Chittagong College Rover Scout Group

Call Directions Website Contact the organization

Chittagong College Rover Scout Group This is the official page of Chittagong College Rover Scout Group

অভিনন্দন ও শুভকামনা 🎉চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের নবনিযুক্ত তিনজন সিনিয়র রোভার মেট (SRM)-কে জানাই আন্তরিক অভিনন্দ...
08/08/2026

অভিনন্দন ও শুভকামনা 🎉

চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের নবনিযুক্ত তিনজন সিনিয়র রোভার মেট (SRM)-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।⚜️

🌟 Abdul Newaz Shahed
🌟 Sayed Saharia Monir
🌟 Sanjida Narmin Maisha

নতুন দায়িত্বের মাধ্যমে আপনাদের নেতৃত্ব, দক্ষতা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতায় চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপ আরও সমৃদ্ধ ও গতিশীল হবে—এই প্রত্যাশা রাখি।💭

একইসাথে, সদ্য দায়িত্ব সম্পন্ন করা প্রাক্তন সিনিয়র রোভার মেটদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আপনাদের নিষ্ঠা, নেতৃত্ব, দায়িত্বশীলতা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন আমাদের গ্রুপের কার্যক্রমকে আরও সুন্দর ও সুসংগঠিত করেছে। আপনাদের অবদান ও অভিজ্ঞতা আগামী দিনের রোভারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 🤍

নতুন দায়িত্ব হোক নতুন সম্ভাবনার দ্বার। সেবায়, নেতৃত্বে ও স্কাউটিংয়ের আদর্শে এগিয়ে চলুন।

অভিনন্দন নবনিযুক্ত SRM-ত্রয়ী!✨

দীক্ষা থেকে দায়িত্বের পথে—নতুন অধ্যায়ের সূচনা ⚜️নবদীক্ষিত রোভারদের দীক্ষা ক্যাম্পের মূল্যায়ন, ক্রেস্ট প্রদান ও দীক্ষা সা...
08/08/2026

দীক্ষা থেকে দায়িত্বের পথে—নতুন অধ্যায়ের সূচনা ⚜️

নবদীক্ষিত রোভারদের দীক্ষা ক্যাম্পের মূল্যায়ন, ক্রেস্ট প্রদান ও দীক্ষা সার্টিফিকেট প্রদান-এর মধ্য দিয়ে সম্পন্ন হলো স্কাউটিং জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
একইসঙ্গে নতুন উপদল গঠন এবং নবনির্বাচিত সিনিয়র রোভার মেটদের হাতে দায়িত্ব অর্পণের মাধ্যমে শুরু হলো নেতৃত্ব ও সেবার নতুন যাত্রা।
দীক্ষার শপথকে ধারণ করে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব ও সেবার আদর্শে এগিয়ে যাক প্রতিটি রোভার—

“সেবা, নেতৃত্ব ও আত্মনিবেদনে গড়ে উঠুক আগামীর রোভার।”🤍

📅 তারিখ: ৮ আগস্ট ২০২৬, শনিবার

Happy World Scout Scarf Day🎗️
01/08/2026

Happy World Scout Scarf Day🎗️

30/07/2026

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পিআর মার্কেটিং ও আইসিটি টাস্কফোর্স প্রযোজিত সাপ্তাহিক আয়োজন "রোভার বুলেটিন" এর মাধ্যমে চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের 'বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প'-২০২৬ এর সংবাদটি প্রকাশ কার হয়েছে। ⚜️

Happy Birthday to our honourable SRM⁩ Sanjida Narmin 🤍Wishing you good health, a long life, and continued success. Happy...
28/07/2026

Happy Birthday to our honourable SRM⁩ Sanjida Narmin 🤍
Wishing you good health, a long life, and continued success. Happy Birthday. 💫
May the Den and the Unit continue to grow and reach even greater heights under your leadership.

চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপে সহচর সংগ্রহ ভর্তি কার্যক্রম চলমান -📭 আমাদের কার্যালয়: রেড বিল্ডিং, ৩য় তলা ⛺ রোভার স্ক...
22/07/2026

চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপে সহচর সংগ্রহ ভর্তি কার্যক্রম চলমান -
📭 আমাদের কার্যালয়: রেড বিল্ডিং, ৩য় তলা
⛺ রোভার স্কাউট ডেন

নিজের স্বপ্ন, নেতৃত্ব ও সেবার যাত্রা শুরু হোক স্কাউটিংয়ের মাধ্যমে।নিজেকে গড়ে তুলতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
শেষ তারিখ- ৩১জুলাই,২০২৬

21/07/2026

জঙ্গলের সর্দারের সাম্বা নৃত্যের তালে প্রজ্বলিত হলো ক্যাম্পফায়ারের আগুন। একসঙ্গে উচ্ছ্বাস, ঐক্য ও স্কাউটিংয়ের চেতনার উদযাপন।🔥

20/07/2026

বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা ক্যাম্প-২৬ এর মহা তাঁবু জলসার নৃত্য পরিবেশন ⛺🎇

কঠোর শৃঙ্খলা, আত্মত্যাগ, সেবার আদর্শ এবং ভ্রাতৃত্বের চেতনাকে ধারণ করে সফলভাবে সম্পন্ন হলো চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্...
19/07/2026

কঠোর শৃঙ্খলা, আত্মত্যাগ, সেবার আদর্শ এবং ভ্রাতৃত্বের চেতনাকে ধারণ করে সফলভাবে সম্পন্ন হলো চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প–২০২৬।

গত ১৭–১৮ জুলাই ২০২৬ চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই ক্যাম্প নবাগত রোভারদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা ও নতুন জীবনের সূচনা। দীক্ষা গ্রহণের মাধ্যমে তারা স্কাউট আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও মানবতার সেবায় নিজেদের নতুন করে অঙ্গীকারবদ্ধ করেন।🎗️

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের মান্যবর উপধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী,বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার স্কাউট লিডার জনাব মোহাম্মদ ওমর ফারুক,গার্ল-ইন রোভার স্কাউট লিডার প্রফেসর সাজেদা নাসরিন,প্রাক্তন রোভার স্কাউট সংসদের সম্মানিত সভাপতি সোহরাব সন্ধীপি,সিনিয়র সহ-সভাপতি জনাব তাহমিনা আক্তার,সহ-সভাপতি জনাব নুরুল আবচার,যুগ্ন সম্পাদক জনাব তনয় রুদ্র(PRS),সহ অন্যান্য।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিটের সম্মানিত গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ ইউনুচ। এছাড়াও চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে নবাগত রোভারদের শুভেচ্ছা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।🎖️

দুই দিনব্যাপী এই ক্যাম্পে গ্রুপের প্রেসিডেন্ট'স রোভার স্কাউট (PRS) অর্জনকারী রোভারবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণমূলক ক্লাস পরিচালনা করেন এবং নবাগতদের স্কাউটিং জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও প্রেরণা জোগান।♨️

শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ, আত্মনির্ভরশীলতা ও সেবার আদর্শে সমৃদ্ধ এই তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প প্রতিটি অংশগ্রহণকারীর জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ ভবিষ্যতে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র রোভারমেট কে.এম নাঈমুল ইসলাম।⚜️

'উন্নত চরিত্রের কর্মমুখর তারুণ্য সৃষ্টিতে নিবেদিত'Chittagong College Rover Scout Group
17/07/2026

'উন্নত চরিত্রের কর্মমুখর তারুণ্য সৃষ্টিতে নিবেদিত'

Chittagong College Rover Scout Group

Address

Red Building (2nd Floor), Chittagong College
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chittagong College Rover Scout Group:

Shortcuts

Share