও রেলশ্রমিক কর্মচারীদের পক্ষে একটি ডেপুটেশন দেওয়া হয়।
এসময়ে মাননীয় সচিব মহোদয় ছাড়াও রেলওয়ের পাকশী বিভাগের ডিআরএম স্যার সহ অন্যান্য বিভাগীয় অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।বিআরইএল খুলনা শাখার সকল সদস্যদের পক্ষ থেকে অত্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব, সাইফুল ইসলাম ও খুলনা শাখার সেক্রেটারি জনাব, মোঃ জাহাঙ্গীর হোসেন মাননীয় সচিব মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ডেপুটেশন প্রদান করেন।
মাননীয় সচিব মহোদয় দাবিগুলো মনযোগ সহকারে পড়েন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আস্বস্ত করেন।

ইনশাআল্লাহ। আগামীকাল জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর সাথে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) (রেজি নং বি-১৭০৩) এর মতবিনিময়...
27/10/2025

ইনশাআল্লাহ। আগামীকাল জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর সাথে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) (রেজি নং বি-১৭০৩) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিআরইএল ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিতআলহামদুলিল্লাহ — বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) এর ময়মনসিংহ অঞ্...
22/10/2025

বিআরইএল ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ — বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) এর ময়মনসিংহ অঞ্চল সফর উপলক্ষে ময়মনসিংহ শাখার উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরইএল কেন্দ্রীয় সভাপতি জনাব মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মো. মনিরুল ইসলাম মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর সভাপতি জনাব মো. ওয়ালিউল্লাহ সুমন, এবং বিআরইএল কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব মো. মাহমুদুল হাসান।

প্রোগ্রামটি ময়মনসিংহ শাখার সভাপতি জনাব মো. ইফতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এবং সম্পাদক জনাব মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের অগ্রগতি, সদস্যদের দায়িত্ববোধ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে একটি শক্তিশালী, সচেতন ও দায়িত্বশীল রেলকর্মী সমাজ।

আলহামদুলিল্লাহ অদ্য ২২/১০/২৫ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এর কন্দ্রীয় কার্যকরি সভাপতি জনাব মোহাং সেলিম পাটওয়ারী সফর উপলক...
22/10/2025

আলহামদুলিল্লাহ
অদ্য ২২/১০/২৫ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এর কন্দ্রীয় কার্যকরি সভাপতি জনাব মোহাং সেলিম পাটওয়ারী সফর উপলক্ষে সৈয়দ পুর কর্মব্যবস্হাপক নির্ম্নান, কর্মব্যবস্হপক পি, ডিইই,ডিসিওএস,এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন সর্বজনাব সহসভাপতি হাফিজুর রহমান সদস্য খায়রুল বসার মোঃ হাসান সহ নেতৃবৃন্দ। কাঁচা মাল,টিএলআর নিয়োগ,টিএ বিল,চুক্তি ভিত্তিক নিয়োগ,পোশাক, উৎপাদন , বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ রেলওয়ের লেভেল ক্রসিং গেইটকিপারদের বেতন সহ চাকুরী স্থায়ী করনের দাবির সাথে একমত পোষণ করে ডিজি মহোদয় এর সাথে বৈঠক ...
22/10/2025

বাংলাদেশ রেলওয়ের লেভেল ক্রসিং গেইটকিপারদের বেতন সহ চাকুরী স্থায়ী করনের দাবির সাথে একমত পোষণ করে ডিজি মহোদয় এর সাথে বৈঠক করেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) এর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক জনাব ওমর ফারুক।

Address

Pologround Avinue
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Railway Employees League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Railway Employees League:

Share