21/07/2026
আশির দশকের সর্বজনস্বীকৃত শ্রেষ্ঠ বুজুর্গ, মরহুম মাওলানা আনোয়ারুল্লাহ বোটের হুজুর (রহ.)-এর সুযোগ্য মেজো সাহেবজাদা, মাদরাসায়ে দারুল আনোয়ারের মুহতামীম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুখতার আহমদ আনোয়ারী সাহেব দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, তাঁর লিভার ক্যান্সার ও ব্লাড পরিশোধন কার্যের অক্ষমতা ধরা পড়েছে। এ সংবাদ তাঁর পরিবার, ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
বর্তমানে তাঁর প্রতিদিনের ওষুধের খরচ প্রায় ১,৪০০ টাকা। অন্যান্য চিকিৎসা ব্যয়সহ মাসিক খরচ প্রায় ৫০,০০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। এর পাশাপাশি চিকিৎসকরা তাঁকে বেশ কয়েকটি বিশেষ ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়েছেন, যার মোট আনুমানিক ব্যয় প্রায় ১৮ লক্ষ টাকা।
আনুষাঙ্গিক চিকিৎসা খরচসহ প্রায় ২৫ লক্ষ টাকার খরচ।
এত বিশাল চিকিৎসা ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। একজন দ্বীনের খাদেম, যিনি দীর্ঘদিন মানুষকে কুরআন-সুন্নাহর আলো পৌঁছে দিয়েছেন, আজ তিনি আমাদের আন্তরিক সহযোগিতা ও দোয়ার মুখাপেক্ষী।
আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তাঁর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অবলম্বন।
আপনাদের কাছে বিনীত অনুরোধ:
পোস্টটি বেশি বেশি শেয়ার করে মানবিক আবেদনটি সবার কাছে পৌঁছে দিন।
হে আল্লাহ! আপনি হযরতকে পূর্ণ শিফায়ে কামিলা ও আজিলা দান করুন, তাঁর সকল গুনাহ মাফ করুন, চিকিৎসা সহজ করে দিন এবং যারা তাঁর চিকিৎসায় সহযোগিতা করবেন, তাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
যোগাযোগ:
আতা উল্লাহ বিন মুখতার আহমদ।
হযরতের বড় ছেলে
01845-890385
মাওলানা ফখরুল ইসলাম
নায়েবে মুহতামীম: মাদরাসায়ে দারুল আনোয়ার।
01816-055101 / 01735-827902
শরীফ বিন ছিদ্দীক
২১ জুলাই ২০২৬, ৬ সফর ১৪৪৮ হিজরী।