26/03/2026
২৬ মার্চ: আমাদের শৃঙ্খল মুক্তির দিন, গর্বের দিন।
শত বছরের পরাধীনতার শিকল ভেঙে, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রিয় বাংলাদেশ। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা।
মুক্তিযুদ্ধের সেই অবিনাশী চেতনাকে ধারণ করে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও সমৃদ্ধ আগামীর কারিগর হিসেবে কাজ করে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব এর পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জানসাধারণকে জানাই মহান স্বাধীনতা দিবসের লাল গোলাপ শুভেচ্ছা। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!