Bangladesh Khyang Student’s Union - BKSU

Call Directions Website Contact the organization

Bangladesh Khyang Student’s Union - BKSU শিক্ষা, ঐক্য, প্রগতি ✊ The student body started its journey in 2004 with the help of some young student leaders.

শিক্ষা, ঐক্য ও প্রগতি বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (বিকেএসইউ) এর মূলনীতি। ২০০৪ সালে কয়েকজন তরুন ছাত্র নেতাদের মাধ্যমে এই ছাত্র সংগঠনটির পথচলা শুরু হয়। সুচনালগ্নে এই সংগঠনটির নাম বাংলাদেশ খেয়াং স্টুডেন্ট কাউন্সিল (বিকেএসসি) থাকলেও সেটি পরবর্তীতে সংগঠনের কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যদের মতামতের প্রেক্ষিতে ২০২১ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (বিকেএসইউ) নামে রুপান্তর করা হয়।

বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন মুলত একটি সামাজিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন। এই সংগঠনটি সূচনালগ্ন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সহযোগিতামূলক কাজ স্বতঃস্ফূর্ততার সাথে করে যাচ্ছে। জাতির কল্যানে সবসময় স্বেচ্ছায় শ্রম দিতে বাধ্য থাকে। জাতির শিক্ষার উন্নয়নে ফ্রি কোচিং করানো হয়, বাল্যবিবাহ রোধে বিভিন্ন সেমিনারের মাধ্যমে তরুন-তরুনী ও অভিভাবকদের সচেতন করা হয়। তাছাড়া অন্যায়ের প্রতিবাদে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে।

Education, Unity and Progress is Bangladesh Kheyang Students Union (BKSU) Principles. Although the name of this organization was initially Bangladesh Kheyang Student Council (BKSC), it was later renamed as Bangladesh Kheyang Students Union (BKSU) on 21st February 2021 in view of the opinion of all the members of the working committee and advisory council of the organization. Bangladesh Kheyang Students Union is basically a social and non-political student organization. This organization has been carrying out various social development and collaboration activities spontaneously since its inception. For the welfare of the nation is always obliged to give voluntary labor. Free coaching is provided for the development of education in the nation, youth and parents are made aware through various seminars on prevention of child marriage. Moreover, he has always been leading the protest against injustice.

শুভ জন্মদিন, সাহ্লাউ খেয়াং।বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হিসেবে আপনার নেতৃত্ব, নিষ্ঠা ও আন্তরিকত...
09/10/2026

শুভ জন্মদিন, সাহ্লাউ খেয়াং।

বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হিসেবে আপনার নেতৃত্ব, নিষ্ঠা ও আন্তরিকতা আমাদের অনুপ্রেরণা। আপনার এই পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ সম্মাননা অর্জন করায় আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্...
05/10/2026

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ সম্মাননা অর্জন করায় আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।

শিক্ষাক্ষেত্রে আপনার দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও গুরুত্বপূর্ণ অবদানের এই স্বীকৃতি নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের। আপনার এই সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করছি।

বামং খিয়াং মিংলেন
প্রধান শিক্ষক, তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

Bangladesh Khyang Student’s Union - BKSU

অভিনন্দন ও শুভেচ্ছা তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (BKSU)-এর পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জ...
06/09/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (BKSU)-এর পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সম্মানিত সদস্য বাবু তিমোথি খিয়াং (Tim Khyang) -কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।

নতুন এই দায়িত্বে আপনার সফলতা, সততা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে হিয়োও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি।

আপনার আগামী দিনের পথচলা আরও সফল, সুন্দর ও গৌরবময় হোক।
Bangladesh Khyang Student’s Union - BKSU এর পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা।

#অভিনন্দন #রাঙ্গামাটিপার্বত্যজেলাপরিষদ

🎓 উচ্চশিক্ষার নতুন সুযোগ |Asian University For WomenSpring 2027 এর জন্য Asian University for Women (AUW)-এ স্নাতক পর্যায়...
03/09/2026

🎓 উচ্চশিক্ষার নতুন সুযোগ |Asian University For Women

Spring 2027 এর জন্য Asian University for Women (AUW)-এ স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

আন্তর্জাতিক ও বৈচিত্র্যময় শিক্ষার পরিবেশে উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ।

🌿 আদিবাসী শিক্ষার্থীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
🎓 HSC 2026-এর প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

AUW-এর বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক শিক্ষার পরিবেশে দেশ-বিদেশের শিক্ষার্থীদের সঙ্গে শেখার পাশাপাশি আপনি নিজেকে নেতৃত্ব, দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার সুযোগ পাবেন।

🔗 আবেদন: https://apps.auw.edu.bd/erp/auw/r/112/login?

📞 ভর্তি সংক্রান্ত তথ্য ও জিজ্ঞাসার জন্য যোগাযোগ:
Swe Ning Rong
Admissions Officer, AUW
📱 01926673016

Shoi Mra Kheyang
Student Representative, Kheyang Community
01876146176

🕙 অফিস সময়: সকাল ৯:০০টা – বিকেল ৫:৩০টা

আপনার সম্ভাবনাকে বিকশিত করার সুযোগটি হাতছাড়া করবেন না। আজই আবেদন করুন।

অভিনন্দন ও শুভেচ্ছা 💐বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (BKSU)-এর পক্ষ থেকে অন্যতম প্রতিষ্ঠাতা বান্দরবান পার্বত্য জেলা প...
24/08/2026

অভিনন্দন ও শুভেচ্ছা 💐

বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (BKSU)-এর পক্ষ থেকে অন্যতম প্রতিষ্ঠাতা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সম্মানিত সদস্যKyau Prue খেয়াং কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।

নতুন এই দায়িত্বে আপনার সফলতা, সততা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে খেয়াং জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা করি।

আপনার আগামী দিনের পথচলা আরও সফল ও সুন্দর হোক।
বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (BKSU)-এর পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা। 🌿??

#অভিনন্দন #বান্দরবানপার্বত্যজেলাপরিষদ #খেয়াং

শুভ জন্মদিন উঅংসিং খেয়াং (জনি)সাবেক সভাপতি,বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (বিকেএসইউ)।আপনার জন্মদিনে রইল আন্তরিক শুভ...
22/08/2026

শুভ জন্মদিন

উঅংসিং খেয়াং (জনি)
সাবেক সভাপতি,
বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (বিকেএসইউ)।

আপনার জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।
আগামীর পথচলা হোক আরও সুন্দর ও সফল।

অভিনন্দন ও শুভেচ্ছাএসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল হিয়োও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। উত্তীর্ণ হিয়োও ...
21/08/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল হিয়োও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

উত্তীর্ণ হিয়োও শিক্ষার্থীদের নাম ও প্রাপ্ত পয়েন্ট নিম্নের ছবিতে দেওয়া হলো।

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিঃদ্রঃ কয়েকবার যোগাযোগ করার পরও রাজস্থলী উপজেলা থেকে ফলাফল পাওয়া যায়নি।

— Bangladesh Khyang Student’s Union - BKSU

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉বাবু Kyau Prue খেয়াংনবনিযুক্ত সদস্য,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
20/08/2026

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉
বাবু Kyau Prue খেয়াং
নবনিযুক্ত সদস্য,
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

দীর্ঘ বছর পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে নির্বাচিত হ‌ওয়াই জনাব  Tim Khyang (তিমথী খিয়...
20/08/2026

দীর্ঘ বছর পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে নির্বাচিত হ‌ওয়াই জনাব Tim Khyang (তিমথী খিয়াং) কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।🎉

যৌথ বিবৃতি১৩ আগস্ট ২০২৬“আদিবাসী পরিচয় নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আপত্তিকর ও বিভ্রান্তিকর...
13/08/2026

যৌথ বিবৃতি
১৩ আগস্ট ২০২৬

“আদিবাসী পরিচয় নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি

গত ১১ আগস্ট (মঙ্গলবার) ২০২৬, ঢাকার একটি হোটেলে চিটাগং হিল ট্র‍্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ 'আদিবাসী' নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই 'বাংলাদেশী'। ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখন্ডে বসবাসকারী সব নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশী’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই; আমরা সবাই বাংলাদেশের ‘অধিবাসী’।” এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক।” মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে এও বলেছেন যে, “২০০৭ সালে জাতিসংঘ প্রণীত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময় বাংলাদেশ ভোটদানে বিরত ছিল এবং আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র ও আইএলও ১৬৯ এর ক্ষেত্রে বাংলাদেশ বাধ্যতামূলক নয় এবং বাংলাদেশ এসবের অংশীদারও নয়।”

“বাংলাদেশে আদিবাসীদের অস্তিত্ব না থাকার” বিষয়ে সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর এমন আপত্তিকর, ইতিহাস ও বাস্তবতা বিবর্জিত বক্তব্যকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।
আমরা নিম্ন স্বাক্ষরকারী আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন সমূহ পুন:র্বার স্মরণ করিয়ে দিতে চাই যে, বাংলাদেশ একটি বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির জাতিবৈচিত্র্যের দেশ। বৃহত্তর বাঙালি জাতির পাশাপাশি পঞ্চাশের অধিক আদিবাসী জাতিগোষ্ঠী এদেশের বিভিন্ন অঞ্চলে স্মরণাতীত কাল থেকে স্বকীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য-প্রথা ও জীবনধারা নিয়ে বসবাস করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ প্রত্যেকটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আদিবাসীদের বীরত্বপূর্ণ অংশগ্রহন থাকলেও বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে যতগুলো সরকার শাসনক্ষমতায় এসেছে প্রত্যেক সরকারই আদিবাসীদের নায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে। যার দরুণ বর্তমান সময়ে এসে আদিবাসীরা আজ জাতীয় অস্তিত্ব বিলুপ্তির সম্মুখীন ও সংকটাপন্ন। আদিবাসীদের জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখার নিমিত্তে যেখানে তাদের স্বতন্ত্র পরিচয় ও ভ‚মি অধিকারের স্বীকৃতি প্রয়োজন সেখানে সরকারসমূহের দায়িত্বশীল ব্যক্তিদের এহেন বক্তব্য আদিবাসীদেরকে ক্রমাগত প্রান্তিকতার দিকে নিয়ে যাচ্ছে।
আমরা আবারও বলতে চাই যে, ২০০৭ সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রের প্রতিপালন ও বাস্তবায়ন বাংলাদেশসহ জাতিসংঘের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য। এই ঘোষণাপত্র প্রণয়ণের সময় বাংলাদেশ অনুস্বাক্ষর করা থেকে বিরত থাকলেও জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি ঘোষণাপত্র মেনে চলা এবং বাস্তবায়ন করা একটি নৈতিক দায়িত্ব। ২০০৭ সালে এই ঘোষণাপত্র প্রণয়ণে বিরোধীতা করে ভোট দিয়েছিল অষ্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। কিন্তু পরে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করে, আদিবাসীদের অধিকার রক্ষায় তাঁদের স্বকীয় সংস্কৃতি, ভ‚মি ও মানবাধিকার ত্বরান্বিত করার জন্য পরবর্তীতে ২০০৯ সালে অষ্ট্রেলিয়া, ২০১০ সালে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ২০১৬ সালে কানাডা এই ঘোষাণাপত্রে অনুস্বাক্ষর করে। এসব ঘটনা সমূহকে বাংলাদেশ রাষ্ট্র গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধর্তব্যে নিয়ে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে পারত, দুর্ভাগ্যজনকভাবে যা এখনও হয়ে ওঠেনি।
মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ উক্ত বৈঠকে অনগ্রসর জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় সহায়তা ও বিশেষ সুযোগ দিয়ে জাতীয় জীবনে মূলধারায় সম্পৃক্ত করার কথা বলেছেন। আমরা মনে করি এই চিন্তার মধ্যে রয়েছে আদিবাসীদের স্বকীয় স্বত্ত্বা, সাংস্কৃতিক মূল্যবোধ, জীবনাচরণ ও বিশ্বাসকে নিজেদের মত করে বিকশিত করার রাষ্ট্রীয় সুযোগ তৈরীর বদৌলতে তথাকথিত মূলধারার বাঙালি জাতিসত্ত্বার সাথে একীভূতকরণের ইঙ্গিত- যা বিএনপি প্রণীত ৩১ দফার রেইনবো-নেইশন গঠনের প্রতিশ্রুতির সাথে অসঙ্গতিপূর্ণ।
আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সরকার এ ধরণের একরৈখিক দৃষ্টিভঙ্গি এবং নিরাপত্তার লেন্স দিয়ে আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতি প্রদানের বিষয়টি থেকে সরে আসবে। একইসাথে ন্যায় ও সমতাভিত্তিক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বহুত্ববাদী বাংলাদেশ বিনির্মাণে আদিবাসী জাতিসমূহকেও জাতিগতভাবে এবং আদিবাসী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করে তাঁদের ভ‚মি, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক মানবাধিকার উন্নতিতে মনোযোগী হবে।

আমরা নিম্ন স্বাক্ষরকারী আদিবাসী ছাত্র ও যুব সংগঠন সমূহ পুনর্বার দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করতে চাই যে, আদিবাসী হিসেবে স্বীকৃতির বিষয়টিকে আমরা একটি আপসহীন ও বিতর্কমুক্ত বিষয় হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে আমাদের সুস্পষ্ট দাবিসমূহ হলো:
১. বাংলাদেশের আদিবাসীদেরকে আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২. আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ তাঁদের ভ‚মি, ভূখন্ড ও প্রাকৃতিক সম্পদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
৩. আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞান সংরক্ষণ, নিয়ন্ত্রণ, সুরক্ষা ও বিকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
৪. আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র-২০০৭ বাস্তবায়ন করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরদানকারী সংগঠনসমূহ হলঃ-

১. বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল
২. ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ
৩. বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম
৪. বম স্টুডেন্টস এসোসিয়েশন
৫. বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন
৬. বাংলাদেশ খুমী স্টুডেন্টস এসোসিয়েশন
৭. বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন
৮. বাংলাদেশ গারো ছাত্র সংগঠন( বাগাছাস)
৯. বাংলাদেশ গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ
১০. বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস)
১১. বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন)
১২. হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)
১৩. বাংলাদেশ গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)
১৪. খাসি স্টুডেন্ট ইউনিয়ন
১৫. হিল উইমেন্স ফেডারেশন
১৬. পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ
১৭. বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ
১৮. বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম
১৯. বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক
২০. ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ
২১. আরফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২২. ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার
২৩. ইন্ডিজিনাস স্টুডেস্টস ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২৪. ইন্ডিজিনাস স্টুডেন্টস এসোসিয়েশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি
২৫. এসোশিয়েশন অফ ইন্ডিজিনাস স্টুডেন্টস, সাস্ট

বার্তা প্রেরক,
মনিরা ত্রিপুরা
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম।
মুঠোআলাপ: +880 1557-581000

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Khyang Student’s Union - BKSU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Khyang Student’s Union - BKSU:

Shortcuts

Share