30/04/2026
-ওই রিক্সা,যাবি নাকি?
ডাক শুনে চল্লিশোর্ধ করিম মিয়া ক্লান্ত দৃষ্টিতে তাকাই রাহাতের দিকে। রাহাত সম্ভ্রান্ত পরিবারের একজন শিক্ষিত ছেলে,পড়ে নামকরা এক শিক্ষা প্রতিষ্ঠানে। রাহাতকে দেখে করিম মিয়ার মনে পড়ে কারখানায় কাজ করা তার ছেলের কথা...
-নাহ্ বাবা,যাব না।
-কেন যাবি না কেন? না যাইলে খাইবি কি? বইস্যা থাকলে পেট চলব?
-অসহায় করিম মিয়া থাকে নিরুত্তর।
ক্ষানিক পরে,
-চাচা যাবেন?
পিছন ফিরে করিম মিয়া দেখে একটা ময়লা জীর্ণশীর্ণ শার্ট গায়ে, ঘর্মাক্ত, শুষ্ক চেহারার একজন মাঝবয়সী ছেলে দাঁড়িয়ে আছে। তার নাম ফরিদ। পেশায় একজন গার্মেন্টস কর্মী।
এ ধরনের তরুন সাধারণত রিক্সায় চড়ে না। যার একমাত্র কারণ দারিদ্রতা। তবে ফরিদ আজ সারাদিন রিক্সায় ঘুরবে। গার্মেন্টস তাকে তার প্রাপ্য সম্মান না দিলেও আজ একদিনের আবশ্যিক ছুটি দিয়েছে। এটাই অনেককক...
“অল্পতে খুশি থাকা মানুষগুলো ভাল থাক।
শ্রমিক দিবস নামে নয়, কাজে পূর্ণতা পাক।”
এবং বিভিন্ন ট্রাজেডিতে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্বের সকল শ্রমজীবী ভাই ও বন্ধুদের জানাই পরম শ্রদ্ধা।
Whistle Bloodlink